Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ অনুষ্ঠিত

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
11 September, 2022, 08:05 pm
Last modified: 11 September, 2022, 10:27 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • সংসদে সমালোচনা করে বক্তব্য রাখায় ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল
  • ২ বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌকা বাইচ
  • ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে টর্চলাইট জ্বেলে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ অনুষ্ঠিত

জেলা শহরের শিমরাইলকান্দি থেকে মেড্ডা এলাকা পর্যন্ত তিতাস নদীতে ১৩টি দলের অংশগ্রহণে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
11 September, 2022, 08:05 pm
Last modified: 11 September, 2022, 10:27 pm
ছবি: টিবিএস

তিতাসের দুই তীরে লাখো মানুষের উচ্ছ্বাস। নদী থেকে আসছে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ। বৈঠার ছন্দে যেন উত্তাল হয়ে উঠেছে শান্ত তিতাস। রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে এমনই মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা।

তিতাস নদীতে নৌকাবাইচ ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের এক উৎসব। তবে করোনা মহামারির কারণে গত দুই বছর ধরে বন্ধ ছিল এই প্রতিযোগিতা। এবার করোনা পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক হওয়ায় নৌকাবাইচের আয়োজন করে জেলা প্রশাসন।

জেলা শহরের শিমরাইলকান্দি থেকে মেড্ডা এলাকা পর্যন্ত তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাইচে ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের জেলাগুলো থেকে আসা মোট ১৩টি নৌকা অংশ নেয়।

দীর্ঘদিন পর নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে পেরে আন্দোলিত হন সাধারণ মানুষ। বাইচ দেখতে দুপুর থেকে নদীর তীরে ভিড় করতে থাকেন মানুষজন। তাদের দাবি প্রতিবছর যেন এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ছবি: টিবিএস

আশিকুল আলম নামে এক যুবক বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরে বিনোদনের জন্য তেমন কোনো জায়গা নেই। প্রতিবছর নৌকাবাইচ প্রতিযোগিতা বিনোদনপ্রেমীদের মনের খোরাক যোগায়। আর তাই টানা দুবছর বন্ধের কারণে এবারের প্রতিযোগিতা নিয়ে উচ্ছ্বাস ছিল একটু বেশি।

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন জানান, একটি গোষ্ঠির অপপ্রচারে কয়েক বছর নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধ ছিল। এতে করে বিনোদনমূলক এ আয়োজন উপভোগ করতে পারেননি সাধারণ মানুষ। তবে এখন আবারও নৌকাবাইচ শুরু হওয়ায় মানুষজন বিনোদন পাচ্ছেন। প্রতিবছর এ প্রতিযোগিতা আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, করোনার কারণে বিগত দুই বছর নৌকাবাইচের আয়োজন করা যায়নি। তবে আগামীতে আরও বড় আকারে, বর্ণিলভাবে বাইচের আয়োজন করা হবে।

ছবি: টিবিএস

জেলা প্রশাসনের তৎপরতায় এবার নদীতে বাইচের নৌকা ব্যতীত অন্য নৌযান চলাচল বন্ধ রাখা হয়। পরে বাইচ শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির।

Related Topics

টপ নিউজ

নৌকা বাইচ / তিতাস নদী / ব্রাহ্মণবাড়িয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • ছবি: টিবিএস
    ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন
  • ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
    ‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • সংসদে সমালোচনা করে বক্তব্য রাখায় ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল
  • ২ বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌকা বাইচ
  • ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে টর্চলাইট জ্বেলে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫
  • ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

Most Read

1
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

2
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

3
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন

6
ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net