Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
কয়েকটি ‘ভাষাগত বিষয়ে’ এখনও আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইরান: ভ্যান্স

আন্তর্জাতিক

সিএনএন
29 May, 2026, 03:30 pm
Last modified: 29 May, 2026, 03:54 pm

Related News

  • ইরান ও ইয়েমেন ইস্যুতে গোপন বৈঠক করেছেন ট্রাম্পের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টারা
  • আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স
  • ইরানকে একঘরে করতে সাহায্য করবে চীন: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • ইরানে আবার হামলা যুক্তরাষ্ট্রের; জর্ডানে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা আইআরজিসির
  • যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ডি-ডে চালালে উপসাগরীয় অঞ্চল থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’: ইরান

কয়েকটি ‘ভাষাগত বিষয়ে’ এখনও আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইরান: ভ্যান্স

সম্প্রতি দুই দেশের মধ্যে ছোটখাটো কিছু হামলার ঘটনা ঘটলেও ভ্যান্স জানিয়েছেন, যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।
সিএনএন
29 May, 2026, 03:30 pm
Last modified: 29 May, 2026, 03:54 pm
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা স্মারকে (এমওইউ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করবেন কি না, তা এখনো ঠিক হয়নি। দুই দেশের মধ্যে 'ভাষাগত কয়েকটি বিষয়ে' এখনো আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করলেও ভ্যান্স বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মতো কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো অস্পষ্টতা রয়েছে।

তিনি বলেন, 'পারমাণবিক কর্মসূচি, উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং সমৃদ্ধকরণের বিষয়ে কয়েকটি অমীমাংসিত প্রশ্ন রয়েছে। তাই আমরা তাদের (ইরান) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। অন্তত এখন পর্যন্ত আমাদের মনে হচ্ছে, তারা সৎ উদ্দেশ্য নিয়েই আলোচনা করছে।'

ভ্যান্স আরও বলেন, 'আশা করছি, আমাদের এই অগ্রগতি অব্যাহত থাকবে এবং প্রেসিডেন্ট এমন এক অবস্থায় পৌঁছাবেন, যেখান থেকে তিনি চুক্তিটি অনুমোদন করতে পারবেন। তবে এটি এখনো নিশ্চিত নয়।'

এমনকি চূড়ান্ত কোনো চুক্তি আদৌ হবে কি না, সে বিষয়েও তিনি কোনো নিশ্চয়তা দিতে পারেননি।

ভ্যান্স বলেন, 'আমরা এমন একটা অবস্থায় পৌঁছাব, যেখানে হয়তো একসঙ্গে বসে এসব বিষয়ের সমাধান করা সম্ভব হবে। তবে এর জন্য আমাদের আরও কিছুটা অগ্রগতি দরকার। আমরা যে সেখানে পৌঁছাতে পারবই, তার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। তবে এখন পর্যন্ত আলোচনা নিয়ে আমি বেশ আশাবাদী।'

সম্প্রতি দুই দেশের মধ্যে ছোটখাটো কিছু হামলার ঘটনা ঘটলেও ভ্যান্স জানিয়েছেন, যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। তবে আত্মরক্ষার জন্য যুক্তরাষ্ট্র হামলা করতে পারে বলেও মনে করিয়ে দেন তিনি।

সিএনএনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এ ধরনের যুদ্ধবিরতিগুলো সব সময়ই একটু ঝামেলার হয়। মাঝে মাঝে ছোটখাটো হামলার মতো কিছু ঘটনা ঘটতেই পারে।'

Related Topics

টপ নিউজ

ইরান-যুক্তরাষ্ট্র / জেডি ভ্যান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • ইরান ও ইয়েমেন ইস্যুতে গোপন বৈঠক করেছেন ট্রাম্পের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টারা
  • আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স
  • ইরানকে একঘরে করতে সাহায্য করবে চীন: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • ইরানে আবার হামলা যুক্তরাষ্ট্রের; জর্ডানে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা আইআরজিসির
  • যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ডি-ডে চালালে উপসাগরীয় অঞ্চল থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’: ইরান

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net