Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
মেহেদির তত্ত্বতালাশ: কোন মেহেদি? সাধারণ না অর্গানিক? মেহেদি আর্টিস্ট কারা?

ফিচার

শেহেরীন আমিন সুপ্তি
09 July, 2022, 11:25 am
Last modified: 09 July, 2022, 11:26 am

Related News

  • মোগল থেকে টার্কিশ মোটিফ: বাহারি নকশার কারুকাজে সেজেছে নারীদের ঈদের পোশাক
  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • মেকআপ, শ্যাম্পু ও চুলের যত্নের পণ্যগুলিতে এখনও বিষাক্ত রাসায়নিক মিলছে
  • বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ উদযাপনে মানুষের ঢল

মেহেদির তত্ত্বতালাশ: কোন মেহেদি? সাধারণ না অর্গানিক? মেহেদি আর্টিস্ট কারা?

ছোটবেলায় চাঁদরাতে বড়দের পেছনে ঘুরঘুর করে হাতে মেহেদি দেওয়া ছিল তখন আবশ্যক কাজ। রাতভর সাবধানে শুয়ে সকালে হাতের রঙ দেখার অধীর অপেক্ষায় দুচোখে যেন ঘুমই আসতো না!
শেহেরীন আমিন সুপ্তি
09 July, 2022, 11:25 am
Last modified: 09 July, 2022, 11:26 am
ছবি- Team Tag Studios, Titly's Mehendi Art এর সৌজন্যে

আমরা যারা 'নাইন্টিজ কিড' বলে নিজেদের দাবি করি তাদের ছোটবেলার অবিচ্ছেদ্য ঈদ অনুষঙ্গ শাহাজাদী মেহেদির টিউব। চাঁদরাতে বড়দের পেছনে ঘুরঘুর করে হাতে মেহেদি দেওয়া ছিল তখন আবশ্যক কাজ। রাতভর সাবধানে শুয়ে সকালে হাতের রঙ দেখার অধীর অপেক্ষায় দুচোখে যেন ঘুমই আসতো না! কমপক্ষে চার-পাঁচ ঘণ্টা হাতে রাখতে হতো সেই মেহেদি।

এর কয়েক বছর পরই ধীরে ধীরে বাজার দখল করতে থাকে পাঁচ মিনিটে রঙ হওয়া ইন্সট্যান্ট মেহেদি। এত ধৈর্য পরীক্ষার বদলে সহজ সমাধানের দিকেই ঝুঁকতে পছন্দ করলাম আমরা। সেসবে আবার রঙ-বেরঙের ভিন্নতাও ছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই অতিরিক্ত কেমিক্যাল সমৃদ্ধ সেই মেহেদির ভয়ংকর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে ত্বকে। অ্যালার্জি, চামড়া ওঠার মতো সমস্যা থেকে পরিত্রাণ পেতে তখন অনেকেই মরিয়া হলেন অর্গানিক বা প্রাকৃতিক মেহেদির খোঁজে। মেহেদিপ্রেমীদের কাছে দিনদিন জনপ্রিয়তা বাড়ছে এ ধরনের মেহেদির।

ছবি- Titly's Mehendi Art এর সৌজন্যে

অর্গানিক মেহেদির বিশেষত্ব হলো এতে কোনো প্রিজারভেটিভ থাকে না। রাসায়নিক সার ছাড়া উৎপাদিত মেহেদি পাতার গুঁড়া ব্যবহৃত হয় এটি তৈরিতে। এছাড়া এসেনশিয়াল অয়েল, ব্রাউন সুগার আর লেবুর রস মিশিয়ে বানানো হয় এই প্রাকৃতিক মেহেদি। পুরোপুরি রঙ আসার জন্য ৮ থেকে ১০ ঘণ্টা হাতে রাখতে হয় এটি। সংরক্ষণ করা কিছুটা ঝামেলার বলে সাধারণত বাজারে এসব মেহেদি সরাসরি পাওয়া যায় না। ফেসবুক ভিত্তিক বেশ কিছু অনলাইন পেইজই কয়েকবছর ধরে অর্গানিক মেহেদির এক নির্ভরযোগ্য উৎস।

ছবি- সৈয়দা আফসারা তাসনিম ঐশির সৌজন্যে

'Mehedi_Art by Oishi'-র স্বত্বাধিকারী সৈয়দা আফসারা তাসনিম ঐশি আড়াই বছর ধরে অর্গানিক মেহেদি তৈরি করছেন। পড়ালেখার পাশাপাশি মেহেদি আর্টিস্ট হিসেবে কাজ করেন তিনি। সেখান থেকেই মেহেদি বানানোর প্রতি আগ্রহ। অনলাইন ঘেঁটে আর নিজে নিজে নানা এক্সপেরিমেন্ট করেই আয়ত্ত করেছেন এই বিদ্যা। হাতে তৈরি আর খাঁটি বলেই গ্রাহকদের চাহিদা বাড়ছে অর্গানিক মেহেদির প্রতি।  

"অর্গানিক মেহেদি বানাতে ব্যবহার করা বেশিরভাগ উপকরণ দেশের বাইরে থেকে ইমপোর্ট করতে হয়। হেনা পাউডার (মেহেদি গুঁড়া) আসে মূলত রাজস্থান থেকে। ওখানকার তাপমাত্রা, আর্দ্রতা, মাটির বৈশিষ্ট্যে সবচেয়ে ভালো পাতা পাওয়া যায়। আর এসেনশিয়াল অয়েল আনাই অস্ট্রেলিয়া থেকে। শুধু লেবুর রস আর ব্রাউন সুগার বাংলাদেশে পাওয়া যায়। তাই এই মেহেদির দামটাও বেশি হয়," বলেন ঐশি।

ছবি- Titly's Mehendi Art এর সৌজন্যে

সাধারণত ১০০ টাকা থেকে শুরু করে ১৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে অর্গানিক মেহেদি প্রতিটি কোণের মূল্য। অনেকে আবার মেহেদি গুঁড়া, এসেনশিয়াল অয়েল ইত্যাদি উপকরণ আলাদা করেও বিক্রি করেন।

এক যুগ ধরে অর্গানিক মেহেদি তৈরির অভিজ্ঞতা 'Mehezabin Mehendi House'-এর স্বত্বাধিকারী মেহজাবিন আলম খানের। মেহেদি আর্টিস্ট হিসেবে কাজ করার শুরুতে শুধু নিজের গ্রাহকদের জন্য তিনি মেহেদি বানাতেন। চার বছর যাবত আলাদা বিক্রির জন্যও তৈরি করছেন অর্গানিক মেহেদি। প্রতি বছর দুই ঈদের সময় আর শীতকালীন বিয়ের সিজনে মেহেদি বানানোর প্রচুর চাপ থাকে তার হাউজে।

ছবি- সৈয়দা আফসারা তাসনিম ঐশির সৌজন্যে

মেহজাবিন বলেন, "অর্গানিক মেহেদিতে স্কিন পিল অফ হয় না (চামড়া ওঠে না), অ্যালার্জি বা চুলকানোর সমস্যাও হয় না। যারা একবার এই মেহেদি ব্যবহার করেছেন তারা পরবর্তীতে আর অন্য কোনো মেহেদি ব্যবহার করতে চান না। ডিপফ্রিজে ঠিকভাবে সংরক্ষণ করলে এটা কমপক্ষে ১০ মাস সংরক্ষণ করা যায়।"

মানুষ অর্গানিক মেহেদি সম্পর্কে যত জানছে, এই জিনিসটার প্রতি তত বেশি আগ্রহ তৈরি হচ্ছে বলে মনে করেন তিনি। এ বছর রমজানে মেহজাবিন'স মেহেদি হাউজে প্রায় ৫ লাখ টাকার অর্গানিক মেহেদি বিক্রি হয়েছে। অর্গানিক মেহেদি তৈরির উদ্যোক্তাও দিনদিন বাড়ছে।

ছবি- Mehezabin Mehendi House এর সৌজন্যে প্রাপ্ত

সাধারণত, অর্ডার আসার পর এই মেহেদি বানিয়ে পাঠানো হয় বলে জানান মেহজাবিন। মেহেদি কোণ ডিপ ফ্রিজে বায়ুরোধী জায়গায় সংরক্ষণ করতে হয়। স্বাভাবিক তাপমাত্রায় বা নরমাল ফ্রিজে অর্গানিক মেহেদি সংরক্ষণ করা যায় না। তাই ডেলিভারির ক্ষেত্রেও সময়ের দিকে বিশেষ খেয়াল রাখতে হয়। সংরক্ষণের অসতর্কতায় সহজেই নষ্ট হয়ে যেতে পারে এই মেহেদি।

সবার হাতে অবশ্য সমান রঙ হয় না এই মেহেদির। ত্বকের ধরনের ওপর নির্ভর করে কেমন রঙ হবে। ত্বকের কেমিস্ট্রি, তাপমাত্রা, হরমোন এদিক সেদিক হলে রঙ হালকা বা গাঢ় হতে পারে।  

ছবি- Team Tag Studios, Titly's Mehendi Art এর সৌজন্যে

অর্গানিক মেহেদি ব্যবহারের ক্ষেত্রে বেশকিছু সতর্কতা অবলম্বন করতে হয়। শুরুতেই ফ্রিজ থেকে কোণ বের করে আধাঘণ্টা সাধারণ তাপমাত্রায় রেখে বরফ ছাড়িয়ে নিতে হবে। এরপর পরিষ্কার হাতের উপর মেহেদির নকশা আঁকতে হবে। বেশিক্ষণ রাখার সুবিধার জন্য রাতে ঘুমানোর আগে মেহেদি লাগানোই ভালো। মেহেদি শুকাতে শুরু করলে লেবু-চিনির মিশ্রণ ব্রাশ করে এর ওপর দেওয়া যায়। এতে বেশিক্ষণ হাতে লেগে থাকে মেহেদি। সরিষার তেল দিয়ে এ মেহেদি উঠাতে হবে। ভালো রঙের জন্য মেহেদি উঠানোর পর কমপক্ষে ৫-৬ ঘণ্টা পানি থেকে দূরে রাখতে হবে হাত। সাধারণত ৮-১০ দিন বেশ ভালোভাবেই হাতে থাকে অর্গানিক মেহেদির রঙ।

পুরোপুরি প্রাকৃতিক বা অর্গানিক মেহেদির বাইরে নাইন্টিজ কিডদের সেই শাহাজাদীর মতো  আজকাল ইন্ডিয়ান কাভেরি ও প্রেম দুলহান নামের মেহেদিও ক্রেতাদের মাঝে বেশ জনপ্রিয় বলে জানান ঐশি। এই মেহেদিগুলোতে কেমিক্যালের পরিমাণ খুব বেশি থাকে না। দামও অর্গানিক মেহেদির চেয়ে অনেক কম। তাই অনেকেই এগুলো পছন্দ করেন।

ছবি- সৈয়দা আফসারা তাসনিম ঐশির সৌজন্যে

তবে মেহেদি আর্টিস্ট আরউইন আহমেদ বলেন, "যাদের স্কিন প্রবলেম বা অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আছে তারা ঝুঁকি এড়াতে এখন অর্গানিক মেহেদিই বেছে নেন। বাজারের প্রিজারভেটিভযুক্ত মেহেদি অনেকের ত্বকেই মারাত্মক প্রভাব ফেলে।"

 

 

Related Topics

টপ নিউজ

মেহেদি / ঈদ অনুষ্ঠান / সাজসজ্জা / মেকআপ / অরগানিক মেহেদি / ঈদ উদযাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • মোগল থেকে টার্কিশ মোটিফ: বাহারি নকশার কারুকাজে সেজেছে নারীদের ঈদের পোশাক
  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • মেকআপ, শ্যাম্পু ও চুলের যত্নের পণ্যগুলিতে এখনও বিষাক্ত রাসায়নিক মিলছে
  • বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ উদযাপনে মানুষের ঢল

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net