Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
ইরান যুদ্ধের পর উপসাগরীয় দেশগুলো অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স

আন্তর্জাতিক

আরটি
10 April, 2026, 07:00 pm
Last modified: 10 April, 2026, 07:07 pm

Related News

  • ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি’: ট্রাম্প
  • ইরান যুদ্ধে প্রাথমিক খরচ ১১.৫ বিলিয়ন ডলার: ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়
  • হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • আলোচনার দুয়ার খুলেছে পাকিস্তান, সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকায় ইসলামাবাদ

ইরান যুদ্ধের পর উপসাগরীয় দেশগুলো অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সবসময়ই ইরান ও উপসাগরীয় দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামাতে পছন্দ করে এবং আরব দেশগুলো সেই ফাঁদেই পা দিয়েছে। এটি একটি বড় ভুল যা নিয়ে তাদের পুনরায় ভাবা অত্যন্ত জরুরি।’
আরটি
10 April, 2026, 07:00 pm
Last modified: 10 April, 2026, 07:07 pm
প্রখ্যাত মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সংঘাতের ফলে পারস্য উপসাগরীয় দেশগুলো ইরানের তুলনায় অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন খ্যাতনামা মার্কিন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স। 

তার মতে, নিরাপত্তা ও সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ওপর অতি-নির্ভরতা এই অঞ্চলের দেশগুলোর জন্য একটি 'ভয়াবহ ভুল' হিসেবে প্রমাণিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) 'আরটি ইন্ডিয়া'কে দেওয়া এক সাক্ষাৎকারে জেফ্রি স্যাক্স এই বিশ্লেষণ তুলে ধরেন। তিনি বলেন, 'এটি (যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা) তাদের জন্য একটি বিপর্যয় ডেকে এনেছে।'

সংযুক্ত আরব আমিরাতের উদাহরণ টেনে তিনি বলেন, আমিরাতকে বিশ্বের একটি অন্যতম আর্থিক ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার যে 'চমৎকার পরিকল্পনা' নেওয়া হয়েছিল, যুদ্ধের কারণে তা এখন হুমকির মুখে। 

স্যাক্স বলেন, '(যুক্তরাষ্ট্র) তাদের রক্ষায় কিছুই করেনি। আমি মনে করি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে 'এরাই আমাদের পক্ষ, এরাই আমাদের সুরক্ষা দেবে' বলাটা আমিরাতের জন্য এক ভয়াবহ ভুল ছিল।'

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর প্রাক্কালে উপসাগরীয় দেশগুলো যখন যুক্তরাষ্ট্রে শত শত কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল, তখন বিষয়টি তাকে বিস্মিত করেছিল বলে জানান স্যাক্স। তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্র মোটেও উচ্চ-মুনাফার বিনিয়োগের জায়গা নয়।

এই প্রবীণ অর্থনীতিবিদ বলেন, 'এই দেশগুলো বিশ্বাস করেছিল যে যুক্তরাষ্ট্রই তাদের একমাত্র রক্ষাকর্তা এবং এনভিডিয়া চিপস, ডেটা সেন্টার ও আধুনিক প্রযুক্তির মূল উৎস। কিন্তু বর্তমান বহুমুখী বিশ্ব যেভাবে নতুন রূপ নিচ্ছে, সেদিকে তারা নজর দিচ্ছে না।'

বর্তমান পরিস্থিতিতে আরব দেশগুলো অনেক পিছিয়ে পড়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, 'এটা এখন স্পষ্ট যে, ইরান চাইলে তাদের তছনছ করে দিতে পারে। পানিশোধন কেন্দ্র বা তেল ও গ্যাস অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা—সব মিলিয়ে এই দেশগুলো এখন চরম নাজুক অবস্থায় রয়েছে। এটি সত্যিই ভয়ানক।'

স্যাক্সের মতে, উপসাগরীয় দেশগুলোর নিজস্ব কোনো স্বাধীন ভূ-রাজনীতি নেই। তিনি বলেন, 'তারা মূলত যুক্তরাষ্ট্রের দেখানো পথ অনুসরণ করে আসছে। এটি তাদের জন্য একটি চরম ব্যর্থতা।' 

তিনি মনে করেন, এই দেশগুলোর এখন নিজেদের রাজনীতি নিয়ে নতুন করে ভাবা উচিত। স্যাক্স পরামর্শ দেন, 'সত্যি বলতে, ইরান এবং উপসাগরীয় দেশগুলোর একে অপরের অংশীদার হওয়া উচিত। তাদের উচিত যৌথ বিনিয়োগকারী হওয়া এবং শান্তিতে বসবাস করা।'

সাক্ষাৎকারে ব্রিটিশ শাসনামলের উদাহরণ টেনে স্যাক্স বলেন, সাম্রাজ্যবাদী কৌশলের মূল সারমর্মই হলো 'বিভাজন ও শাসন', যা ভারত ভালো করেই জানে। 

তিনি সতর্ক করে বলেন, 'যুক্তরাষ্ট্র সবসময়ই ইরান ও উপসাগরীয় দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামাতে পছন্দ করে এবং আরব দেশগুলো সেই ফাঁদেই পা দিয়েছে। এটি একটি বড় ভুল যা নিয়ে তাদের পুনরায় ভাবা অত্যন্ত জরুরি।'
 

Related Topics

টপ নিউজ

জেফ্রি স্যাক্স / উপসাগরীয় দেশ / ইরান / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি’: ট্রাম্প
  • ইরান যুদ্ধে প্রাথমিক খরচ ১১.৫ বিলিয়ন ডলার: ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়
  • হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • আলোচনার দুয়ার খুলেছে পাকিস্তান, সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকায় ইসলামাবাদ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net