Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
সৌদি আরামকোর তেল শোধনাগারে নতুন করে হামলা

আন্তর্জাতিক

তুর্কিয়ে টুডে
08 September, 2026, 10:50 am
Last modified: 08 September, 2026, 10:52 am

Related News

  • সৌদি পাইপলাইন বন্ধে বৈশ্বিক তেল সরবরাহে ৪% পর্যন্ত ঘাটতির শঙ্কা
  • বিমান সহায়তা আসেনি, শত্রুশিবিরে ১০০ মার্কিন সামরিক উপদেষ্টা: কীভাবে মোখা ও পেরিম দখলে নিল হুথিরা
  • হুথিরা ফোনে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় না, লড়তেও চায় না আমাদের বিরুদ্ধে: ট্রাম্প
  • লোহিত সাগর ঘিরে নতুন উত্তেজনায় বাংলাদেশের বাণিজ্য, জ্বালানির লাইফলাইন ঝুঁকিতে
  • মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে ঝুঁকি মূল্যায়নের তাগিদ বিশেষজ্ঞদের

সৌদি আরামকোর তেল শোধনাগারে নতুন করে হামলা

গত মাসে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের হামলার ঠিক এক মাসের মাথায় এই ঘটনা ঘটলো, যদিও এ হামলার দায় এখনো স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
তুর্কিয়ে টুডে
08 September, 2026, 10:50 am
Last modified: 08 September, 2026, 10:52 am
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত সৌদি আরামকোর জিজান তেল শোধনাগারের দৃশ্য। ছবি: এসপিএ ফটো

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে রাষ্ট্রীয় তেল সংস্থা আরামকোর জিজান তেল শোধনাগারে সোমবার হামলা চালানো হয়েছে। গত মাসে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের হামলার ঠিক এক মাসের মাথায় এই ঘটনা ঘটলো, যদিও এ হামলার দায় এখনো স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে জানা গেছে, পূর্ববর্তী হামলার কারণে আরামকোর উৎপাদন সক্ষমতা সাময়িকভাবে ব্যাহত হওয়ার পর, তারা উৎপাদন স্থাপনায় এই সাম্প্রতিক হামলার ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। নতুন এই ঘটনার মাত্রা ছিল আগের হামলার মতোই।

জিজান হলো ইয়েমেন সীমান্তের নিকটবর্তী সৌদি আরবের একটি শিল্প নগরী, যা ইতোপূর্বেও বেশ কয়েকবার হুতিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সেখানকার শোধনাগারটি দৈনিক সর্বোচ্চ ৪ লাখ ব্যারেল তেল প্রক্রিয়াজাতকরণের জন্য নকশা করা, যা এটিকে সৌদি আরবের অন্যতম বৃহৎ শোধনাগারে পরিণত করেছে। এখানে পেট্রোলিয়াম, আল্ট্রা-লো-সালফার ডিজেল এবং অন্যান্য পরিশোধিত পণ্য উৎপাদিত হয়।

লোহিত সাগরের তীরে অবস্থিত হওয়ায় কৌশলগতভাবে এই স্থাপনাটি সৌদি পরিশোধিত পণ্য রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন সংঘাতের কারণে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। 'কেপলার'-এর তথ্য অনুযায়ী, ২৫ জুলাইয়ের হামলার ফলে শোধনাগারটি বন্ধ হয়ে যাওয়ার আগে জিজান থেকে জুলাই মাসে দৈনিক প্রায় ২ লাখ ব্যারেল পরিশোধিত পণ্য পরিবাহিত হয়েছে। ২৪ জুলাই দুটি ট্যাঙ্কার জাহাজ বন্দর ত্যাগ করার পর জলপথে আর কোনো পণ্য বোঝাইয়ের রেকর্ড পাওয়া যায়নি।

ফেব্রুয়ারির শেষের দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের তেল রপ্তানি ও জ্বালানি অবকাঠামো ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে। ২০২২ সাল থেকে বড় ধরনের লড়াই বন্ধ রাখা এক যুদ্ধবিরতির চুক্তি ভেস্তে যাওয়ার পর, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা জুলাই মাসে রিয়াদের বিরুদ্ধে নতুন করে এই অঞ্চলে লড়াইয়ের ক্ষেত্র তৈরি করেছে।

ইয়েমেনে তীব্র হচ্ছে লড়াই 
২০ জুলাই হুথিরা সৌদি বন্দরগুলোর বিরুদ্ধে একটি সামুদ্রিক অবরোধ ঘোষণা করে এবং সৌদি-সংযুক্ত জাহাজ, জ্বালানি অবকাঠামো ও বাব আল-মান্দেব প্রণালীর আশপাশের নৌপথগুলোকে লক্ষ্যবস্তু বানাতে শুরু করে। হুথিরা লোহিত সাগর উপকূলে নিজেদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিনে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে একটি সামরিক হামলা চালিয়ে সরকারের নিয়ন্ত্রণাধীন মোখা বন্দর ও বাব আল-মান্দেব প্রণালির নিকটবর্তী এলাকাগুলোর দিকে এগিয়ে যায়। 

সাম্প্রতিক এই হামলা তারই ধারাবাহিকতা। ইয়েমেনি সংবাদমাধ্যম মোখা ও তাইজের আশপাশে সংঘর্ষের কথা জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি সামরিক সূত্রের বরাতে জানায়, শনিবার দুপুর থেকে রোববার ভোরের মধ্যে সেখানে লড়াইয়ে ১৪০ জনেরও বেশি যোদ্ধা নিহত হয়েছে, যাদের মধ্যে ৮৪ জন সরকারি সেনা ও ৫৭ জন হুথি যোদ্ধা রয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ইউএন ওসিএইচএ) মতে, এই সংঘাত বৃদ্ধির ফলে মাত্র দুই দিনে প্রায় ১,৮০০ পরিবার বাস্তুচ্যুত হয়েছে, অন্যদিকে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী উপকূলের দিকে হুথিদের অগ্রযাত্রা রুখতে চেষ্টা করছে।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / আরামকো / তেল শোধনাগার / হুথি / ইয়েমেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স
    মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?
  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • কোলাজ: টিবিএস
    ১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

Related News

  • সৌদি পাইপলাইন বন্ধে বৈশ্বিক তেল সরবরাহে ৪% পর্যন্ত ঘাটতির শঙ্কা
  • বিমান সহায়তা আসেনি, শত্রুশিবিরে ১০০ মার্কিন সামরিক উপদেষ্টা: কীভাবে মোখা ও পেরিম দখলে নিল হুথিরা
  • হুথিরা ফোনে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় না, লড়তেও চায় না আমাদের বিরুদ্ধে: ট্রাম্প
  • লোহিত সাগর ঘিরে নতুন উত্তেজনায় বাংলাদেশের বাণিজ্য, জ্বালানির লাইফলাইন ঝুঁকিতে
  • মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে ঝুঁকি মূল্যায়নের তাগিদ বিশেষজ্ঞদের

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মোদির দেয়া নৈশভোজে অংশ নিলেন না শি জিনপিং, কারণ কী?

2
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

১৩,০০০ কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net