Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
চট্টগ্রাম বন্দর থেকে মদের চালান খালাসে বন্দর-কাস্টমস কর্মকর্তা জড়িত থাকতে পারে: দুদক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 October, 2022, 10:50 am
Last modified: 21 October, 2022, 10:57 am

Related News

  • ১২২.২৭ কোটি টাকা ব্যয়ে র‍্যাবের জন্য ১৬৩টি গাড়ি কেনার অনুমোদন
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব
  • টেন্ডার দ্বন্দ্বে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৭
  • দেশজুড়ে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব
  • র‍্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

চট্টগ্রাম বন্দর থেকে মদের চালান খালাসে বন্দর-কাস্টমস কর্মকর্তা জড়িত থাকতে পারে: দুদক

গত ২৩ জুলাই চট্টগ্রাম বন্দর থেকে খালাস হওয়ার দুটি মদের চালান নারায়ণগঞ্জ থেকে আটক করে র‌্যাব। চালান দুটিতে ১ হাজার মোট ৩১ হাজার ৬২৫ লিটার মদ পাওয়া যায়।
টিবিএস রিপোর্ট
21 October, 2022, 10:50 am
Last modified: 21 October, 2022, 10:57 am

আইপি জালিয়াতির মাধ্যমে মদ আমদানি ও  রাজস্ব ফাঁকি দিয়ে দুই লরি মদের চালান খালাসের ঘটনায় বন্দর ও কাস্টমস কর্মকর্তারা জড়িত থাকতে পারে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম কাস্টমসের অভিযান শেষে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ কথা জানিয়েছেন দুদক জেলা সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত। অভিযানে  অংশ নেন দুদকের উপপরিচালক (সংযুক্ত) মো. ফজলুল বারী ও সহকারী পরিচালক মো. এমরান হোসেন।

উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত টিবিএসকে বলেন, "চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের মত প্রতিষ্ঠানে শুধু মাত্র আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা এত বড় ঘটনা ঘটিয়েছে তা বিশ্বাস যোগ্য নয়। এছাড়াও মামলায় শুধু আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টকে আসামি করা হয়েছে তাও সন্দেহজনক।"

তাই আমরা আজ কাস্টমস কর্মকর্তাদের সাথে কথা বলে কাগজপত্র সংগ্রহ করেছি। এ বিষয়ে ইতোমধ্যে ঢাকায় লিখিত ভাবে জানানো হয়েছে। "

গত ২৩ জুলাই চট্টগ্রাম বন্দর থেকে খালাস হওয়ার দুটি মদের চালান নারায়ণগঞ্জ থেকে আটক করে র‌্যাব। আইপি জালিয়াতির মাধ্যমে কুমিল্লা ও পাবনার ঈশ্বরদী ইপিজেডের হেশি টাইগার কোম্পানি ও বিএইচকে টেক্সটাইলের নাম ব্যবহার করে কন্টেনার দুটি খালাস করা হয়।

শতভাগ কায়িক পরীক্ষায় চালান দুটিতে ১ হাজার মোট ৩১ হাজার ৬২৫ লিটার মদও পাওয়া যায়। এসব মদের আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য চার কোটি ৪৬ লাখ টাকা।

পরদিন ২৪ জুলাই চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে আরেকটি মদের চালান আটক করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। শতভাগ কায়িক পরীক্ষা শেষে চালানটিতে এক হাজার ৪৩০টি কার্টনে ১৫ হাজার ২০৪ লিটার মদ পাওয়া যায়।

আটক হওয়া মদের শুল্কায়নযোগ্য মূল্য ছিল দুই কোটি তিন লাখ টাকা।

দুটি চালানে প্রায় ২০ কোটি ৬৮ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

র‍্যাব / বন্দরের নিরাপত্তা / মদের চালান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • ১২২.২৭ কোটি টাকা ব্যয়ে র‍্যাবের জন্য ১৬৩টি গাড়ি কেনার অনুমোদন
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব
  • টেন্ডার দ্বন্দ্বে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৭
  • দেশজুড়ে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব
  • র‍্যাবের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net