Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
মঙ্গলবারের কর্মসূচিতে ৭৫ লাখ নাগরিককে করোনার টিকা দেওয়ার লক্ষ্য সরকারের 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
18 July, 2022, 05:30 pm
Last modified: 18 July, 2022, 05:34 pm

Related News

  • হৃদরোগ ইনস্টিটিউটে ২৫ শতাংশ রোগী বিনামূল্যে হার্টের রিং পাবে: স্বাস্থ্যমন্ত্রী
  • প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূল করল বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি
  • বিক্রি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর বিমা কোম্পানি!
  • সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ কমিটিতে থাকছেন না বিএসএমএমইউ ভিসি: স্বাস্থ্যমন্ত্রী
  • ৩০ মার্চ থেকে নির্ধারিত সরকারি হাসপাতালে ফি’র বিনিময়ে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু

মঙ্গলবারের কর্মসূচিতে ৭৫ লাখ নাগরিককে করোনার টিকা দেওয়ার লক্ষ্য সরকারের 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন কোভিড-১৯ জনিত মৃত্যুঝুঁকি কমায়। গবেষণা থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, যারা অন্তত দুই ডোজ ভ্যাকসিনের পাশাপাশি বুস্টার (৩য়) ডোজ নিয়েছেন তাদের অধিকাংশেরই আক্রান্ত হওয়া সত্ত্বেও হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি। তাই যারা এখনো বুস্টার ডোজ নেননি, তারা নিকটস্থ কেন্দ্রে গিয়ে আপনার প্রাপ্য বুস্টার ডোজ নিন’। 
টিবিএস রিপোর্ট 
18 July, 2022, 05:30 pm
Last modified: 18 July, 2022, 05:34 pm
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস

দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং বুস্টার ডোজের তুলনামূলক কম গ্রহণ পূরণ করতে মঙ্গলবার (১৯ জুলাই) দেশব্যাপী বিশেষ "কোডিড-১৯ টিকাদান কর্মসূচি" পালন করা হবে। এদিন প্রায় ৭৫ লাখ মানুষকে বুষ্টার ও ২য় ডোজ ভ্যাকসিন দেওয়া হবে।

সোমবার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে টিকাদান কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার ইতোমধ্যেই দেশের মোট জনসংখ্যার ৭৬.০৫ শতাংশকে টিকার প্রথম ডোজ, ৭০.৩ শতাংশকে দ্বিতীয় এবং ১৭.৯ শতাংশকে বুস্টার ডোজ দিয়েছে। ভ্যাকসিনের বৈশ্বিক অপ্রতুলতা সত্ত্বেও বাংলাদেশ সরকার দেশের আপামর জনসাধারণকে কোভিড-১৯ ভ্যাকসিন দিতে বদ্ধপরিকর। বর্তমানে দেশে পাঁচ প্রকারের (অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, সিনোভ্যাক এবং জনসন অ্যান্ড জনসন) মোট প্রায় ২.৭৮ কোটি ডোজ করোনার টিকা মজুদ রয়েছে।

মন্ত্রী বলেন, 'ভ্যাকসিন কোভিড-১৯ জনিত মৃত্যুঝুঁকি কমায়। গবেষণা থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, যারা অন্তত দুই ডোজ ভ্যাকসিনের পাশাপাশি বুস্টার (৩য়) ডোজ গ্রহণ করেছেন তাদের অধিকাংশেরই আক্রান্ত হওয়া সত্ত্বেও হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি। তাই যারা এখনো বুস্টার ডোজ নেননি, তারা নিকটস্থ কেন্দ্রে গিয়ে আপনার প্রাপ্য বুস্টার ডোজ নিন'। 

জাহিদ মালেক বলেন, শিগগিরই দেশের ৫-১১ বছর বয়সী শিশুদেরকেও কোভিড-১৯ টিকাদানের আওতায় আনা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। অন্যান্য বয়সসীমার জনগোষ্ঠীর মত তাদেরকেও সুরক্ষা অ্যাপে নিবন্ধনের মাধ্যমে টিকা দেয়া হবে। সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনের জন্য শিশুদের ডিজিটাল জন্ম নিবন্ধন নাম্বারের প্রয়োজন হবে। সেজন্য অভিভাবকদের দ্রুত শিশুর ডিজিটাল জন্ম-নিবন্ধন সম্পন্ন করবার জন্য আহ্বান জানাচ্ছি। 

একদিনে প্রায় ৭৫ লাখ মানুষকে সুষ্ঠুভাবে টিকাদানের লক্ষ্যে সারাদেশে প্রায় ১৬ হাজার ১৮১টি টিকা কেন্দ্রের (৬২৩টি স্থায়ী ও ১৫৫৫৮টি অস্থায়ী কেন্দ্র) ব্যবস্থা করা হয়েছে। এতে প্রায় ৩৩ হাজার ২৪৬ জন টিকাদান কর্মী ও ৪৯ হাজার ৮৬৯ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন।

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ টিকদান / স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক / বুস্টার ডোজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
    বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ছবি: টিবিএস
    খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

Related News

  • হৃদরোগ ইনস্টিটিউটে ২৫ শতাংশ রোগী বিনামূল্যে হার্টের রিং পাবে: স্বাস্থ্যমন্ত্রী
  • প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূল করল বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি
  • বিক্রি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর বিমা কোম্পানি!
  • সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ কমিটিতে থাকছেন না বিএসএমএমইউ ভিসি: স্বাস্থ্যমন্ত্রী
  • ৩০ মার্চ থেকে নির্ধারিত সরকারি হাসপাতালে ফি’র বিনিময়ে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

2
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net