Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
ফেসবুক পোস্টে কী ইঙ্গিত দিলেন তামিম?

খেলা

টিবিএস রিপোর্ট
04 July, 2022, 05:15 pm
Last modified: 17 July, 2022, 05:06 am

Related News

  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

ফেসবুক পোস্টে কী ইঙ্গিত দিলেন তামিম?

টি-টোয়েন্টি থেকে তামিমের নেওয়া ছয় মাসের ছুটি শেষ হবে আগামী ২৮ জুলাই। এর আগেই আলোচনায় এই ফরম্যাট থেকে তার অবসরের প্রসঙ্গ। সেটার নেপথ্যে অবশ্য বাঁহাতি অভিজ্ঞ এই ওপেনার নিজেই।
টিবিএস রিপোর্ট
04 July, 2022, 05:15 pm
Last modified: 17 July, 2022, 05:06 am

আন্তর্জাতিক ক্যারিয়ার বড় করতে একটি ফরম্যাট থেকে অবসর নেবেন, বেশ আগেই এমন জানিয়েছিলেন তামিম ইকবাল। সে সময় ফরম্যাট উল্লেখ না করলেও সবাই টি-টোয়েন্টি ফরম্যাটকে ধরে নিয়েছিল। পরে অভিজ্ঞ এই ওপেনার টি-টোয়েন্টি থেকে দূরে থাকায় আলোচনা বাড়ে। গত জানুয়ারিতে এসে ছয় মাসের জন্য এই ফরম্যাট থেকে ছুটি নেন তামিম, যা এখনও শেষ হয়নি। এর মাঝেই গুঞ্জন, টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন তামিম!

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনুরোধ করেও তামিমকে টি-টোয়েন্টিতে ফেরাতে পারেননি। নাজমুল হাসান নিজেই সেটা সংবাদ্যমকে জানিয়েছেন এর আগে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবালের খেলার প্রশ্নে মাস দেড়েক আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, তাকে বিশ্বকাপ দলে নেওয়া কঠিন।

টি-টোয়েন্টি থেকে তামিমের নেওয়া ছয় মাসের ছুটি শেষ হবে আগামী ২৮ জুলাই। এরপর কেবল দলের প্রয়োজেনই টি-টোয়েন্টিতে ফেরার কথা ভাববেন তিনি। সেটা না হলে সংক্ষিপ্ততম এই ফরম্যাটে আর খেলতে চান না বাঁহাতি এই ওপেনার- ছুটি নেওয়ার সময় এটা জানিয়ে দেন তামিম। কিন্তু ছুটি শেষ হওয়ার আগেই তার টি-টোয়েন্টি অবসর নিয়ে আলোচনা। আর সেটার নেপথ্যে তামিম নিজেই।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের দেওয়া একটি ফেসবুক পোস্টকে ঘিরে গুঞ্জন তৈরি হয়েছে। রোববার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ। এই ম্যাচের পর ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে একটি পোস্ট দেন তামিম। যে পোস্টে লেখা, 'টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল।' লেখা শেষে হাত নাড়ার কয়েকটি ইমো ব্যবহার করেন তিনি। যেটা দিয়ে বিদায় জানানো বোঝায়।

তামিম ইকবালের ডিলেট করে দেওয়া ফেসবুক পোস্ট। ছবি: ফেসবুক

পোস্টটি অবশ্য বেশি সময় রাখেননি তামিম, কিছুক্ষণ পরই মুছে ফেলেন। কিন্তু ততোক্ষণে এই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে অনেক হিসাব কষতে শুরু করেন। ছুটি শেষ হওয়ার পথে বলে অনেকেই ধরে নিয়েছেন, টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন তামিম কিংবা শিগগিরই নিতে যাচ্ছেন। 

অবশ্য অন্য হিসাবও মিলিয়েছেন কেউ কেউ। তামিমের পোস্টের স্ক্রিনশট পোস্ট করে সাধারণ ক্রিকেট ভক্তদের কেউ কেউ লিখেছেন, বাজে পারফরম্যান্স করায় দলকে খোঁচা দিতেই তামিম এটা লিখেছেন। টি-টোয়েন্টি থেকে অবসর নাকি অন্য কারণে এই পোস্ট, সেই উত্তর অবশ্য আপাতত মিলছে না। তামিমের টি-টোয়েন্টি ভবিষ্যৎ সম্পর্কে জানতে অন্তত ২৮ জুলাই পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে সবাইকে।

২০২০ সালের ৯ মার্চ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন তামিম। এরপর বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বেশ কয়েকটি সিরিজ খেলেছে। কোনোটিতেই তামিমকে দলে পাওয়া যায়নি। কখনও ইনজুরি, কখনও পারিবারিক কারণে এই ফরম্যাট থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি। বাংলাদেশের হয়ে ৭৪ টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরিসহ ২৪.৬৫ গড়ে ১ হাজার ৭০১ রান করেছেন তামিম, যা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। তিনিই বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান, যার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি আছে। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / টি-টোয়েন্টি / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতায় ঘাটতি ৭ হাজার ৪১০ কোটি টাকা: সংসদে শিক্ষামন্ত্রী
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net