Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
৯৮ বছর বয়সে গ্র্যাজুয়েট হয়ে রেকর্ড, এখন তিনি উপন্যাসও লিখবেন!

অফবিট

টিবিএস ডেস্ক
22 July, 2022, 02:35 pm
Last modified: 22 July, 2022, 02:38 pm

Related News

  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • সদ্য-স্নাতকদের সামনে কেবল মলিন ভবিষ্যৎ
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা
  • ২৪ লাখ টাকা খরচ করে ‘মানব কুকুর’ হলেন জাপানি ব্যক্তি!

৯৮ বছর বয়সে গ্র্যাজুয়েট হয়ে রেকর্ড, এখন তিনি উপন্যাসও লিখবেন!

২০১৭ সালে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সাবেক সৈনিক; গুগলের চাইতে বরং বইয়ের উপরেই বেশি নির্ভরশীল ছিলেন তিনি।
টিবিএস ডেস্ক
22 July, 2022, 02:35 pm
Last modified: 22 July, 2022, 02:38 pm
ছবি-সংগৃহীত

বলা হয় শিক্ষা ও জ্ঞানার্জনের কোনো বয়স নেই, আর সেটিই যেন প্রমাণ করে দেখালেন ইতালির ৯৮ বছর বয়সী বৃদ্ধ জিউসেপ্পে পাতের্নো। ৯৮ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করে ইতালির সবচেয়ে বয়স্ক গ্র্যাজুয়েট হিসেবে আরও একটি রেকর্ড গড়েছেন তিনি।

পালের্মো বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও দর্শন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন পাতের্নো। একই বিভাগ থেকে দুই বছর আগেই মূল ডিগ্রি নিয়েছিলেন তিনি। পাতের্নোর পরিবারের পক্ষ থেকে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয় যে তিনি এবারও সবচেয়ে বেশি নাম্বার পেয়ে ডিগ্রি লাভ করেছেন।

১৯২৩ সালে সিসিলিতে এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া পাতের্নো শুধুমাত্র প্রাথমিক শিক্ষাটাই পেয়েছিলেন। পরবর্তীতে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করার জন্য নৌবাহিনীতে যোগ দেন। সেখান থেকে ফিরে এসে রেলওয়েতে কর্মজীবন শুরু করেন পাতের্নো। তখন তার বয়স ছিল ২০ বছর।

দারিদ্র্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও কোভিড মহামারি পেরিয়ে এসেও দমে যাননি ৯৮ বছর বয়সী এই বৃদ্ধ। শিক্ষালাভের জন্য পাতের্নোর এই অদম্য মনোভাব সবাইকে অনুপ্রেরণা দিবে বলে মনে করছেন সবাই। উচ্চতর ডিগ্রি অর্জনের পর টুইটারে নেটিজেনদের কাছ থেকে প্রশংসায় ভাসছেন জিউসেপ্পে পাতের্নো।

নিম্ন-আয়ের পরিবারের জন্মগ্রহণ করা সত্ত্বেও হাল ছেড়ে দেননি পাতের্নো। ৩১ বছর বয়সে তিনি হাইস্কুলের শিক্ষা সমাপ্ত করেন। এরপর তিনি বিয়ে করেন এবং দুই সন্তানের জনক হন।

সকল বাধা-বিপত্তি মোকাবিলা করে অবশেষে ২০১৭ সালে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সাবেক সৈনিক।

শিক্ষাজীবনের দিনগুলোতে পাতের্নো গুগলের চাইতে বরং বইয়ের উপরেই বেশি নির্ভরশীল ছিলেন।

করোনা মহামারির ভয়াল থাবা এবং এরপর প্রায় সবকিছুই আরো ডিজিটাল হয়ে ওঠা সত্ত্বেও, হাল ছেড়ে দেননি এই সাবেক ইতালীয় সৈনিক। বহু প্রতিকূলতা পেরিয়ে অবশেষে ডিগ্রি অর্জন করেই ছেড়েছেন তিনি!

পড়ালেখার প্রতি সবসময়ই অদম্য নেশা ছিল পাতের্নোর। নিজের টাইপরাইটার ব্যবহার করে একটি উপন্যাসও লিখতে চান তিনি। আর লেখাপড়ার দুনিয়া থেকে বিরতি নেওয়ার ইচ্ছাও নেই তার।

  • সূত্র: ওয়াইঅন  
     
Related Topics

টপ নিউজ

গ্র্যাজুয়েট / অফবিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 
  • সদ্য-স্নাতকদের সামনে কেবল মলিন ভবিষ্যৎ
  • শর্টকাট রাস্তা বানাতে এক্সক্যাভেটর দিয়ে চীনের গ্রেট ওয়াল কেটে ফেললেন শ্রমিকরা
  • ২৪ লাখ টাকা খরচ করে ‘মানব কুকুর’ হলেন জাপানি ব্যক্তি!

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net