Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
‘অ্যামাজন ওয়েব সার্ভিসেস’-এ ত্রুটির ফলে বিভ্রাটের কবলে শতাধিক অ্যাপ ও ওয়েবসাইট, কারণ কী?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 October, 2025, 10:40 am
Last modified: 21 October, 2025, 10:44 am

Related News

  • নেটওয়ার্ক বিভ্রাটে বিশ্বজুড়ে এক্স, চ্যাটজিপিটিসহ বহু ওয়েবসাইট অচল: ক্ষমা চাইল ক্লাউডফ্লেয়ার
  • নারীদের নিয়ে 'কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগ: সাইবার সুরক্ষা আইনে বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার
  • পুরোনো ছবি ও ভিডিও সংরক্ষণ করতে ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ নেবে স্ন্যাপচ্যাট
  • ইউক্রেন যুদ্ধের গোপন মার্কিন নথি কারা ফাঁস করেছে, কেন?
  • টিকটকই ভবিষ্যৎ, মানছে ফেসবুক ও স্ন্যাপচ্যাট!

‘অ্যামাজন ওয়েব সার্ভিসেস’-এ ত্রুটির ফলে বিভ্রাটের কবলে শতাধিক অ্যাপ ও ওয়েবসাইট, কারণ কী?

বিভ্রাটের কারণে স্ন্যাপচ্যাট, রেডিট, লয়েডস ব্যাংক, হ্যালিফ্যাক্স ব্যাংক, রোব্লক্স ও ফোর্টনাইটের মতো জনপ্রিয় অ্যাপ ও পরিষেবা বন্ধ ছিল।
টিবিএস ডেস্ক
21 October, 2025, 10:40 am
Last modified: 21 October, 2025, 10:44 am
ছবি: রয়টার্স

অ্যামাজনের ক্লাউড সেবা ইউনিট অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস ) গতকাল (২০ অক্টোবর) কয়েক ঘণ্টার জন্য বড় বিভ্রাটের মুখে পড়ায়, ১,০০০-এর বেশি প্রতিষ্ঠান ও কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারী প্রভাবিত হয়েছেন। এতে স্ন্যাপচ্যাট, রেডিট, লয়েডস ব্যাংক, হ্যালিফ্যাক্স ব্যাংক, রোব্লক্স ও ফোর্টনাইটের মতো জনপ্রিয় অ্যাপ ও পরিষেবা বন্ধ ছিল। খবর বিবিসি'র।

এডব্লিউএস যুক্তরাষ্ট্রের একটি বড় ক্লাউড সার্ভিস কোম্পানি। এটি স্টোরেজ, ডেটাবেস ও কম্পিউটিং সেবা দেয়। ফলে প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ব্যয়বহুল সার্ভার রাখতে হয় না।

গতকাল একটি সাধারণ ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) ত্রুটি প্রতিষ্ঠানটির জন্য বড় সংকট তৈরি করেছে। যখন কেউ অ্যাপ বা ওয়েবসাইট খুলে, তখন তার ডিভাইস সেই সার্ভিসের সাথে সংযোগ চায়। ডিএনএস ঠিকভাবে কাজ করলে ট্রাফিক ঠিক জায়গায় যায়। গতকাল এডব্লিউএস ঠিকমতো ডিএনএস পরিচালনা করতে পারেনি।

ডিএনএস ত্রুটি সাধারণত সার্ভার ব্যর্থতা, রক্ষণাবেক্ষণ বা মানুষের ভুলের কারণে হয়। কখনও কখনও এটি সাইবার আক্রমণের কারণে হতে পারে, তবে এ ঘটনায় এমন কোনো প্রমাণ নেই।

কেন এত বড় প্রভাব পড়লো?

এ ধরনের ত্রুটি অনেক কারণে ঘটতে পারে।

এডব্লিউএস জানিয়েছে, সমস্যা হয়েছে তাদের নর্দান ভার্জিনিয়ার বড় ডেটা সেন্টারে, যা কোম্পানির সবচেয়ে পুরনো ও বড় কেন্দ্র।

বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা দেখিয়েছে, একক সেবাদাতার ওপর সম্পূর্ণ নির্ভর করা কতটা ঝুঁকিপূর্ণ। এডব্লিউএস বড় প্রতিষ্ঠান এবং কোটি কোটি ব্যবসা এর ওপর নির্ভরশীল।

তবে সমস্যা হলো, এডব্লিউএস-এর বিকল্প খুব কম। মূলত এর দুটি বিকল্প আছে—মাইক্রোসফটের আজুর এবং গুগলের ক্লাউড প্ল্যাটফর্ম।

ছোট প্রতিদ্বন্দ্বীর মধ্যে রয়েছে আইবিএম এবং চীনের আলিবাবা। সুপারমার্কেট লিডলের মাতৃপ্রতিষ্ঠান গত বছর ইউরোপে 'স্ট্যাকইট' নামে একটি প্রতিদ্বন্দ্বী চালু করেছে, যা সরাসরি এডাব্লিউএস-এর সঙ্গে প্রতিযোগিতা করছে। তবু এডাব্লিউএস এখনও এই খাতে অনেকতাই এগিয়ে আছে।

কেউ মনে করেন, যুক্তরাজ্য ও ইউরোপকে দ্রুত নিজেদের অবকাঠামো তৈরি করতে হবে এবং মার্কিন ক্লাউড সেবার ওপর নির্ভরতা কমাতে হবে। অন্যেরা বলেন, এখন হয়তো অনেক দেরি হয়ে গেছে।

ব্রিটিশ সরকারের একজন কর্মকর্তা একবার বলেছিলেন, 'কোনো এমপি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যে এডাব্লিউএস-এর সমতুল্য তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন।' কিন্তু উত্তরে বলা হয়েছিল, 'কী লাভ? ওখানেই তো এডাব্লিউএস আছে।'

গতকালকের বড় বিভ্রাটের ঘটনা হয়তো দেখাচ্ছে, বিষয়টি তত সহজ নয়।

Related Topics

টপ নিউজ

অ্যামাজন ওয়েব সার্ভিসেস / বিভ্রাট / রেডিট / স্ন্যাপচ্যাট / ডিএনএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • নেটওয়ার্ক বিভ্রাটে বিশ্বজুড়ে এক্স, চ্যাটজিপিটিসহ বহু ওয়েবসাইট অচল: ক্ষমা চাইল ক্লাউডফ্লেয়ার
  • নারীদের নিয়ে 'কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগ: সাইবার সুরক্ষা আইনে বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার
  • পুরোনো ছবি ও ভিডিও সংরক্ষণ করতে ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ নেবে স্ন্যাপচ্যাট
  • ইউক্রেন যুদ্ধের গোপন মার্কিন নথি কারা ফাঁস করেছে, কেন?
  • টিকটকই ভবিষ্যৎ, মানছে ফেসবুক ও স্ন্যাপচ্যাট!

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net