Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
হরমুজ প্রণালি নয়, নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত: রুবিও

আন্তর্জাতিক

রয়টার্স
03 June, 2026, 09:05 am
Last modified: 03 June, 2026, 09:07 am

Related News

  • ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েছিলেন ট্রাম্প; উল্টো নিজেই পেয়ে গেলেন ‘সারপ্রাইজ’
  • যুক্তরাষ্ট্রের জন্য ভিয়েতনামের চেয়েও বড় পরাজয় ইরান
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে ‘ইচ্ছাকৃতভাবে কেউ’ হামলা করেনি: ট্রাম্প
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

হরমুজ প্রণালি নয়, নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত: রুবিও

যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে মার্কো রুবিও বলেন, ইরান কেবল তখনই নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে পারে, যদি তারা তাদের পারমাণবিক কার্যক্রম পরিত্যাগ করতে রাজি হয়।
রয়টার্স
03 June, 2026, 09:05 am
Last modified: 03 June, 2026, 09:07 am
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২ জুন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির শুনানিতে বক্তব্য দেন। ছবি: রয়টার্স

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচক দল হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ইরানকে নিষেধাজ্ঞা শিথিলের কোনো প্রস্তাব দেয়নি। তিনি জোর দিয়ে বলেন, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি কেবল তেহরানের পারমাণবিক কর্মসূচি ত্যাগের সঙ্গে জড়িত।

ইরান সংঘাত নিয়ে মার্কিন সিনেটের এক শুনানিতে আইনপ্রণেতাদের বিভিন্ন প্রশ্নের জবাবে রুবিও এসব কথা বলেন। তিনি বলেন, 'বর্তমানে ইরানের সঙ্গে যা কিছু আলোচনা হচ্ছে, সেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণ শর্তসাপেক্ষ। অর্থাৎ, যে কারণে প্রথমে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেই বিষয়েই অগ্রগতি হতে হবে। আর সেই কারণ হলো তাদের পারমাণবিক কর্মসূচি।'

ইরান ইস্যুতে আয়োজিত দুটি শুনানির মধ্যে এটি ছিল প্রথম। সেখানে মার্কো রুবিওকে বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।

যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে মার্কো রুবিও বলেন, ইরান কেবল তখনই নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে পারে, যদি তারা তাদের পারমাণবিক কার্যক্রম পরিত্যাগ করতে রাজি হয়।

তিনি বলেন, 'ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের কারণে নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তাদের পারমাণবিক কার্যক্রমের কারণেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদি তারা এসব কার্যক্রম বন্ধ করতে সম্মত হয়, তাহলে সেই অঙ্গীকার ও চুক্তি মেনে চলার ভিত্তিতে নিষেধাজ্ঞা শিথিল করা হবে।'

পরবর্তীতে মার্কিন প্রতিনিধি পরিষদের বরাদ্দ–সংক্রান্ত একটি শুনানিতেও হাজির হন মার্কো রুবিও। এছাড়া বুধবার আরও দুটি শুনানিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে। এদিকে ইরান যুদ্ধ নিয়ে তার নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেও উদ্বেগের লক্ষণ দেখা যাচ্ছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করা রুবিও ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন। আইনপ্রণেতারা আশা প্রকাশ করেন, তাদের সাবেক সহকর্মী ইরান সংঘাতের অবসান ঘটানোর একটি সুস্পষ্ট কৌশল তুলে ধরবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ২৮ ফেব্রুয়ারি এই সংঘাতের সূচনা হয়েছিল।

শুনানির একপর্যায়ে নিউ জার্সির ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকারের সঙ্গে তর্কের সময় রুবিও বলেন, 'যুদ্ধ শেষ।' তবে বুকার তার এই বক্তব্যের সঙ্গে একমত হননি।

যুদ্ধ শেষ করতে কি কোনো সমঝোতা হবে?

ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন, যদি এই যুদ্ধ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে পারে, তাহলে এর মূল্য সার্থক হবে। তিনি আরও বলেছেন, জ্বালানির দাম কমবে এবং শিগগিরই সংঘাতের অবসান ঘটাতে একটি ভালো সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

ইরান এমন একটি অন্তর্বর্তী চুক্তি চায়, যাতে নিষেধাজ্ঞা শিথিলের মাধ্যমে তারা তেল বিক্রির আয় থেকে কয়েকশ কোটি ডলারে প্রবেশাধিকার পায়। তবে আলোচনা চললেও ওয়াশিংটন ইরান-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রেখেছে।

এ ধরনের কোনো চুক্তি কবে হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা দেননি রুবিও। তবে তিনি দাবি করেন, ইরান তার প্রচলিত অস্ত্রশক্তিকে পারমাণবিক কর্মসূচির জন্য একটি 'ঢাল' হিসেবে গড়ে তুলছিল।

রুবিও বলেন, 'তারা মূলত একটি প্রচলিত সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে তার আড়ালে তাদের পারমাণবিক কর্মসূচিকে রক্ষা করতে চেয়েছিল।' তার মতে, এ কারণেই ট্রাম্প প্রশাসন যুদ্ধ শুরু করাকে জরুরি মনে করেছিল। 

তিনি আরও জানান, যুদ্ধের প্রথম দিন নিহত বাবার (আয়াতুল্লাহ খামেনি) স্থলাভিষিক্ত হয়ে ইরানের সর্বোচ্চ নেতা হওয়া আয়াতুল্লাহ মোজতবা খামেনি কোনো না কোনো পর্যায়ে আলোচনায় ক্রমশ বেশি সম্পৃক্ত হচ্ছেন—এমন ইঙ্গিত পাওয়া গেছে।

Related Topics

টপ নিউজ

ইরান / মার্কো রুবিও / পারমাণবিক কর্মসূচি / হরমুজ প্রণালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েছিলেন ট্রাম্প; উল্টো নিজেই পেয়ে গেলেন ‘সারপ্রাইজ’
  • যুক্তরাষ্ট্রের জন্য ভিয়েতনামের চেয়েও বড় পরাজয় ইরান
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ইরানের মিনাবে বালিকা বিদ্যালয়ে ‘ইচ্ছাকৃতভাবে কেউ’ হামলা করেনি: ট্রাম্প
  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net