ইরান ‘চালাকি করার চেষ্টা করলে’ যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেবে না: জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানিরা যদি 'চালাকি করার চেষ্টা করে', তাহলে যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেবে না। ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে এ কথা বলেন ভ্যান্স।
তিনি সাংবাদিকদের বলেন, 'ইরানিরা যদি সৎভাবে আলোচনা করতে চায়, তাহলে আমরা অবশ্যই খোলা মনে এগিয়ে যেতে প্রস্তুত—এটা এক বিষয়। কিন্তু যদি তারা আমাদের সঙ্গে কৌশল বা চালাকি করার চেষ্টা করে, তাহলে আমরা তাতে সাড়া দেব না।'
ভ্যান্স আরও বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা কীভাবে শুরু করা হবে সে বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'বেশ স্পষ্ট নির্দেশনা' দিয়েছেন এবং তিনি এই আলোচনার জন্য 'উন্মুখ' হয়ে আছেন।
ভ্যান্স বলেন, 'আমরা এই আলোচনা নিয়ে আশাবাদী।'
