Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
প্রেসিডেন্টের বাসভবনে এখন জনতার উল্লাস 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 July, 2022, 09:50 am
Last modified: 11 July, 2022, 11:39 am

Related News

  • দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের আহ্বান
  • শ্রীলঙ্কায় আলু ও পেঁয়াজ রপ্তানি করতে চায় বাংলাদেশ, সম্ভাবনা যাচাইয়ে কলম্বো যাবে প্রতিনিধি দল
  • রোগীর মূত্রথলি থেকে ৩.১ কেজির পাথর অপসারণ, বিশ্বরেকর্ডের দাবি শ্রীলঙ্কার হাসপাতালের
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক

প্রেসিডেন্টের বাসভবনে এখন জনতার উল্লাস 

একটা পরিবার তো সবুজ ঘাসের ওপর রীতিমত পিকনিকে মেতেছিল, যেখানে আর ২৪ ঘণ্টা আগেও তাদের বসা নিষিদ্ধ ছিল।
টিবিএস ডেস্ক
11 July, 2022, 09:50 am
Last modified: 11 July, 2022, 11:39 am
ছবি-বিবিসি

রাশমি কাবিন্ধ্যা স্বপ্নেও ভাবেননি, জীবদ্দশায় কখনো শ্রীলঙ্কান প্রেসিডেন্টের সরকারী বাসভবনে পা রাখবেন!

শনিবার সুদৃশ্য, আলিশান সে বাসভবনের দিকে ছুটে যাওয়া হাজার হাজার বিক্ষুব্ধ নারী-পুরুষের মাঝে ছিলেন রাশমিও।

ঔপনিবেশিক ধাঁচের স্থাপত্যটির বিভিন্ন অংশ জুড়ে রয়েছে একাধিক বারান্দা, মিটিং রুম, থাকার জায়গা, একটি সুইমিং পুল এবং একটি বিশাল লন। শনিবার স্রোতের মতো বিক্ষুব্ধ জনতা ভবনটির দিকে আসতে থাকলে পেছনের দরজার দিয়ে পালিয়ে যান শ্রীলংকার ৭৩ বছর বয়সী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

চার সন্তান সমেত প্রেসিডেন্ট ভবনে আসা রাশমি বলছিলেন, "জায়গাটার ঐশ্বর্য দেখুন একবার! আমরা গ্রামের ছোট্ট একটি বাড়িতে থাকি। অথচ এই প্রাসাদ জনগণের জন্য এবং জনগণের টাকায় নির্মিত।"

হাজার হাজার পুরুষ, নারী, শিশুরা প্রেসিডেন্ট ভবনের কম্পাউন্ডে প্রবেশের চেষ্টা করছিল আর কয়েকজন সংগঠক ভিড় নিয়ন্ত্রণ করছিল। শ্রীলঙ্কার পুলিশ এবং স্পেশাল ট্রুপসের সদস্যরা নীরবে এককোণে দাঁড়িয়ে সব দেখছিলেন। 

এক ঘর থেকে আরেক ঘরে ঘুরে বেড়াবার সময়ে, দামি দামি চিত্রকর্ম আর ডেস্কগুলোর সামনে মানুষের সেলফি তোলার হিড়িক পড়ে যায়।

ভাঙা চেয়ার, জানালার ভাঙা কাঁচ, ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাচের পাত্র তাদের হুড়োহুড়ি করে ভবনে ঢোকার প্রমাণ বহন করছিল।

দেশটির গণেমুল্লা শহরের একটি বিনোদন পার্কের কর্মী এএল প্রেমাবর্ধনে বলেন, "এমন একটি প্রাসাদ দেখা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।" 

"আমরা ঘণ্টার পর ঘণ্টা কেরোসিন, গ্যাস এবং খাবারের লাইনে অপেক্ষা করছি অথচ রাজাপাকসেরা কী এক ভিন্ন জীবন যাপন করছিল!"

বিক্ষোভকারী নেতারা ইতিমধ্যেই তাদের দাবি জানিয়েছেন, প্রেসিডেন্ট রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ পদত্যাগ না করা অব্দি তারা প্রেসিডেন্টের বাড়ি ছেড়ে যাবেন না। 

তবে সুইমিংপুল নিয়ে আকর্ষণ সবচেয়ে বেশি ছিল। বাদামি জলের পুলটির প্রশংসা করে অনেক পরিবার এর চারপাশে ঠায় দাঁড়িয়ে ছিল। শনিবার এক যুবক পুলের পানিতে ঝাঁপিয়ে পড়লে আশপাশের সব মানুষ আনন্দে হাততালি দিয়ে ওঠে।

কিশোরী দুই মেয়েকে নিয়ে ভবনে ঘুরছিলেন নিরোশা সুদর্শিনী হাচিনসন। তার চোখেমুখে ছিল বিষাদের ছায়া।   

"আমার খারাপ লাগছে", বলেন নিরোশা।

"গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রেসিডেন্টকে এমন লজ্জাজনকভাবে সরে যেতে হলো। তাকে ভোট দেওয়ায় এখন আমরাও লজ্জা বোধ করছি। দেশ থেকে তারা যত টাকা চুরি করেছে, জনগণ তার সব ফেরত চায়।"

ভবনের একটি রাজকীয় খাট নিয়ে জনতার আকর্ষণ ছিল তুঙ্গে; দলেবলে মানুষ সেখানে শুয়ে-বসে আড্ডা দিচ্ছিলেন। শ্রীলংকার রাষ্ট্রভাষা, সিংহলি আর তামিলের পাশাপাশি করিডরে কান পাতলে কিঞ্চিৎ ইংরেজিও শোনা যাচ্ছিল।

ছবি-বিবিসি

প্রাসাদের বাইরে, বিস্তৃত লনে এসে মিলে বৌদ্ধ, হিন্দু এবং খ্রিস্টান- বিভিন্ন ধর্মের শত শত মানুষ। একটা পরিবার তো সবুজ ঘাসের ওপর রীতিমত পিকনিকে মেতেছিল, যেখানে আর ২৪ ঘণ্টা আগেও তাদের বসা নিষিদ্ধ ছিল। 

উল্লেখ্য, একসময়ের মোটামুটি ধনী অর্থনীতির শ্রীলঙ্কা এখন এক অভূতপূর্ব অর্থনৈতিক সংকটে ডুবে আছে। এমন সংকট দেশটিতে কখনও দেখা দেয়নি। অতি-মূল্যস্ফীতির সঙ্গে গুরুতর খাদ্য, জ্বালানি ও ওষুধ ঘাটতিতে ভুগছে দ্বীপরাষ্ট্রটি। 

বিক্ষোভকারীরা কয়েক মাস ধরে গোতাবায়া রাজাপাকসেকে- যিনি কয়েক দশক ধরে শ্রীলঙ্কার রাজনীতিতে আধিপত্য বিস্তার করা শক্তিশালী এক বংশের সদস্য- পদত্যাগ করার আহ্বান জানিয়ে আসছেন। সম্প্রতি তার ভাই মাহিন্দা রাজাপাকসে এমনই বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হলেও এতদিন প্রাণপণে ক্ষমতা আঁকড়ে ছিলেন গোতাবায়া।   

  • সূত্র- বিবিসি 

 

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / গোতাবায়া রাজাপাকসে / শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের আহ্বান
  • শ্রীলঙ্কায় আলু ও পেঁয়াজ রপ্তানি করতে চায় বাংলাদেশ, সম্ভাবনা যাচাইয়ে কলম্বো যাবে প্রতিনিধি দল
  • রোগীর মূত্রথলি থেকে ৩.১ কেজির পাথর অপসারণ, বিশ্বরেকর্ডের দাবি শ্রীলঙ্কার হাসপাতালের
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net