Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন ডানপন্থী জর্জিয়া মেলোনি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 September, 2022, 11:30 am
Last modified: 26 September, 2022, 11:52 am

Related News

  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • দেয়ালচিত্র থেকে মুছে ফেলা হলো ইতালীয় প্রধানমন্ত্রী মেলোনির দেবদূত সদৃশ মুখাবয়ব
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু
  • ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ
  • পেনশন পেতে মায়ের মৃত্যু গোপন, তার সাজেই আইডি নবায়ন করতে গিয়ে ধরা খেল ছেলে

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন ডানপন্থী জর্জিয়া মেলোনি

প্রাথমিক ফলাফলের ভিত্তিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী এনরিকো লেট্টার চেয়ে অন্তত ২৬ শতাংশ বেশি ভোটে মেলোনি জয়ী হবেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
26 September, 2022, 11:30 am
Last modified: 26 September, 2022, 11:52 am
জর্জিয়া মেলোনি। ছবি: রয়টার্স

ইতালিতে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন দেশটির সবচেয়ে ডানপন্থী নেত্রী জর্জিয়া মেলোনি। 

বিবিসির খবরে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইতালিতে চরম ডানপন্থী সরকার গঠন হতে চলেছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দেশটিতে ভোট অনুষ্ঠিত হয়। ভোট দিয়ে ফেরত আসাদের সঙ্গে কথা বলে মেলোনির জয়লাভের ইঙ্গিতই মিলেছে।

এদিকে, নিজের জয়ের দাবিও করে বসেছেন 'ব্রাদার্স অফ ইতালি' দলের নেত্রী জর্জিয়া মেলোনি। 

ইতালির ঘরোয়া রাজনীতিতে হঠাৎ এই পরিবর্তন ইউরোপের বেশিরভাগ অংশে শঙ্কা তৈরি করতে পারে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তৃতীয় বৃহত্তম অর্থনীতি হলো ইতালি।

ভোটের পরে গণমাধ্যমকে মেলোনি বলেন, তার দল দেশের সবার জন্য কাজ করবে এবং জনগণের আস্থার সঙ্গে কখনও বিশ্বাসঘাতকতা করবে না।

রাজধানী রোমে সাংবাদিকদের তিনি বলেন, "ইতালীয়রা ব্রাদার্স অফ ইতালির নেতৃত্বকে সমর্থন দিয়ে একটি ডানপন্থী সরকার গঠনের স্পষ্ট বার্তা দিয়েছেন।"

প্রাথমিক ফলাফলের ভিত্তিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী এনরিকো লেট্টার চেয়ে অন্তত ২৬ শতাংশ ভোটে মেলোনি জয়ী হবেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার ফলাফলে মেলোনির জয়লাভের সম্ভাবনা জোরালো হয়েছে। 

সোমবার সকালে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "অনেকের জন্য গর্বের রাত ছিল এটি; মুক্তির রাত। এই জয় সকলকে উৎসর্গ করতে চাই। ইতালির মানুষ আমাদের সমর্থন দিয়েছেন। আমরা তাদের ঠকাবো না।"

ইতালির অভ্যন্তরীণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মেলোনির ব্রাদার্স অফ ইতালি দলের নেতৃত্বাধীন ডানপন্থী জোটের সরকার অন্তত ৪৪ শতাংশ ভোটে জয়ী হতে পারে। অন্যদিকে, বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার ফলাফল অনুযায়ী, ২২ থেকে ২৬ শতাংশ ভোটে জিততে পারেন মেলোনি। 

তবে শেষ পর্যন্ত ইতালির পরবর্তী নেতা কে হবেন সে সিদ্ধান্ত নেবেন দেশটির রাষ্ট্রপতি। এবং এতে কিছুদিন সময় লাগবে।

'ঈশ্বর, দেশ ও পরিবার'- এই স্লোগানকে সামনে রেখে ভোটের প্রচারণা চালিয়েছিলেন মেলোনি। তাতে দেশের জনগণ সাড়া দিয়েছে বলে দাবি তার।

উল্লেখ, সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মারিও দ্রাঘি। জোট সরকারের আস্থা হারিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এর পরপরই দেশে তৈরি হওয়া অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয় ইতালিতে। 

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

ইতালি / জর্জিয়া মেলোনি / ইতালির প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • দেয়ালচিত্র থেকে মুছে ফেলা হলো ইতালীয় প্রধানমন্ত্রী মেলোনির দেবদূত সদৃশ মুখাবয়ব
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু
  • ইতালির গ্রামে ৩০ বছর পর প্রথম শিশুর জন্ম; উৎসবের আবহ
  • পেনশন পেতে মায়ের মৃত্যু গোপন, তার সাজেই আইডি নবায়ন করতে গিয়ে ধরা খেল ছেলে

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net