Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
উপসাগরীয় দেশগুলোয় মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরাকে গোপন সেল গঠন করেছে আইআরজিসি

আন্তর্জাতিক

রয়টার্স
19 June, 2026, 02:20 pm
Last modified: 19 June, 2026, 02:20 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা, এফ-৩৫ হ্যাঙ্গার ধ্বংসের দাবি
  • বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি স্ট্রাইকার আইমান 
  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ এড়াতে তেলের বিকল্প পাইপলাইন নির্মাণের আলোচনায় উপসাগরীয় দেশগুলো

উপসাগরীয় দেশগুলোয় মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরাকে গোপন সেল গঠন করেছে আইআরজিসি

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো (প্রক্সি) বর্তমানে দুর্বল হয়ে পড়েছে এবং খোদ ইরানের সামরিক ও অর্থনৈতিক সম্পদও ফুরিয়ে আসছে। এ অবস্থায় পুরো অঞ্চলে নিজেদের শক্তি বজায় রাখতেই ইরান এই নতুন ছক কষেছে।
রয়টার্স
19 June, 2026, 02:20 pm
Last modified: 19 June, 2026, 02:20 pm
ইরাকের বসরায় ইরানি কনস্যুলেটের বাইরে তেহরান সরকারের প্রতি সংহতি সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিতে আগুন দিচ্ছেন ইরাকি শিয়া সশস্ত্র গোষ্ঠীর সমর্থকেরা। ছবি: রয়টার্স

উপসাগরীয় যেসব দেশে মার্কিন বাহিনী রয়েছে, তাদের ওপর হামলা চালাতে ইরাকে নতুন গোপন সেল তৈরি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। মূলত গোয়েন্দাদের নজর এড়াতে এবং ইরাকের পরিচিত মিলিশিয়া বা সশস্ত্র গোষ্ঠীগুলোকে পাশ কাটাতেই এই নতুন সেলগুলো তৈরি করা হয়েছে। ইরাকের আটটি সূত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।

তিনটি সূত্র জানায়, আইআরজিসি ইরাকে তিন থেকে চারটি সেল তৈরি করেছে, যার প্রতিটিতে প্রায় ১০ জন করে বাছাই করা ইরাকি শিয়া যোদ্ধা রয়েছেন। এই সেলগুলো ২০ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত দক্ষিণ ইরাকের বসরা এবং সামাওয়া শহরের কাছের মরুভূমি থেকে কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অন্তত সাতটি ড্রোন হামলা চালিয়েছে।

এই সেলগুলোর অনেক সদস্যকেই 'ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক' থেকে নেওয়া হয়েছে। এটি মূলত হাজার হাজার যোদ্ধা নিয়ে গঠিত ইরাকের কট্টরপন্থী শিয়া দলগুলোর একটি জোট।

কিন্তু রয়টার্সের সূত্রগুলো বলছে, নতুন এই দলগুলো ওই জোটের কমান্ড স্ট্রাকচার বা কাঠামোর বাইরে কাজ করে এবং তারা সরাসরি আইআরজিসির নির্দেশমতো চলে। রয়টার্সের এই আটটি সূত্রের মধ্যে দুজন ইরাকি সামরিক কর্মকর্তা, একজন নিরাপত্তা কর্মকর্তা এবং পাঁচজন স্থানীয় মিলিশিয়া কমান্ডার রয়েছেন।

কৌশল পাল্টাচ্ছে আইআরজিসি

ইরাকে নতুন এই গোপন সেল তৈরির বিষয়টি আগে কখনো প্রকাশ পায়নি। পাঁচজন মিলিশিয়া কমান্ডার জানিয়েছেন, আইআরজিসি মূলত তাদের কৌশলে পরিবর্তন আনছে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো (প্রক্সি) বর্তমানে দুর্বল হয়ে পড়েছে এবং খোদ ইরানের সামরিক ও অর্থনৈতিক সম্পদও ফুরিয়ে আসছে। এ অবস্থায় পুরো অঞ্চলে নিজেদের শক্তি বজায় রাখতেই ইরান এই নতুন ছক কষেছে।

শিয়া-সংখ্যাগরিষ্ঠ ইরাকে অনেক মিলিশিয়া গোষ্ঠী রয়েছে, যাদের বেশির ভাগেরই তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। গাজা ও লেবানন থেকে শুরু করে ইয়েমেন ও ইরাক পর্যন্ত বিস্তৃত ইরানের আঞ্চলিক 'অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স' বা প্রতিরোধ বলয়ের অন্যতম প্রধান খুঁটি হলো এই গোষ্ঠীগুলো।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে, 'ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক'-এর ব্যানারে কাজ করা গোষ্ঠীগুলো ইরাকে থাকা মার্কিন সম্পদের ওপর কয়েক ডজন ড্রোন ও রকেট হামলার দায় স্বীকার করেছে। এর জবাবে যুক্তরাষ্ট্রও বেশ কয়েকটি প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে। তবে ইরাকের ভেতরে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর কোনো বড় ধরনের সামরিক তৎপরতা বা সমাবেশ দেখা যায়নি।

ইরাকের সংসদ ভবনে সাবেক প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সঙ্গে কথা বলছেন সশস্ত্র ‘আসাইব আহল আল-হাক’ গোষ্ঠীর প্রধান কায়েস আল-খাজালি (ডানে)। মার্কিন প্রশাসনের হুঁশিয়ারির পর এই মাসেই গোষ্ঠীটি রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ শুরু করার ঘোষণা দেয়। ছবি: রয়টার্স

গত বছর থেকেই সেখানকার বেশ কয়েকটি শক্তিশালী শিয়া গোষ্ঠী ইঙ্গিত দিয়ে আসছিল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সংঘাত এড়াতে তারা অস্ত্র সমর্পণ করতে এবং অভ্যন্তরীণ রাজনীতিতে মনোযোগ দিতে প্রস্তুত। শিয়া শাসক জোটের দুই আইনপ্রণেতা এবং ইরাকি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল জসিম আল-বাহাদলি জানান—শিয়া গোষ্ঠীগুলোর এমন সিদ্ধান্তের কারণেই হয়তো আইআরজিসি সরাসরি নিজেদের নিয়ন্ত্রণে নতুন দল গঠনের উদ্যোগ নিয়েছে।

ইরাকের মাটিতে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে ভেঙে দেওয়ার জন্য বাগদাদ সরকারকে বারবার সতর্ক করে আসছিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এমন হুঁশিয়ারির পর এই মাসেই 'আসাইব আহল আল-হাক' এবং 'ইমাম আলী ব্রিগেডস' নামে দুটি গোষ্ঠী রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ শুরু করার ঘোষণা দেয়।

শিয়া সশস্ত্র গোষ্ঠী বিশেষজ্ঞ বাহাদলি বলেন, 'আইআরজিসি'র তৈরি করা এই নতুন দলগুলো আকারে ছোট হলেও মতাদর্শের দিক থেকে অনেক বেশি উগ্র এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত। অর্থনৈতিক সংকটের এই সময়ে নিজেদের শক্তি ও সম্পদ বাঁচাতে ইরানের কৌশলের প্রতিফলন এটি।'

Related Topics

টপ নিউজ

ইরাক / আইআরজিসি / উপসাগরীয় দেশ / মার্কিন লক্ষ্যবস্তু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা, এফ-৩৫ হ্যাঙ্গার ধ্বংসের দাবি
  • বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখে ইরাকি স্ট্রাইকার আইমান 
  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ এড়াতে তেলের বিকল্প পাইপলাইন নির্মাণের আলোচনায় উপসাগরীয় দেশগুলো

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net