Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
তত্ত্বাবধায়ক সরকারের ফয়সালা হবে রাজপথে: ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 October, 2022, 07:45 pm
Last modified: 15 October, 2022, 07:48 pm

Related News

  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার
  • বিচার বিভাগের এখতিয়ার, তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সংবিধান সংশোধনের প্রস্তাব
  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির
  • সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

তত্ত্বাবধায়ক সরকারের ফয়সালা হবে রাজপথে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের ফয়সালা হবে রাজপথে। 
টিবিএস রিপোর্ট
15 October, 2022, 07:45 pm
Last modified: 15 October, 2022, 07:48 pm
ছবি: টিবিএস

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের ফয়সালা হবে রাজপথে। 

এ সময় নিহত নেতাকর্মীদের রক্ত বৃথা যেতে না দেওয়ার শপথে অটুট থাকতে তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। 

শনিবার (১৫ অক্টোবর) ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশে দেওয়া বক্তব্যে ফখরুল বলেন, 'আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে, নইলে ফয়সালা হবে রাজপথে।'

তত্ত্বাবধায়ক সরকারের দাবি, জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং পুলিশ ও দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মীদের মৃত্যু, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির বিএনপির নেতাকর্মীদের ওপর থেকে সব 'মিথ্যা' মামলা প্রত্যাহার এবং কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্তির দাবিও তোলেন বিএনপি মহাসচিব।

যানবাহনের অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, সমাবেশ ঘিরে নেতাকর্মীদের বাধা দিতে অঘোষিত হরতাল-কারফিউ জারি করেছে সরকার। 

'কিন্তু কোনো বাধা না মেনে বিএনপির নেতাকর্মীরা অংশ নিয়েছেন,' বলেন তিনি।

ফখরুল বলেন, 'বারবার আওয়ামী লীগই গণতন্ত্র ধ্বংস করেছে। গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চালু করেছে ক্ষমতাসীনরা।'

তিনি আরও বলেন, 'গাইবান্ধার উপনির্বাচনে প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। অবিলম্বে সভা-সমাবেশ মিছিলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। মানুষ জেগে উঠেছে। আমরা সরকারকে পদত্যাগে বাধ্য করব।'
 
Related Topics

টপ নিউজ

বিএনপি / তত্ত্বাবধায়ক সরকার / আওয়ামী লীগ / মির্জা ফখরুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
    আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান
  • ছবি: সংগৃহীত
    গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Related News

  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার
  • বিচার বিভাগের এখতিয়ার, তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সংবিধান সংশোধনের প্রস্তাব
  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির
  • সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

4
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

5
মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
মতামত

আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net