Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
২০২৬ সালের হজে মসজিদুল হারাম, মসজিদে নববীর ভেতরে ছবি তোলা নিষিদ্ধ করল সৌদি আরব

আন্তর্জাতিক

তুর্কি টুডে 
09 December, 2025, 01:40 pm
Last modified: 09 December, 2025, 01:42 pm

Related News

  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব
  • যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ধন্যবাদ জানাল ইরান

২০২৬ সালের হজে মসজিদুল হারাম, মসজিদে নববীর ভেতরে ছবি তোলা নিষিদ্ধ করল সৌদি আরব

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পবিত্র স্থানের মর্যাদা রক্ষা এবং হাজিদের অনুভূতির প্রতি সম্মান জানাতেই যেকোনো উপায়ে ছবি তোলার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’
তুর্কি টুডে 
09 December, 2025, 01:40 pm
Last modified: 09 December, 2025, 01:42 pm
ছবি: ব্রিটানিকা

২০২৬ সালের হজ মৌসুমে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর ভেতরে ছবি তোলা ও ভিডিও ধারণ নিষিদ্ধ করেছে সৌদি আরব। পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা এবং হাজিদের ইবাদতে যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যেই এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের হজে যারা নির্বাচিত হবেন (লটারি-জয়ী), তাদের জন্য এ নিয়ম মানা বাধ্যতামূলক। মোবাইল ফোন বা ক্যামেরা—যেকোনো ডিভাইস ব্যবহার করেই দুই পবিত্র মসজিদের ভেতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 'পবিত্র স্থানের মর্যাদা রক্ষা এবং হাজিদের অনুভূতির প্রতি সম্মান জানাতেই যেকোনো উপায়ে ছবি তোলার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।'

সাম্প্রতিক সময়ে পবিত্র স্থানগুলোতে ছবি ও ভিডিও করার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এতে একদিকে ভিড় বাড়ছে, অন্যদিকে ইবাদত ও ধর্মীয় রীতিনীতি পালনে ব্যাঘাত ঘটছে। হাজিরা যেন আরও শান্ত, সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশে ইবাদত করতে পারেন এবং অন্য দর্শনার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা পায়—তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলেছে, দুই পবিত্র মসজিদের নিয়ম-কানুন মেনে চলা প্রতিটি মুসলিমের জন্যই ধর্মীয় ও নৈতিক দায়িত্ব।

এই নির্দেশনা কার্যকর করতে নতুন নজরদারি ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি হাজিদের সচেতন করতে এবং মসজিদের আদব-কায়দা স্মরণ করিয়ে দিতে বিশেষ মাঠপর্যায়ের দলও নিয়োজিত থাকবে।

Related Topics

টপ নিউজ

মসজিদুল হারাম / মসজিদে নববী / হজ / ছবি তোলা নিষিদ্ধ / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • সৌদি আরবে ঈদ শুক্রবার
  • সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত: ওয়াল স্ট্রিট জার্নাল
  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব
  • যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ধন্যবাদ জানাল ইরান

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net