Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
‘আমি ছাড়া আমাকে নিয়ে আর কেউ সিনেমা বানাবে!’: ম্যাডোনা

বিনোদন

টিবিএস ডেস্ক
23 August, 2022, 04:55 pm
Last modified: 23 August, 2022, 05:48 pm

Related News

  • ‘অনেক দেরি হওয়ার আগে’ পোপকে গাজা সফরের অনুরোধ মার্কিন পপতারকা ম্যাডোনার
  • ফুলঝুরি সিস্টার্স: সরোদ হাতে দুই বোনের আকাশ ছোঁয়ার স্বপ্ন
  • ব্রুস স্প্রিংস্টিনের ‘অপ্রকাশিত’ ৭ অ্যালবাম প্রকাশের ঘোষণা
  • একুশে পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাশ আর নেই
  • ৫৪ বছর বয়সে মারা গেলেন জাপানি তারকা মিহো নাকায়ামা

‘আমি ছাড়া আমাকে নিয়ে আর কেউ সিনেমা বানাবে!’: ম্যাডোনা

“অনেক মানুষই আমাকে নিয়ে সিনেমা বানাতে চাচ্ছিল, এদের বেশিরভাগই নারীবিদ্বেষী। তাই আমি বলি, ‘আমাকে নিয়ে আমি ছাড়া আর কেউ সিনেমা বানাবে না।’” এভাবে আরেকবার ম্যাডোনার মতোই সিদ্ধান্ত নিলেন ম্যাডোনা।
টিবিএস ডেস্ক
23 August, 2022, 04:55 pm
Last modified: 23 August, 2022, 05:48 pm
ছবি: সংগৃহীত

ম্যাডোনা'র ইনস্টাগ্রাম প্রোফাইল তার অনুসারীদের কখনো হতাশ করে না। তার প্রোফাইলে তাকে নানা ঢংয়ে দেখতে পান ফলোয়ারেরা। কখনো তিনি কাঁদছেন, কখনো মাতাল, কখনও পরিবারের ভিডিও, ব্রিটনি স্পিয়ার্সের বিয়েতে তাকে শুভেচ্ছার চুমু খাচ্ছেন- এসব বিচিত্র কাজকারবারে ভরপুর ম্যাডোনার ইনস্টাগ্রাম।

পরের প্রজন্মের শিল্পীদের তুলনায় ইনস্টাগ্রামে ম্যাডোনার অনুসারীর সংখ্যা বেশ কম। কিন্তু অন্যদের চেয়ে তার শেয়ারই সবচেয়ে বেশি। শৈল্পিক ও নৈতিক দৃষ্টিকোণ দুটোকেই ছাড়িয়ে যান ম্যাডোনা। গত ৪০ বছরের বেশি সময় সঙ্গীতজগতের সঙ্গে যুক্ত আছেন তিনি। এ মাসেই নিজের ক্যারিয়ার নিয়ে 'ফাইনালি এনাফ লাভ: ফিফটি নাম্বার ওয়ানস' নামক একটি রেমিক্স অ্যালবাম বাজারে ছাড়ছেন তিনি। এছাড়া ম্যাডোনার বায়োগ্রাফি সিনেমার প্রোডাকশনের কাজও চলছে।

ম্যাডোনার ইনস্টাগ্রামের উন্মাদনার সঙ্গে তার শিল্পীজীবনেরও বেশ মিল খুঁজে পাওয়া যায়। ২৫ বছর বয়সে, ১৯৮২ সালে সঙ্গীতের দুনিয়ায় পা রাখার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তিনি। একজন পপ তারকা হিসেবে যৌন হয়রানি থেকে শুরু করে দেশপ্রেমহীনতাসহ নানা, ধরনের হয়রানিরই শিকার হয়েছেন। তবে তার কর্মকাণ্ডও অনেক ক্ষেত্রেই লাগামছাড়াও হয়েছে।

১৯৮০'র দশকে নিজের মিউজিক ভিডিওতে ক্রুশ পুড়িয়েছিলেন তিনি। ১৯৯০'র দশকে 'সেক্স' নামের একটি বই প্রকাশ করেন। সেখানে হোমোসেক্সুয়ালিটি ও ফেটিশিজম নিয়ে বিস্তৃত আলোচনা ও যথেষ্ট খোলামেলা ছবি প্রকাশ করেন। যথেষ্ট  হৈচৈ হয়েছে।

সবসময় মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে চাওয়া ম্যাডোনা গত ৪০ বছর এ বিদ্রোহী কর্মকানণ্ডর জন্য আলোচনায় এসেছেন। কিন্তু এসবের মাঝেও তার ভালো অ্যালবামের সংখ্যাও কম নয়, যদিও তার গলা সবসময় উৎকর্ষের উচ্চ অবস্থানে ছিল, তাও না। এভিটা (১৯৯৬) সিনেমার জন্য তিনি প্রচুর খেটেছেন, সঙ্গীত কোচদের কাছে প্রশিক্ষণ নিতে হয়েছিল অনেকদিন।

১৯৯০র দশকের শুরুতে ম্যাডোনা। ছবি: সংগৃহীত

চার দশকের ক্যারিয়ারে ম্যাডোনা ১৪টির মতো অ্যালবাম বের করেছেন। এর মধ্যে কমপক্ষে পাঁচটি অ্যালবাম সবারই শোনার প্রয়োজনের পর্যায়ে পড়ে। তার প্রথম দুটি অ্যালবাম (ম্যাডোনা, ১৯৮৩; লাইক আ ভার্জিন, ১৯৮৪) আশির দশকের ড্যান্স পপ ঘরানার সঙ্গীতের সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছিল। তার বেশ কয়েকটি গান ও ১৯৮৯ সালের অ্যালবাম 'লাইক আ প্রেয়ার' এখনো সমান জনপ্রিয়। এ অ্যালবামটিকে ম্যাডোনার সর্বোত্তম কাজ বলে ধরা যায়।

ডেট্রয়েটের একটি ছোট শহরে জন্ম ম্যাডোনা ছয় বছর বয়সে মাকে হারান। ২৫ কোটির মতো রেকর্ড বিক্রি হয়েছে তার। ইতিহাসের বেস্ট-সেলিং নারী সঙ্গীতশিল্পী তিনি। ২০ বছর বয়সে বাবার নিষেধ সত্ত্বেও নিউ ইয়র্কে চলে যান। সেখানে মডেলিংয়ের যাত্রা শুরু হয়। এরপর ন্যুড শিল্পী হিসেবেও কাজ করেছেন। সঙ্গীতজীবনের শুরুতে তাকে প্রতিযোগিতা করতে হয়েছে প্রিন্স, মাইকেল জ্যাকসন, ব্রুস স্প্রিংসটিন, ফিল কলিনস, জর্জ মাইকেল, ইউটু'র মতো প্রখ্যাত পুরুষ শিল্পীদের সঙ্গে।

পুরুষ প্রাধান্যের এ পটভূমিতে নিজের যৌনতাকে ব্যবহার করে ম্যাডোনা নিজের ভাবমূর্তি তৈরি ও সঙ্গীতজগতে নিয়ন্ত্রণ গ্রহণের উপায় বের করেন। তবে ম্যাডোনার যৌনতা তার পুরুষ অডিয়েন্সের বিনোদনের জন্য ছিল না। ম্যাডোনা ছিলেন একজন প্রতিপত্তিশালী ও বেপরোয়া নারী। অন্যদিকে নিজের ৩০ বছর বয়সে প্রথমবারের মতো মদ্যপান করেন, তাও অভিনেতা শন পেনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার পরে। চঞ্চল ও কৌতূহলী ম্যাডোনা সবসময় কিথ হারিং ও জ্যঁ-মিশেল ব্যাসকুইয়াতের মতো সাহসী শিল্পীদের সঙ্গ খুঁজেছিলেন।

ছবি: সংগৃহীত

কিন্তু খুব শীঘ্রই ম্যাডোনা বুঝতে পেরেছিলেন তিনি যে পরিবেশে আছেন তা কোনো স্বাধীনচেতা নারীর সাফল্যকে সহ্য করতে পারে না। ১৯৭৯ সালে ম্যাডোনা যখন বিখ্যাত হয়ে ওঠেননি, তখন তোলা তার কিছু খোলামেলা ছবি ১৯৮৫ সালে প্রাপ্তবয়স্কদের ম্যাগাজিন প্লেবয় ও পেন্টহাউজে প্রকাশিত হয়। ম্যাডোনার চেয়ে এ ম্যাগাজিনগুলো বরং ম্যাডোনার খ্যাতিকে নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছিল, তারা ছবিগুলো মোটা লাভে বিক্রি করেছিল।

এ ঘটনা থেকে সেই প্রথমবারের মতো পরিস্থিতি বুঝতে পারেন ম্যাডোনা। এবং  দমে না গিয়ে, পাছে লোকে কিছু বলে এ সঙ্কোচ উড়িয়ে দিয়ে- ভয়ে সিটিয়ে যাননি, বলা যায় এরপর আর কখনো আপোষ করেননি এ শিল্পী। ২০১৬ সালে রোলিং স্টোন ম্যাগাজিন তাকে 'উইম্যান অভ দ্য ইয়ার' খেতাব দেয়।

ম্যাডোনা কেবল একজন পপ তারকাই নন, তিনি বিদ্রোহ, ও সংহতি সংস্কৃতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতীক। হাল আমলের জনপ্রিয় পপ তারকা বিয়ন্সে এক চিরকুটে ম্যাডোনাকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন, 'আমি আপনার কাছে ভীষণ কৃতজ্ঞ। আপনি অনেক নারীর জন্য অসংখ্য সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন। আপনি একজন মাস্টারপিস জিনিয়াস।'

ছবি: সংগৃহীত

স্প্যানিশভাষী অধুনা সঙ্গীতশিল্পীদের মাঝেও ম্যাডোনা বেশ আইকন। আর্জেন্টিনার মিস নিনা'র কাছে ম্যাডোনা অনুপ্রেরণার উৎস। ইনস্টাগ্রামে তার প্রোফাইলে যত বেশি মানুষ ঘৃণা ছড়াক না কেন, ম্যাডোনা কখনো হাল ছেড়ে দেবেন না। কুইয়ার কমিউনিটির প্রতি নিজের অঙ্গীকার বজায় রাখতে সমকামী র‌্যাপার সসি সানটানার সঙ্গে মিলে 'ম্যাটেরিয়াল গার্ল' নামক একটি গান প্রকাশ করেছেন ম্যাডোনা। তার ১৯৮০'র দশকের সুপারহিট 'ম্যাটেরিয়াল গার্ল' গানের রেমিক্স সংস্করণ এটি।

তিন সপ্তাহে আগে ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাডোনা নিজের বায়োগ্রাফি সিনেমার ঘোষণা দিয়েছেন। ওই সিনেমায় তার চরিত্রে অভিনয় করবেন জুলিয়া গার্নার। নিজেই উদ্যোগ নিয়ে নিজের জীবনের ওপর সিনেমা বানাচ্ছেন তিনি। ম্যাডোনা বলেন, "অনেক মানুষই আমাকে নিয়ে সিনেমা বানাতে চাচ্ছিল, এদের বেশিরভাগই নারীবিদ্বেষী। তাই আমি বলি, 'আমাকে নিয়ে আমি ছাড়া আর কেউ সিনেমা বানাবে না।'" এভাবে আরেকবার ম্যাডোনার মতোই সিদ্ধান্ত নিলেন ম্যাডোনা।


সূত্র: এল পাইস 

Related Topics

টপ নিউজ

ম্যাডোনা / সঙ্গীত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • ‘অনেক দেরি হওয়ার আগে’ পোপকে গাজা সফরের অনুরোধ মার্কিন পপতারকা ম্যাডোনার
  • ফুলঝুরি সিস্টার্স: সরোদ হাতে দুই বোনের আকাশ ছোঁয়ার স্বপ্ন
  • ব্রুস স্প্রিংস্টিনের ‘অপ্রকাশিত’ ৭ অ্যালবাম প্রকাশের ঘোষণা
  • একুশে পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাশ আর নেই
  • ৫৪ বছর বয়সে মারা গেলেন জাপানি তারকা মিহো নাকায়ামা

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net