Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
ভারত বাংলাদেশের ‘পরীক্ষিত বন্ধু’: এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2022, 01:30 pm
Last modified: 04 September, 2022, 04:29 pm

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভারত বাংলাদেশের ‘পরীক্ষিত বন্ধু’: এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী

আগামীকাল সোমবার (৫ সেপ্টেম্বর) ভারত সফরে যাচ্ছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। তার একদিন আগে এএনআই’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
টিবিএস রিপোর্ট
04 September, 2022, 01:30 pm
Last modified: 04 September, 2022, 04:29 pm

প্রতিবেশী দেশ ভারতে 'পরীক্ষিত বন্ধু' হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৪ সেপ্টেম্বর) ভারতীয় বার্তাসংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)-এ প্রকাশিত হওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। 

"আমরা আমাদের ১৯৭১ সালের যুদ্ধের সময় তাদের অবদানের কথা সবসময় মনে রাখি। এমনকি ১৯৭৫ সালে, যখন আমার পরিবারের সকল সদস্যকে হারালাম, তখন তৎকালীন প্রধানমন্ত্রী (ইন্দিরা গান্ধি) আমাদের আশ্রয় দিয়েছিলেন ভারতে," বলেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, "তাছাড়া, আমরা প্রতিবেশী দেশ, ঘনিষ্ঠ প্রতিবেশী; এবং আমি সবসময় আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব ও অগ্রাধিকার দেই।" 

রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের পর পূর্ব ইউরোপে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্ধারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

তিনি বলেন, "আমি সত্যিই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই; রাশিয়া ও ইউক্রেনের মাঝে এই যুদ্ধের সময় আমাদের অনেক শিক্ষার্থী সেখানে আটকে পড়েছিল, আশ্রয়ের জন্য তারা পোল্যান্ডে চলে গিয়েছিল। কিন্তু আপনি যখন ভারতীয় শিক্ষার্থীদের ফিরিয়ে আনলেন, তখন তাদের সঙ্গে আমাদের শিক্ষার্থীরাও বাড়ি ফিরেছে আসলো। আপনি সত্যিই স্পষ্টভাবে বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখিয়েছেন। আমি এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।"

এছাড়া, 'ভ্যাকসিন মৈত্রী' কর্মসূচির অধীনে প্রতিবেশী দেশগুলোতে কোভিড-১৯ টিকা প্রদানের জন্যও ভারত সরকারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। 

আগামীকাল সোমবার (৫ সেপ্টেম্বর) ভারত সফরে যাচ্ছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। তার একদিন আগে এএনআই'কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দেন। তিনি বলেন, মতপার্থক্য থাকতে পারে, তবে আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করা উচিত।

"আমি ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মাননীয় রাষ্ট্রপতির প্রতি। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সময় তারা দুজনেই বাংলাদেশ সফর করেছেন। সে সময় করোনা মহামারি চলছিল, তারপরও তারা এসেছিলেন এবং আমাদের জনগণকে সম্মানিত করেছিলেন। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব সব সময়ের। বাংলাদেশকে প্রথম দিকেই স্বীকৃতি দিয়েছিল ভারত। কাজেই এটি আমাদের অগ্রাধিকারে থাকবে," যোগ করেন প্রধানমন্ত্রী। 
 

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার / প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’
  • গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
  • ‘ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ’: কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net