Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
আবদুল্লাহপুর থেকে মহাখালী পর্যন্ত যানজট, অফিসগামীদের ভোগান্তি

বাংলাদেশ

ইউএনবি
25 October, 2022, 12:00 pm
Last modified: 25 October, 2022, 12:00 pm

Related News

  • চট্টগ্রামে ৬৩ নতুন আদালত হলেও অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে বিচারিক কার্যক্রম
  • যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশ, সড়ক খননেও কড়াকড়ি সরকারের  
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভোগান্তি
  • শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  
  • সাভারে যানজটে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে

আবদুল্লাহপুর থেকে মহাখালী পর্যন্ত যানজট, অফিসগামীদের ভোগান্তি

বিআরটি প্রকল্পের কারণে আবদুল্লাহপুর এলাকা থেকে যানবাহন খুব ধীরগতিতে চলাচল করায় হোটেল লা মেরিডিয়ান থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত দীর্ঘ বাস, ব্যক্তিগত যানবাহনের সারি তৈরি হয়। এতে আটকা পড়েন নগরবাসী।
ইউএনবি
25 October, 2022, 12:00 pm
Last modified: 25 October, 2022, 12:00 pm
ছবি- ইউএনবি

ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী প্রভাবের কারণে ভোগান্তিতে পড়েছেন রাজধানী ঢাকার অফিসগামীরা।

মঙ্গলবার সকালে আবদুল্লাহপুর থেকে মহাখালী পর্যন্ত বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা দেখা যায়। সেইসাথে টঙ্গীতে চলমান বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়েছে।

বিআরটি প্রকল্পের কারণে আবদুল্লাহপুর এলাকা থেকে যানবাহন খুব ধীরগতিতে চলাচল করায় হোটেল লা মেরিডিয়ান থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত দীর্ঘ বাস, ব্যক্তিগত যানবাহনের সারি তৈরি হয়। এতে আটকা পড়েন নগরবাসী।

এদিকে বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তরের সামনের সড়কে জলাবদ্ধতার কারণে খিলক্ষেত এলাকা থেকে ফ্লাইওভার দিয়ে বনানীগামী যাত্রীরা আরেকটি যানজটের মধ্যে পড়েছেন।

অন্যদিকে কুড়িল ফ্লাইওভার থেকে নেমে রেডিসন ব্লু হোটেলের দিকে যেতেও জলাবদ্ধতা দেখা গেছে।

ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) আবু রায়হান মো. সালেহ ইউএনবিকে বলেন, "গতকালের অবিরাম বৃষ্টির কারণে নৌবাহিনী সদর দপ্তরের সামনের সড়কসহ বেশ কয়েকটি স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।"

তিনি আরও বলেন, "সকালে উত্তরা থেকে মহাখালী পর্যন্ত মানুষের ঢল নামে। তবে মিরপুর এলাকায় যান চলাচল স্বাভাবিক।"

ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার মধ্যরাতে ভোলার নিকটে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করলেও বৃষ্টিপাতের কারণে ক্রমশ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অনুসারে, সিত্রাং খুব দ্রুত উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয় ও বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে। বর্তমানে ঘূর্ণিঝড়টি ঢাকা-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে।

সিত্রাং দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত করা শুরু করার সঙ্গে সঙ্গে উপড়ে যাওয়া গাছ ও এর ডালপালার আঘাতে মৃত্যু হয় মানুষের। সেইসাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ও অবিরাম বৃষ্টির কারণে শহর এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় প্রায় সমগ্র বাংলাদেশ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হয়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে।

এদিকে, রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের অনেক এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়। বিদ্যুৎ সরবরাহে ব্যাপক বিঘ্ন ঘটার কারণ হিসেবে কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় সিত্রাংকে দায়ী করেছে।

 

Related Topics

টপ নিউজ

যানজট / দীর্ঘ যানজট / ঢাকার যানজট / ঘূর্ণিঝড় সিত্রাং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
    প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

Related News

  • চট্টগ্রামে ৬৩ নতুন আদালত হলেও অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে বিচারিক কার্যক্রম
  • যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশ, সড়ক খননেও কড়াকড়ি সরকারের  
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভোগান্তি
  • শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  
  • সাভারে যানজটে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে

Most Read

1
ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
আন্তর্জাতিক

প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

3
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net