Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
বিরোধী অবস্থানে থেকেও ইইউ-ন্যাটোভুক্ত দেশগুলো কেন রাশিয়ার জ্বালানি ছাড়তে পারছে না? 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 August, 2022, 03:30 pm
Last modified: 17 August, 2022, 04:57 pm

Related News

  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • রাশিয়ান তেল আমদানিতে ভারতের বেলায় কঠোর ট্রাম্প, চীনের বেলায় নয় কেন?

বিরোধী অবস্থানে থেকেও ইইউ-ন্যাটোভুক্ত দেশগুলো কেন রাশিয়ার জ্বালানি ছাড়তে পারছে না? 

নিষেধাজ্ঞা দেওয়া পর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত রাশিয়া থেকে জার্মানি ১৯.৭২ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি আমদানি করে। জনসমক্ষে যতোই নিষেধাজ্ঞার কথা বলুক না কেন, মিডিয়ার চোখ এড়িয়ে তারা ঠিকই রাশিয়া থেকে জ্বালানি কেনা অব্যাহত রেখেছে।
টিবিএস ডেস্ক
17 August, 2022, 03:30 pm
Last modified: 17 August, 2022, 04:57 pm
ছবি- ফিন্যান্সিয়াল টাইমস

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় ইউরোপিয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত দেশগুলো। কিন্তু নিষেধাজ্ঞার পরেও রাশিয়া থেকে জ্বালানি কেনা অব্যাহত রেখেছে অনেক পশ্চিমা দেশ। অপরদিকে, রাশিয়ার প্রতিপক্ষ ইউক্রেনকে অস্ত্র সরবরাহও করছে তারা! 

পশ্চিমা বিশ্বের দ্বিমুখী এই আচরণকে সহজ ভাষায় বলা যায়, রাশিয়ান তেল ত্যাগ করা বিশ্বের দেশগুলোর জন্য বেশ কঠিন। পেট্রোল মেজর বিপি'স স্ট্যাটিস্টিকাল রিভিউ অব ওয়ার্ল্ড এনার্জি-২০২১ অনুসারে, রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাস (১৭ শতাংশ) এবং তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী (১২ শতাংশ) দেশ। 

বিশ্বে বর্তমানে যেসব পরাশক্তি রয়েছে, তার বেশিরভাগই রাশিয়ান জ্বালানির উৎসের ওপর নির্ভরশীল। জার্মানির মতো দেশগুলো তাদের শহর এবং শিল্পকে চলমান রাখার জন্য রাশিয়ান জ্বালানির ওপর নির্ভর করে। এ কারণে জনসমক্ষে যতোই নিষেধাজ্ঞার কথা বলুক না কেন, মিডিয়ার চোখ এড়িয়ে তারা ঠিকই রাশিয়া থেকে জ্বালানি কেনা অব্যাহত রেখেছে।

এই একই কারণে, রাশিয়ান জ্বালানি আমদানির জন্য ইউরোপিয় ইউনিয়নের অর্থপ্রদানের প্রধান চ্যানেলগুলোকে সুইফট থেকে বাদ দেওয়া হয়নি।

২০২০ সালে রপ্তানির পরিমাণ সামান্য কমলেও রাশিয়া এখনো বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস রপ্তানিকারকদের মধ্যে রয়েছে।

নিষেধাজ্ঞা দেওয়ার পর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত রাশিয়া থেকে জার্মানি ১৯.৭২ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি আমদানি করে। এই একই সময়ে নেদারল্যান্ডস, ইতালি, পোল্যান্ড যথাক্রমে ১১.৯৭, ৯.৩৩, ৭.৫৪ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি আমদানি করে।  

কয়েক বছর ধরে, রাশিয়া বেশ কয়েকটি দেশে তেল ও গ্যাসের প্রধান সরবরাহকারী হয়ে উঠেছে। ফিনল্যান্ড ও পোল্যান্ডের মতো দেশগুলোর আমদানি করা তেলের অর্ধেকেরও বেশি আসে রাশিয়া থেকে।

ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাসোসিয়েশন বলছে, চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার দৈনিক উৎপাদিত তেলের পরিমাণ ছিল ১১.৩ মিলিয়ন ব্যারেল, যার মধ্যে ক্রুড অয়েল ছিল ১০ মিলিয়ন ব্যারেল, কনডেনসেট ছিল ৯ লাখ ৬০ হাজার ব্যারেল, তরল প্রাকৃতিক গ্যাস ছিল ৩ লাখ ৪০ হাজার ব্যারেল।

একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দৈনিক তেল উৎপাদন ছিল ১৭.৬ মিলিয়ন ব্যারেল এবং সৌদি আরবের দৈনিক তেল উৎপাদন ছিল ১২ মিলিয়ন ব্যারেল। যুক্তরাষ্ট্র এবং সৌদি উৎপাদনের দিক থেকে রাশিয়াকে ছাড়িয়ে গেলেও যথারীতি বিশ্ববাজারের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারকের জায়গা ধরে রাখে রাশিয়া। 

ব্লুমবার্গ এর সংকলিত ট্যাঙ্কার ট্র্যাকিং ডেটা অনুসারে, পশ্চিমা শোধনাগারগুলো জুন মাসে রাশিয়া থেকে দৈনিক ১.৮৪ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। 

এনার্জি সাইট অয়েলপ্রাইস ডটকম থেকে জানা গেছে- ট্যাঙ্কার ট্র্যাকিং ফার্ম পেট্রো-লজিস্টিকসের তথ্য অনুসারে, মার্চ মাসে রাশিয়া থেকে সমুদ্রজাত অপরিশোধিত তেলের রপ্তানি ফেব্রুয়ারির তুলনায় দৈনিক ৩ লাখ ৫০ হাজার ব্যারেল বেড়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদন থেকে আরো জানা গেছে, ১৭ জুন পর্যন্ত রপ্তানি শুল্ক থেকে মস্কোর রাজস্ব আয় ৬ শতাংশ বেড়েছে।  

বিশ্বের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সম্ভবত আমেরিকাই একমাত্র দেশ যারা বড় ধরনের প্রভাব ছাড়াই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে পারবে।

অন্যদিকে, ইউরোপিয় দেশগুলোতে রপ্তানি অব্যাহত রেখেও ভারত এবং চীনের কাছে তেল বিক্রিতে প্রচুর ছাড় দিচ্ছে রাশিয়া। অবশ্য ভারত আগেই এ বিষয়টি স্পষ্ট করে দিয়েছিল যে কম দামে যেকোনো দেশ থেকেই তেল কিনতে আগ্রহী তারা। 

রাশিয়ার সাথে প্রতিযোগিতা করে আমেরিকাও এবার তেলের দামে ছাড় দিয়ে ভারত ও চীনকে নিজেদের দলে নিয়ে আসে কিনা তা-ই এখন দেখার পালা। 

  • সূত্র: ব্লুমবার্গ ও টাইমস অব ইন্ডিয়া 

Related Topics

টপ নিউজ

রাশিয়ান গ্যাস / রাশিয়ান তেল / ক্রুড / অপরিশোধিত জ্বালানি তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • রাশিয়ান তেল আমদানিতে ভারতের বেলায় কঠোর ট্রাম্প, চীনের বেলায় নয় কেন?

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net