Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
বাংলাদেশের কাছে হেরে পদত্যাগ করলেন নেপালের কোচ

খেলা

টিবিএস রিপোর্ট
20 September, 2022, 12:10 am
Last modified: 20 September, 2022, 12:14 am

Related News

  • বিমানবন্দর থেকে বাফুফে ভবন: আ জার্নি টু রিমেম্বার
  • চ্যাম্পিয়ন সাবিনা, ছোটনের জায়গা হয় না চেয়ারে
  • দুপুরে ঢাকা পৌঁছাবে সাফজয়ী বাংলাদেশ দল
  • ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’ গানে চ্যাম্পিয়ন মেয়েদের নাচ
  • নেপালে যেভাবে সময় কাটছে সাফজয়ী সানজিদা-সাবিনাদের

বাংলাদেশের কাছে হেরে পদত্যাগ করলেন নেপালের কোচ

নেপালকে শিরোপা জেতাতে না পেরে কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন কুমার থাপা। সাফল্য না পেলে সামনে এগোনোর মানে দেখেন না তিনি।
টিবিএস রিপোর্ট
20 September, 2022, 12:10 am
Last modified: 20 September, 2022, 12:14 am
নেপালের কোচ কুমার থাপা। ছবি: বাফুফে

বাংলাদেশের বিপক্ষে ঝলমলে রেকর্ড ছিল নেপালের। আগের আটবারের সাক্ষাতে একবারও হারেনি তারা। সাফেও বাংলাদেশের চেয়ে অনেক দাপুটে নেপাল। এ ছাড়া এবার ঘরের মাঠে খেলা, চেনা দর্শক; সব মিলিয়ে শিরোপায় চোখ দিয়ে রেখেছিল নেপাল। কিন্তু বাংলাদেশের অদম্য মেয়েদের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি তারা। ৩-১ গোলের জয়ে প্রথমবারের চ্যাম্পিয়নের মুকুট জিতেছে বাংলাদেশ। 

বাংলাদেশের বিপক্ষে হারের ব্যর্থতায় পদত্যাগ করেছেন নেপাল নারী দলের কোচ কুমার থাপা। দলকে শিরোপা এনে দিতে না পারায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি। সাফল্য না পেলে সামনে এগোনোর মানে দেখেন না তিনি।

রেকর্ড, কন্ডিশন সবই পক্ষে ছিল। এরপরও দলকে শিরোপা না জেতাতে পেরে হতাশ থাপা। কোচের পদ ছাড়ার ঘোষণায় তিনি বলেন, 'আমি নেপাল জাতীয় নারী দলের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। যদি কেউ সাফল্য না পায়, তাহলে আর সামনে এগোনো উচিত নয়। তখন অন্যদের সুযোগ করে দেওয়া উচিত। আমি সেই কাজটিই করছি।'

সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেও শিরোপা জিততে পারেননি জানিয়ে নেপালের ফুটবল সমর্থকদের কাছে ক্ষমা চান থাপা। তিনি বলেন, 'যে কথা দিয়েছিলাম, সেটা রাখতে না পারায় নেপালের সমর্থকদের কাছ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমরা আমাদের সেরাটা দিয়েই চেষ্টা করেছি।'

মেয়েদের সাফে টানা কয়েকটি আসরে ফাইনাল খেলেও শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি নেপাল। প্রতিবারই ভারতের বিপক্ষে হেরেছে তারা। এবার তাদের স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের বিপক্ষে। সোমবার নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন কৃষ্ণা রানি সরকার, একটি গোল করেন শামসুন্নাহার জুনিয়র। নেপালের পক্ষে একমাত্র গোলটি করেন বাসনেত। 

Related Topics

টপ নিউজ

কুমার থাপা / নেপাল কোচ / উইমেন সাফ চ্যাম্পিয়নশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • বিমানবন্দর থেকে বাফুফে ভবন: আ জার্নি টু রিমেম্বার
  • চ্যাম্পিয়ন সাবিনা, ছোটনের জায়গা হয় না চেয়ারে
  • দুপুরে ঢাকা পৌঁছাবে সাফজয়ী বাংলাদেশ দল
  • ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’ গানে চ্যাম্পিয়ন মেয়েদের নাচ
  • নেপালে যেভাবে সময় কাটছে সাফজয়ী সানজিদা-সাবিনাদের

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net