Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
পায়ে হেঁটে ৬,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হজ করতে গেলেন ব্রিটিশ নাগরিক

অফবিট

টিবিএস ডেস্ক
11 July, 2022, 04:05 pm
Last modified: 11 July, 2022, 05:53 pm

Related News

  • যখন চট্টগ্রামের বন্দর থেকে শুরু হতো হজযাত্রা
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: ধর্মমন্ত্রী
  • ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা
  • ২০২৬ সালের হজের ভিসা আবেদন শুরু আজ থেকে

পায়ে হেঁটে ৬,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হজ করতে গেলেন ব্রিটিশ নাগরিক

এই হজযাত্রায় ১১ মাস ২৬ দিনে নয়টি দেশ পেরিয়ে তিনি অবশেষে সৌদি আরবে পৌঁছান ৫২ বছর বয়সি অ্যাডাম।
টিবিএস ডেস্ক
11 July, 2022, 04:05 pm
Last modified: 11 July, 2022, 05:53 pm

ছবি: সংগৃহীত

সারা জীবনের স্বপ্ন ছিল পায়ে হেঁটে পবিত্র মক্কায় গিয়ে হজ করবেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ করলেন ব্রিটিশ নাগরিক অ্যাডাম মুহাম্মদ।

নেদারল্যান্ডস, জার্মানি, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, তুরস্ক, লেবানন, সিরিয়া, জর্ডান—এই নয়টি দেশ পেরিয়ে তিনি অবশেষে সৌদি আরবে পৌঁছান ৫২ বছর বয়সি অ্যাডাম।

এই হজযাত্রায় অ্যাডাম ১১ মাস ২৬ দিনে প্রায় ৬ হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। তার যাত্রা শুরু হয়েছিল ইংল্যান্ডের উলভারহ্যাম্পটন থেকে।

অ্যাডাম প্রতিদিন গড়ে ১৭.৮ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দেন এ সময়। গত ২৬ জুন মক্কার আয়েশা মসজিদে পৌঁছান তিনি।

মক্কায় অ্যাডামকে স্বাগত জানান বিপুলসংখ্যক হাজী ও স্থানীয় বাসিন্দা। বাবাকে স্বাগত জানানোর জন্য ইংল্যান্ড থেকে পবিত্র নগরীতে উড়ে গিয়েছিলেন অ্যাডামের দুই মেয়েও। এছাড়া মিনায় পৌঁছনোর পর ভারপ্রাপ্ত মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ তাকে স্বাগত জানান এবং হজ অনুমতির প্রক্রিয়ার ব্যাপারে সাহায্যও করেন। 

অ্যাডাম বলেন, 'করোনা মহামারির প্রাদুর্ভাবের পর বিধিনিষেধ আরোপ করার পর থেকেই আমি দিন-রাত পবিত্র কোরআন তিলাওয়াত করতে থাকি। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমার মনের ভেতর কেউ একজন বলে উঠল বাড়ি থেকে পায়ে হেঁটে মক্কায় যেতে। ওই কণ্ঠটাকে অগ্রাহ্য করতে পারলাম না, তাই পায়ে হেঁটে মক্কায় আসব স্থির করলাম।'

এই দীর্ঘ যাত্রার প্রস্তুতি নিতেই অ্যাডামের দুই মাস লেগেছে। প্রস্তুতি নিতে তাকে সাহায্য করেছে একটি ব্রিটিশ সংস্থা। অনুদান দিয়েও সাহায্য করেছেন অনেক ব্রিটিশ।

ইরাকি-কুর্দিশ বংশোদ্ভূত অ্যাডাম তার যাত্রা শুরু করেন ২০২১ সালের ১ আগস্ট।

রাস্তায় যাতে কোনো অসুবিধায় না পড়তে হয়, সেজন্য একটি ঠেলাগাড়ি নিয়ে বেরিয়েছিলেন অ্যাডাম। তাতে প্রায় ২৫০ কেজি ওজনের জিনিসপত্র নিয়েছেন। ঠেলাগাড়িটি অ্যাডাম নিজেই তৈরি করে নিয়েছেন।

অ্যাডাম বলেন, খ্যাতি বা অর্থের জন্য তিনি এভাবে হজযাত্রা করেননি, বরং তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চেয়েছেন যে মানুষ হিসাবে সবাই জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমান।  


  • সূত্র: আরব নিউজ
     

Related Topics

টপ নিউজ

হজযাত্রা / হজ / হজ সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • যখন চট্টগ্রামের বন্দর থেকে শুরু হতো হজযাত্রা
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: ধর্মমন্ত্রী
  • ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা
  • ২০২৬ সালের হজের ভিসা আবেদন শুরু আজ থেকে

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net