Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
জ্বালানি তেলের দামের পূর্বাভাস আবারও বাড়াল গোল্ডম্যান স্যাকস

আন্তর্জাতিক

অয়েলপ্রাইস ডটকম
27 April, 2026, 06:15 pm
Last modified: 27 April, 2026, 06:21 pm

Related News

  • হরমুজে বাণিজ্যিক জাহাজের ওপর সার্ভিস ফি বসাচ্ছে ইরান, বন্ধুরাষ্ট্ররা পাবে বিশেষ সুবিধা
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
  • যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ‘কোনো অবস্থায়ই’ পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না: পার্লামেন্ট স্পিকার

জ্বালানি তেলের দামের পূর্বাভাস আবারও বাড়াল গোল্ডম্যান স্যাকস

গোল্ডম্যানের বিশ্লেষকরা বলেছেন, “অর্থনৈতিক ঝুঁকি আমাদের মূল প্রাক্কলনের চেয়েও বেশি হতে পারে। কারণ তেলের দাম আরও বাড়ার ঝুঁকি, পরিশোধিত জ্বালানি পণ্যের অস্বাভাবিক উচ্চমূল্য, পণ্যের ঘাটতি এবং এই নজিরবিহীন ধাক্কার মাত্রা বাজারকে অস্থির করে তুলেছে।"
অয়েলপ্রাইস ডটকম
27 April, 2026, 06:15 pm
Last modified: 27 April, 2026, 06:21 pm

গোল্ডম্যান স্যাকস আবারও তেলের দাম নিয়ে তাদের পূর্বাভাস সংশোধন করে বাড়িয়েছে। মার্কিন এই বিনিয়োগ ব্যাংকটি এখন বছরের চতুর্থ প্রান্তিকে ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেল প্রতি ৯০ ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৩ ডলার হওয়ার সম্ভাবনা দেখছে।

এই প্রতিবেদনটি লেখার পর্যন্ত বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ১০৬.৬৮ ডলারে এবং ডব্লিউটিআই ৯৫.৩৫ ডলারে কেনাবেচা হচ্ছিল। মূলত ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা স্থগিত থাকা এবং তা পুনরায় শুরুর অনিশ্চয়তার কারণেই বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা।

সপ্তাহান্তে প্রকাশিত এক নোটে গোল্ডম্যানের বিশ্লেষকরা বলেছেন, "অর্থনৈতিক ঝুঁকি আমাদের মূল প্রাক্কলনের চেয়েও বেশি হতে পারে। কারণ তেলের দাম আরও বাড়ার ঝুঁকি, পরিশোধিত জ্বালানি পণ্যের অস্বাভাবিক উচ্চমূল্য, পণ্যের ঘাটতি এবং এই নজিরবিহীন ধাক্কার মাত্রা বাজারকে অস্থির করে তুলেছে।"

গোল্ডম্যান স্যাকসের মতে, এই ধাক্কা তেলের চাহিদাকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করবে এবং প্রকৃতপক্ষে তা ইতিমধ্যেই শুরু হয়েছে। ব্যাংকটির বিশেষজ্ঞ দল ধারণা করছে, চলতি প্রান্তিকে বিশ্বব্যাপী তেলের চাহিদা প্রতিদিন ১৭ লাখ ব্যারেল কমবে। এ ছাড়া ২০২৫ সালের তুলনায়, ২০২৬ সালে তেলের চাহিদা দৈনিক প্রায় ১ লাখ ব্যারেল হ্রাস পেতে পারে।

বিশ্বের শীর্ষস্থানীয় এই বিনিয়োগ ব্যাংক তাদের নোটে আরও লিখেছে, "মজুত থেকে অতিরিক্ত তেল ব্যবহার করা দীর্ঘমেয়াদে টেকসই নয়। তাই সরবরাহ সংকট দীর্ঘস্থায়ী হলে তেলের চাহিদা আরও ব্যাপকভাবে কমে যাওয়ার প্রয়োজন হতে পারে।" এছাড়া ব্যাংকটি প্রাক্কলন করেছে যে, চলতি মাসে মধ্যপ্রাচ্যে দৈনিক তেল উৎপাদনের ক্ষতি হয়েছে প্রায় ১ কোটি ৪৫ লাখ ব্যারেল।

এদিকে, আইএনজি গ্রুপের পণ্য বিশ্লেষকরা আজ সকালে লিখেছেন, "শান্তি আলোচনায় অগ্রগতির অভাবের অর্থ হলো বাজার প্রতিদিন আরও সংকুচিত হচ্ছে, যার ফলে তেলের দাম আরও উচ্চ স্তরে পুনর্নির্ধারিত হওয়া প্রয়োজন। বাজারের প্রায় ১ কোটি ৩০ লাখ ব্যারেলের এই বিশাল ঘাটতি মেটানোর বিকল্প পথ খুব কমই আছে।"

সরবরাহ সংকটের কারণে তেলের দাম অনিবার্যভাবে বাড়বে, যা চাহিদার সম্ভাবনাকেও ম্লান করে দেবে বলে জানিয়েছেন আইএনজির বিশ্লেষক ওয়ারেন প্যাটারসন এবং ইওয়া ম্যানথে। তারা উল্লেখ করেছেন, "স্বল্প মেয়াদে বাণিজ্যিক বা কৌশলগত রিজার্ভ এই ঘাটতি মেটাতে সাহায্য করছে। তবে এটি যত দীর্ঘ হবে, চাহিদার তত বেশি সংকোচন দেখা যাবে। আর সেই চাহিদা কমাতে হলে তেলের দাম আরও উঁচুতে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে।"

Related Topics

টপ নিউজ

জ্বালানি তেল / বিশ্ববাজার দর / ইরান যুদ্ধ / গোল্ডম্যান স্যাকস / পূর্বাভাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • হরমুজে বাণিজ্যিক জাহাজের ওপর সার্ভিস ফি বসাচ্ছে ইরান, বন্ধুরাষ্ট্ররা পাবে বিশেষ সুবিধা
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
  • যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ‘কোনো অবস্থায়ই’ পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না: পার্লামেন্ট স্পিকার

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net