Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
৫০ বছর পর চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি: লঞ্চ প্যাডে নাসার মেগা রকেট ‘আর্টেমিস-২’

আন্তর্জাতিক

বিবিসি
18 January, 2026, 09:35 am
Last modified: 18 January, 2026, 09:34 am

Related News

  • লক্ষ্য মহাকাশ অর্থনীতি: রকেট, স্যাটেলাইট ও স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার পরিকল্পনা বাংলাদেশের
  • মাঝ আকাশে ভাঙল ইলন মাস্কের 'স্টারশিপ', ব্যাহত বিমান চলাচল
  • মহাকাশে স্পেসস্যুট ছাড়া কতক্ষণ টিকে থাকতে পারবেন নভোচারীরা?
  • মাঝ আকাশেই ধ্বংস স্পেসএক্সের রকেট স্টারশিপ
  • রকেট উৎক্ষেপণের শব্দ কতটা জোরালো?

৫০ বছর পর চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি: লঞ্চ প্যাডে নাসার মেগা রকেট ‘আর্টেমিস-২’

আর্টেমিস-২ মিশনের চারজন সাহসী অভিযাত্রী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। রকেটটি যখন মঞ্চের দিকে এগোচ্ছিল, তারা সবাই সেখানে দাঁড়িয়ে এই ঐতিহাসিক মুহূর্তটি দেখছিলেন। মাত্র কয়েক সপ্তাহ পর এই চার নভোচারী রকেটের চূড়ায় থাকা মহাকাশযানে চড়ে বসবেন।
বিবিসি
18 January, 2026, 09:35 am
Last modified: 18 January, 2026, 09:34 am
স্পেস লঞ্চ সিস্টেম রকেট যা আর্টেমিস-২ মিশনে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে। ছবি : রয়টার্স

ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এখন সাজ সাজ রব। নাসার সেই বিশাল 'মেগা রকেট' পৌঁছে গেছে উৎক্ষেপণ মঞ্চে। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর আবার চাঁদের পানে মানুষ পাঠানোর প্রস্তুতির শেষ তুলিটি এখন টানা হচ্ছে।

প্রায় ১২ ঘণ্টা ধরে চলল এক বিশাল কর্মযজ্ঞ। ৯৮ মিটার (৩২২ ফুট) উঁচু আকাশচুম্বী 'স্পেস লঞ্চ সিস্টেম' রকেটটিকে খাড়াভাবে নিয়ে যাওয়া হলো। 'ভেহিকল অ্যাসেম্বলি বিল্ডিং' থেকে ৪ মাইল বা সাড়ে ৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি এখন দাঁড়িয়ে আছে লঞ্চ প্যাডে।

এখন চলছে শেষ মুহূর্তের ঘষামাজা। চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা আর 'ড্রেস রিহার্সাল' শেষে মিলবে ওড়ার অনুমতি। ১০ দিনের এই 'আর্টেমিস-২' মিশনে চারজন নভোচারী চাঁদের চারপাশে ঘুরে আসবেন। নাসা জানিয়েছে, রকেটটি উৎক্ষেপণের সম্ভাব্য প্রথম তারিখ ৬ ফেব্রুয়ারি। তবে কোনো কারণে মিস হলে ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিলেও সুযোগ থাকছে।

শামুকগতির এক রাজকীয় যাত্রা

স্থানীয় সময় সকাল ৭টা ৪ মিনিটে শুরু হয় রকেটের এই যাত্রা, আর কেনেডি স্পেস সেন্টারের প্যাড ৩৯বি-তে এটি পৌঁছায় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। এই বিশাল রকেটটি বহন করে নিয়ে যায় 'ক্রলার-ট্রান্সপোর্টার' নামের এক দানবীয় বাহন। এর সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় মাত্র ১.৩ কিলোমিটার (০.৮২ মাইল)! শামুকগতির এই দৃশ্য সরাসরি উপভোগ করেছেন অসংখ্য মানুষ।

নাসা জানিয়েছে, আগামী কয়েক দিন ধরে রকেটটিতে জ্বালানি ভরা এবং কাউন্টডাউন বা সময় গণনার মহড়া চলবে। যাকে তারা বলছেন 'ওয়েট ড্রেস রিহার্সাল'।

আর্টেমিস-২ মিশনের চারজন সাহসী অভিযাত্রী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডার জেরেমি হ্যানসেন।

কেনেডি স্পেস সেন্টারে দাঁড়িয়ে রকেটের এই যাত্রা দেখেছেন আর্টেমিস-২ এর চার সাহসী নভোচারী—নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। আর মাত্র কয়েক সপ্তাহ। তারপরেই রকেটের চূড়ায় থাকা মহাকাশযানে চড়ে তারা পাড়ি দেবেন অজানায়। ১৯৭২ সালের ডিসেম্বরে 'অ্যাপোলো-১৭' মিশনের পর এই প্রথম মানুষ চাঁদের অভিযানে যাচ্ছে।

অজানার পথে, তবে অবতরণ নয়

নাসা বলছে, এই মিশন নভোচারীদের মহাকাশের এমন এক দূরত্বে নিয়ে যাবে, যেখানে আগে কেউ কখনো যায়নি। তবে আর্টেমিস-২ সরাসরি চাঁদের বুকে নামবে না। এটি মূলত ২০২৭ সালে (বা বিশেষজ্ঞদের মতে ২০২৮ সালে) 'আর্টেমিস-৩' মিশনের মাধ্যমে মানুষের চাঁদে অবতরণের পথ তৈরি করে দেবে।

বিশাল এই রকেট দেখে মুগ্ধ নভোচারী ক্রিস্টিনা কচ। তিনি বলেন, 'উৎক্ষেপণের দিন নভোচারীরাই সবচেয়ে বেশি শান্ত থাকেন। কারণ আমরা এই মিশনের জন্য, এই কাজটির জন্যই নিজেদের তৈরি করেছি।'

অন্যদিকে কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেনের আশা, এই মিশন বিশ্বকে নতুন করে জাগাবে। তার কথায়, 'সারা জীবন চাঁদকে শুধু দূর থেকেই দেখেছি। কিন্তু এখন মানুষ যখন চাঁদের উল্টো পিঠ ঘুরে আসবে, তখন মানবতার জন্য তা হবে এক বিশাল ব্যাপার।'

চাঁদের উদ্দেশে ছোটার আগে মিশনের প্রথম দুদিন মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথেই ঘুরবে। পৃথিবী থেকে ৪০ হাজার মাইল উঁচুতে উঠে তারা যাচাই-বাছাই করবেন—যা চাঁদের দূরত্বের পাঁচ ভাগের এক ভাগ।

ক্রিস্টিনা কচ বিবিসিকে বলেন, 'আমরা প্রায় সঙ্গে সঙ্গেই ৪০ হাজার মাইলের কক্ষপথে ঢুকে পড়ব। জানালা দিয়ে পৃথিবীকে একটি আস্ত বলের মতো দেখতে পাব। এই দৃশ্য আগে আমরা কেউ এই দৃষ্টিকোণ থেকে দেখিনি।'

ইউরোপীয় সার্ভিস মডিউল বিদ্যুৎ শক্তি, চালিকাশক্তি এবং জীবন রক্ষাকারী ব্যবস্থা প্রদান করে।ছবি :নাসা

এরপর তারা পাড়ি দেবেন আড়াই লাখ মাইলের পথ। পথে চলবে নানা বৈজ্ঞানিক পরীক্ষা। চাঁদের উল্টো পিঠ বা 'ফার সাইড' দিয়ে ঘোরার সময় তারা টানা তিন ঘণ্টা ধরে চাঁদকে পর্যবেক্ষণ করবেন, ছবি তুলবেন এবং এর ভূতাত্ত্বিক গঠন নিয়ে গবেষণা করবেন। এটি ভবিষ্যতে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পরিকল্পনা সাজাতে সাহায্য করবে।

জার্মান প্রযুক্তির ছোঁয়া

নভোচারীরা যে 'অরিয়ন' মহাকাশযানে চড়ে যাবেন, তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তৈরি হয়েছে জার্মানির ব্রেমেনে। এটি হলো 'ইউরোপীয় সার্ভিস মডিউল', যা ইউরোপীয় স্পেস এজেন্সির পক্ষ থেকে এয়ারবাস তৈরি করেছে।

এয়ারবাসের প্রকৌশলী সিয়ান ক্লিভার বলেন, 'এই মডিউলটি ছাড়া চাঁদে যাওয়া অসম্ভব। এটিই অরিয়ন মহাকাশযানকে চাঁদে নিয়ে যাওয়ার শক্তি বা প্রপালশন দেবে।'

শুধু তা-ই নয়, এর বিশাল সোলার প্যানেল মহাকাশযানের বিদ্যুৎ তৈরি করবে। ক্লিভার আরও জানান, এতে অক্সিজেন, নাইট্রোজেন এবং পানির বিশাল ট্যাংক রয়েছে, যা মিশনে নভোচারীদের বাঁচিয়ে রাখতে সব রসদ জোগাবে।

ল্যাবের ভেতর প্রকৌশলীরা ইতিমধ্যে ভবিষ্যতের আর্টেমিস মিশনের জন্য আরও মডিউল বানাচ্ছেন। প্রতিটি বানাতে ১৮ মাস লাগলেও এর নকশায় ব্যয় হয়েছে হাজার হাজার ঘণ্টা। কারণ মহাকাশে ভুল করার কোনো সুযোগ নেই। ক্লিভার বলেন, 'আমাদের নভোচারীদের চাঁদে নিয়ে আবার নিরাপদে ফিরিয়ে আনতে হবে।'

সিয়ান ক্লিভার বলেছেন যে, নভোচারীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

নিরাপত্তাই শেষ কথা

রকেট এখন প্যাড ৩৯বি-তে। আর্টেমিস টিম দিনরাত কাজ করছে ওড়ার প্রস্তুতির জন্য। মিশনটি ইতিমধ্যে কয়েক বছর পিছিয়েছে, তাই নাসার ওপর দ্রুত কাজ শেষ করার চাপ রয়েছে। কিন্তু নাসা সাফ জানিয়ে দিয়েছে, নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না।

মিশন ম্যানেজমেন্ট টিমের প্রধান জন হানিকাট বলেন, 'আমার একটাই কাজ—রিড, ভিক্টর, ক্রিস্টিনা আর জেরেমিকে নিরাপদে ফিরিয়ে আনা। আমরা যখন পুরোপুরি প্রস্তুত হবো, তখনই উড়ব। ক্রুদের নিরাপত্তাই আমাদের কাছে ১ নম্বর অগ্রাধিকার।'

Related Topics

টপ নিউজ

চাঁদে মানুষ / চন্দ্র জয় / রকেট উৎক্ষেপণ / আর্তেমিস ২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • লক্ষ্য মহাকাশ অর্থনীতি: রকেট, স্যাটেলাইট ও স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার পরিকল্পনা বাংলাদেশের
  • মাঝ আকাশে ভাঙল ইলন মাস্কের 'স্টারশিপ', ব্যাহত বিমান চলাচল
  • মহাকাশে স্পেসস্যুট ছাড়া কতক্ষণ টিকে থাকতে পারবেন নভোচারীরা?
  • মাঝ আকাশেই ধ্বংস স্পেসএক্সের রকেট স্টারশিপ
  • রকেট উৎক্ষেপণের শব্দ কতটা জোরালো?

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net