Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
মানব পাচারের মামলায় গ্রেফতার গায়ক দালের মেহেন্দি, ২ বছরের জেল 

বিনোদন

টিবিএস ডেস্ক 
14 July, 2022, 09:30 pm
Last modified: 14 July, 2022, 09:37 pm

Related News

  • ‘নামের ভুলে’ ১৮ বছর জেল: বাদল ফরাজির মুক্তির দাবিতে ৭ দিনের আলটিমেটাম
  • মানব পাচার মামলায় তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
  • ভুল রায়ে ৪০ বছর কারাগারে; জেল থেকে বেরোতেই আবার আইসিইর হাতে আটক ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধ
  • ইউরোপে নেওয়ার প্রলোভনে ফেলে বাংলাদেশিদের নেপালে নিয়ে নির্যাতনের পর আদায় করা হচ্ছে মুক্তিপণ
  • গুলি না চালিয়েও খুনের দায়ে ১৯ বছর জেল খেটেছেন; হঠাৎ গানম্যানের চিঠিতে বদলে গেল সব

মানব পাচারের মামলায় গ্রেফতার গায়ক দালের মেহেন্দি, ২ বছরের জেল 

পাঞ্জাবের বালভেরা গ্রামের বাসিন্দা বকশিস সিং নামে এক ব্যক্তি দালের মেহেন্দি এবং তাঁর ভাই সমশের মেহেন্দির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ দায়ের করেন। ২০১৭ সালেই মারা গিয়েছেন সমশের। বকশিস সিং-এর অভিযোগ ছিল কানাডায় পাঠানোর নাম করে ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন দালের ও তার ভাই। এরপরই মানব পাচার, জালিয়াতির মতোন অভিযোগে মামলা দায়ের হয় দালেরে ও তার ভাইয়ের নামে। 
টিবিএস ডেস্ক 
14 July, 2022, 09:30 pm
Last modified: 14 July, 2022, 09:37 pm
দালের মেহেন্দি। ছবি: হিন্দুস্তান টাইমস

মানব পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ভারতের গায়ক- দালের মেহেন্দি। ১৯ বছর পুরোনো মামলায় নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন পাতিয়ালা হাউজ কোর্ট। ২০০৩ সালের মানব পাচার মামলায় দোষী ঘোষিত হলেন এই জনপ্রিয় পাঞ্জাবি গায়ক। এরপরই গ্রেফতার করে জেলে পাঠানো হয় দালের মেহেন্দিকে। ২ বছরের জন্য জেল খাটতে হবে তাকে। নিম্ন আদালতের রায় খারিজ করার জন্য আদালতে আর্জি জানিয়েছিলেন দালের, সেই আবেদনই খারিজ করে দিলেন পাতিয়ালা কোর্ট। 

অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক এইচএস গেরেওয়াল নিম্ন আদালতের রায় বহাল রাখেন। ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০বি ধারায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। দু-বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২ হাজার টাকার জরিমানার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত, সেই রায়ই বহাল রয়েছে। 

জানা যাচ্ছে পাতিয়ালা জেলেই রাখা হবে দালের মেহেন্দিকে, যেখানে নভজ্যোত সিং সিধুর মতো হাই-প্রোফাইল ব্যক্তি আগে থেকেই বন্দি। 

পাঞ্জাবের বালভেরা গ্রামের বাসিন্দা বকশিস সিং নামে এক ব্যক্তি দালের মেহেন্দি এবং তাঁর ভাই সমশের মেহেন্দির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ দায়ের করেন। ২০১৭ সালেই মারা গিয়েছেন সমশের। বকশিস সিং-এর অভিযোগ ছিল কানাডায় পাঠানোর নাম করে ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন দালের ও তার ভাই। এরপরই মানব পাচার, জালিয়াতির মতোন অভিযোগে মামলা দায়ের হয় দালেরে ও তার ভাইয়ের নামে। 

মেহেন্দি ভাইদের বিরুদ্ধে অভিযোগ ছিল ১৯৯৮-৯৯ সাল নাগাদ ১০ জন ভারতীয়কে নিজের দলের সদস্য হিসাবে মার্কিন মুলুকে নিয়ে গিয়ে বেআইনিভাবে 'ছেড়ে দিয়ে' আসেন তারা। 

২০০৬ সালে এই মামলা থেকে দালের মেহেন্দিকে অব্যহতি দেওয়ার আবেদন জানিয়েছিল পাতিয়ালা পুলিশ। যদিও আদালত জানায়, দালের মেহেন্দির বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ রয়েছে, এই নিয়ে বিস্তারিত তদন্ত করতে হবে। 

১৯ বছর পর কেস জিতে জয়ের চওড়া হাসি বকশিস সিং-এর মুখে। তিনি জানান, এত বছর ধরে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে সুবিচার পেতে। তবে এখানেই থামতে চান না বকশিস, দালের মেহেন্দির সাজার মেয়াদ বাড়াতে উচ্চ আদালতে আপিল জানাবেন তিনি। 

  • সূত্র: হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

ভারতীয় গায়ক / জেল / মানব পাচার / দালের মেহেন্দি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • ‘নামের ভুলে’ ১৮ বছর জেল: বাদল ফরাজির মুক্তির দাবিতে ৭ দিনের আলটিমেটাম
  • মানব পাচার মামলায় তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
  • ভুল রায়ে ৪০ বছর কারাগারে; জেল থেকে বেরোতেই আবার আইসিইর হাতে আটক ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধ
  • ইউরোপে নেওয়ার প্রলোভনে ফেলে বাংলাদেশিদের নেপালে নিয়ে নির্যাতনের পর আদায় করা হচ্ছে মুক্তিপণ
  • গুলি না চালিয়েও খুনের দায়ে ১৯ বছর জেল খেটেছেন; হঠাৎ গানম্যানের চিঠিতে বদলে গেল সব

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net