Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
বিআরটি দুর্ঘটনা: চীনা ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় আপত্তি করবে না বেইজিং 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
18 August, 2022, 05:35 pm
Last modified: 18 August, 2022, 08:19 pm

Related News

  • ১৪ বছরেও চালু হয়নি বিআরটি, ২,৮১১ কোটি টাকা ব্যয়ের পর এবার প্রকল্প বাতিলের সিদ্ধান্ত 
  • শুরুতেই আভাস ছিল বিআরটিতে যানজট বাড়বে; এবার তা-ই নিশ্চিত করল সরকারি সংস্থা
  • অসমাপ্ত বিআরটি লেনে এক যুগ পর বাস সার্ভিসের উদ্বোধন
  • গাজীপুর-বিমানবন্দর বিআরটি প্রকল্পের বাস চালু ১৬ ডিসেম্বর
  • আরও সময় চায় ঠিকাদার, সেপ্টেম্বরে বিআরটি চালু অনিশ্চয়তায়

বিআরটি দুর্ঘটনা: চীনা ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় আপত্তি করবে না বেইজিং 

লি জিমিং বলেন, ঠিকাদার কোম্পানিটির হয়ে তদন্ত করতে তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তদন্ত কমিটিকে তারা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।
টিবিএস রিপোর্ট 
18 August, 2022, 05:35 pm
Last modified: 18 August, 2022, 08:19 pm
বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সংগৃহীত ছবি

সোমবার (১৫ আগস্ট) উত্তরার জসীমুদ্দিন এলাকায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের বক্স গার্ডার দুর্ঘটনায় পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়। ইতোমধ্যেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তদন্তে প্রকল্পের ঠিকাদার কোম্পানি চায়না গেজুবা গ্রুপ কর্পোরেশন (সিজিসিসি)- এর দায়ের বিষয়টি উঠে এসেছে।

ঠিকাদার কোম্পানির দোষ প্রমাণিত হলে এবং কমিটি শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করলে সেক্ষেত্রে বেইজিং কোনো আপত্তি করবে না বলে জানিয়েছেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি। এসময় রাষ্ট্রদূত দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আন্তরিক সমবেদনা জানান। 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে। 

লি জিমিং বলেন, ঠিকাদার কোম্পানিটির হয়ে তদন্ত করতে তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তদন্ত কমিটিকে তারা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।

এসময় সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন,  'এ মর্মান্তিক দুর্ঘটনায় সমগ্র জাতি ব্যথিত।'

তিনি বলেন, যেকোনো উন্নয়নকাজে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 'তদন্ত কমিটিতে আমরা বুয়েটের একজন বিশেষজ্ঞকে রেখেছি। আগামী ৭ দিনের মধ্যে তারা কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে'।

সচিব জানান, কমিটির সুপারিশ অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে গত ১৫ আগস্ট উত্তরায় বিআরটি-৩ প্রকল্পের একটি বক্স গার্ডার চলন্ত একটি প্রাইভেট কারকে চাপা দেয়। এতে গাড়িতে থাকা একই পরিবারের পাঁচ সদস্যের তাৎক্ষণিক মৃত্যু হয়। আহত হয় আরও দুজন। 

গাড়ির দুই যাত্রী- নববিবাহিত দম্পতি রেজাউল করিম হৃদয় (২৬) এবং রিয়া আক্তার (১৯)- কে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু, অন্য পাঁচ যাত্রী- ঝর্ণা আক্তার (২৭) ও তার দুই শিশু সন্তান জাকারিয়া (৪) এবং জান্নাত; হৃদয়ের বাবা আইয়ুব হোসেন রুবেল (৫৫) ও কনের মা ফাহিমা আক্তার (৩৮) ঘটনাস্থলেই মারা যান।   

এই ঘটনায় বিআরটি-৩ প্রকল্পের চীনা ঠিকাদার কোম্পানির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। দুর্ঘটনায় নিহতদের একজনের ভাই আফরান মণ্ডল বাবু ৩৩৮ ও ৩০৪ ধারায় সিজিজিসি'র বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সোমবার রাতে মামলা করেন। 
 

Related Topics

টপ নিউজ

গার্ডার চাপায় মৃত্যু / বিআরটি প্রকল্প / চীনা রাষ্ট্রদূত লি জিমিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • ১৪ বছরেও চালু হয়নি বিআরটি, ২,৮১১ কোটি টাকা ব্যয়ের পর এবার প্রকল্প বাতিলের সিদ্ধান্ত 
  • শুরুতেই আভাস ছিল বিআরটিতে যানজট বাড়বে; এবার তা-ই নিশ্চিত করল সরকারি সংস্থা
  • অসমাপ্ত বিআরটি লেনে এক যুগ পর বাস সার্ভিসের উদ্বোধন
  • গাজীপুর-বিমানবন্দর বিআরটি প্রকল্পের বাস চালু ১৬ ডিসেম্বর
  • আরও সময় চায় ঠিকাদার, সেপ্টেম্বরে বিআরটি চালু অনিশ্চয়তায়

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net