Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
পাক প্রধানমন্ত্রীর ফাঁস হওয়া অডিও নিলামে, ন্যূনতম দাম সাড়ে তিন লাখ ডলার!

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস  
26 September, 2022, 01:35 pm
Last modified: 26 September, 2022, 01:51 pm

Related News

  • পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠাল ইরান
  • হরমুজ প্রণালি অবরোধের মধ্যেই ইরানের জন্য বিকল্প বাণিজ্যপথ খুলে দিল পাকিস্তান
  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না: ইরান
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পাক প্রধানমন্ত্রীর ফাঁস হওয়া অডিও নিলামে, ন্যূনতম দাম সাড়ে তিন লাখ ডলার!

প্রধানমন্ত্রীর বাড়িতে প্রায় ১১৫ ঘণ্টা ধরে রেকর্ড করা ওই অডিও ক্লিপ ডার্ক ওয়েবে নিলামে তোলা হয়েছে বলে দাবি করেছেন তেহরিক-ই-ইনসাফের নেতা ফাওয়াদ চৌধুরী।
হিন্দুস্তান টাইমস  
26 September, 2022, 01:35 pm
Last modified: 26 September, 2022, 01:51 pm
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ছবি: এএফপি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি অডিও ক্লিপ ইন্টারনেটের ডার্ক ওয়েবে নিলামে তোলা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধান বিরোধী দল পাক তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী।

প্রধানমন্ত্রীর বাড়িতে প্রায় ১১৫ ঘণ্টা ধরে রেকর্ড করা ওই অডিও ক্লিপ নিয়ে ইতিমধ্যেই পাক রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। পিটিআইয়ের ওই নেতা জানিয়েছেন, ডার্ক ওয়েবের নিলামে ওই অডিও ক্লিপের দাম শুরুই হচ্ছে সাড়ে তিন লাখ ডলার থেকে।

গণমাধ্যমকে ফাওয়াদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যথেষ্ট নিরাপত্তা ছিল না বিধায় এই অডিও ফাঁস হয়েছে এবং এখন নিলামে তোলা হয়েছে।  তিনি আরও জানান, ফাঁস হওয়া অডিও থেকে এটা নিশ্চিত যে সিদ্ধান্তগুলো লন্ডনে বসে নেওয়া হয়েছে। 

কী আছে ওই অডিও ক্লিপে? পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজসহ পাকিস্তান মুসলিম লিগ- এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ, প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, আইন মন্ত্রী আজম তরার, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা এবং পাকিস্তানের বিধানসভার প্রাক্তন স্পিকার আয়াজ সাদিকের গলা শোনা গিয়েছে ওই অডিও রেকর্ডিংয়ে।

সংবাদমাধ্যম ডন জানিয়েছে, প্রথম অডিও ক্লিপে আছে শেহবাজ এবং মরিয়মকে দেশের অর্থমন্ত্রী মিফতা ইসমাইলের নামে নিন্দা করতে শোনা গিয়েছে। এর আগে প্রকাশ্যে মিফতার সমালোচনা করেছেন মরিয়ম। এমনকি দেশের অর্থনৈতিক সংকটের সময়ে বিদ্যুৎ এবং জ্বালানির মূল্য বৃদ্ধি করার মতো কঠোর সিদ্ধান্তগুলোর জন্য মিফতার নীতির নিন্দাও করেছিলেন মরিয়ম। কিন্তু অডিও রেকর্ডিংয়ে সেই মরিয়মকেই জ্বালানির তেলের দাম বাড়ানোর কথা বলতে শোনা গেছে বলে তার সমালোচনা করেন চৌধুরী। 

এছাড়াও, ওই অডিও ক্লিপে এমন আরও অনেক টুকরো কথপোকথন ধরা পড়েছে। তবে সানাউল্লা ওই ক্লিপকে বেশি গুরুত্ব দিতে চাননি। বরং বলেছেন, অডিও রেকর্ডিংয়ে এমন কিছু নেই যাতে আতঙ্কিত হতে হবে। তবে অডিও ক্লিপটি রেকর্ড করা হল কিভাবে এবং প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা বিঘ্নিত হলো কী করে, সেসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / শেহবাজ শরীফ / অডিও ফাঁস / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠাল ইরান
  • হরমুজ প্রণালি অবরোধের মধ্যেই ইরানের জন্য বিকল্প বাণিজ্যপথ খুলে দিল পাকিস্তান
  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • পাকিস্তানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক হবে না: ইরান
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net