Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
প্রাচীন মিশরের ডুবে যাওয়া বন্দর আবিষ্কার, ক্লিওপেট্রার সময়ের?

আন্তর্জাতিক

সিএনএন
01 October, 2025, 07:30 pm
Last modified: 01 October, 2025, 07:30 pm

Related News

  • বেনামি দুর্গ: সাহেবগঞ্জের ধ্বংসাবশেষের এক অমীমাংসিত আখ্যান
  • জার্মানিতে মিলল ১ লাখ ২৫ হাজার বছরের পুরোনো ‘চর্বি কারখানা’
  • সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে সহিংসতা, ভারতের নাগপুরে কারফিউ
  • এক শতাব্দীর মধ্যে আবিষ্কৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশরীয় সমাধি এটি, কে ছিলেন এই দ্বিতীয় থুতমোস?
  • সিরিয়ার বিদ্রোহীরা বাশার আল-আসাদের বাবার সমাধি পুড়িয়ে দিয়েছে

প্রাচীন মিশরের ডুবে যাওয়া বন্দর আবিষ্কার, ক্লিওপেট্রার সময়ের?

মার্টিনেজ এখন সাগরতলের এই জগৎ থেকে নমুনা সংগ্রহ করে আরও গভীরভাবে অনুসন্ধান করতে চান। তিনি নিশ্চিত, ক্লিওপেট্রা ও তার প্রেমিক মার্ক অ্যান্টনির সমাধি খুঁজে পাওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা।
সিএনএন
01 October, 2025, 07:30 pm
Last modified: 01 October, 2025, 07:30 pm
প্রত্নতাত্ত্বিকদের একটি দল ভূমধ্যসাগরের গভীরে আবিষ্কার করেছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বিশাল সব কাঠামো। ছবি : ন্যাশমাল জিওগ্রাফিক

মিশরের উপকূলে ভূমধ্যসাগরের গভীরে এমন একটা জিনিস আবিষ্কার হয়েছে, যা নিয়ে প্রত্নতত্ত্বের দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। গবেষকরা খুঁজে পেয়েছেন ডুবে যাওয়া এক আস্ত বন্দর! একই সাথে এটিকে রানী ক্লিওপেট্রার গোপন সমাধি খুঁজে পাওয়ার পথের প্রথম ইঙ্গিত বলেও মনে করছেন তারা। 

ন্যাশনাল জিওগ্রাফিকের অভিযাত্রী ক্যাথলিন মার্টিনেজ ও বব ব্যালার্ডের মতো অভিজ্ঞ ডুবুরিদের একটি দল সাগরের গভীরে যা দেখেছেন, তা রীতিমতো অবিশ্বাস্য! সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিশাল বিশাল স্তম্ভ। একেকটির উচ্চতা প্রায় ২০ ফুট। শুধু তাই নয়, পাওয়া গেছে ঝকঝকে পালিশ করা পাথরের মেঝে, সিমেন্টে গাঁথা ব্লক, জাহাজের পুরনো নোঙর আর 'অ্যাম্ফোরা' নামের লম্বা মাটির জার। সবচেয়ে উত্তেজনার বিষয় হলো, সবকিছুর বয়স নির্ণয় করে দেখা গেছে, এগুলো সেই ক্লিওপেট্রার আমলের!

কিন্তু তারা এই গুপ্তধনের খোঁজ পেলেন কীভাবে? আসলে এর পেছনে রয়েছে ৪ হাজার ২৮১ ফুট লম্বা এক রহস্যময় সুড়ঙ্গ, যা আলেকজান্দ্রিয়ার কাছের তাপোসিরিস ম্যাগনা মন্দির থেকে সোজা সমুদ্রের দিকে চলে গেছে। সেই সুড়ঙ্গের পথ ধরেই এই সাগরতলের রাজ্যে পৌঁছেছেন গবেষকেরা।

মার্টিনেজ দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ক্লিওপেট্রার সমাধির রহস্য ভেদ করার চাবিকাঠি এই তাপোসিরিস ম্যাগনাতেই লুকিয়ে আছে। যদিও অনেক বিশেষজ্ঞ তার এই তত্ত্বের সঙ্গে একমত নন।

মার্টিনেজ বিশ্বাস করেন যে এই আবিষ্কারটি রানী সপ্তম ক্লিওপেট্রার সমাধির অনুসন্ধানের একটি আশাব্যঞ্জক পরবর্তী পদক্ষেপ।ছবি : ন্যাশনাল জিওগ্রাফিক

এই যুগান্তকারী আবিষ্কারের কথা ঘোষণা হতেই হইচই পড়ে যায়। স্বয়ং টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া কিংবদন্তি সমুদ্রবিজ্ঞানী বব ব্যালার্ডের মুখেই বিস্ময়! তিনি বলেন, 'আমি ৫০ বছর ধরে সাগর চষে বেড়াচ্ছি। জলের নিচে কত কী দেখেছি! কিন্তু এমন জিনিস আমি জীবনেও দেখিনি। এটা যে মানুষের হাতেই তৈরি, তাতে কোনো সন্দেহ নেই।'

গত ২০ বছর ধরে ক্লিওপেট্রার সমাধির জন্য জীবনপাত করছেন মার্টিনেজ। তিনি মনে করেন, এই আবিষ্কার তাকে লক্ষ্যের অনেক কাছে পৌঁছে দিয়েছে। তার কথায়, 'ক্লিওপেট্রার সমাধির আবিষ্কার হবে এই শতাব্দীর সেরা আবিষ্কারগুলোর একটি।'

ক্লিওপেট্রার মৃত্যুর সেই অমীমাংসিত রহস্য

মাত্র ৩৯ বছরের জীবনেই প্রাচীন বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন ক্লিওপেট্রা। তিনি ছিলেন মিশরের শেষ ফারাও। খ্রিস্টপূর্ব ৩০ অব্দে রোমানদের কাছে পরাজিত হওয়ার পর তার মৃত্যু হয়। কথিত আছে, শত্রুর হাতে ধরা না দিয়ে তিনি বিষাক্ত সাপের ছোবলে আত্মহত্যা করেছিলেন। কিন্তু সত্যিটা কী, তা আজও ধোঁয়াশায় ঢাকা।

মার্টিনেজের তত্ত্ব হলো, মৃত্যুর পর ক্লিওপেট্রার মরদেহ গোপনে তাপোসিরিস মাগনাতে নিয়ে আসা হয়। তারপর সেই সুড়ঙ্গ দিয়ে এই বন্দরে এনে কোনো এক গোপন স্থানে তাকে সমাধিস্থ করা হয়।

২০০৪ সাল থেকে এই জায়গায় খননকাজ চালাচ্ছেন মার্টিনেজ। ২০০৫ সালে তিনি একটি নীল কাঁচের টুকরো খুঁজে পান, যাতে লেখা ছিল মন্দিরটি দেবী আইসিসের। এর কয়েক সপ্তাহ পরেই মেলে ক্লিওপেট্রার মুখ ছাপ দেওয়া শয়ে শয়ে মুদ্রা! ঠিক যেন গুপ্তধনের প্রথম সঙ্কেত!

ছবি : ন্যাশনাল জিওগ্রাফিক

খননকাজে এখনও পর্যন্ত ৩৩৭টি মুদ্রা, নানা ধরনের মাটির পাত্র, মূর্তি এবং অলঙ্কার পাওয়া গেছে। এর মধ্যে একটি নারীমূর্তি পেয়ে মার্টিনেজের ধারণা, এটাই ক্লিওপেট্রার মূর্তি! যদিও বিশেষজ্ঞরা বলছেন, মূর্তির মুখের সঙ্গে ক্লিওপেট্রার ছবির মিল নেই।

মার্টিনেজ এখন জলের তলার এই জগৎ থেকে নমুনা সংগ্রহ করে আরও গভীরে যেতে চান। তিনি নিশ্চিত, ক্লিওপেট্রা এবং তার প্রেমিক মার্ক অ্যান্টনির সমাধি খুঁজে পাওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা।

তবে সব বিশেষজ্ঞ কিন্তু এত আশাবাদী নন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল কার্টলেজের মতে, 'ক্লিওপেট্রাকে আলেকজান্দ্রিয়ার রাজকীয় কবরস্থানেই সমাধিস্থ করা হয়েছিল।' তিনি মনে করিয়ে দেন, 'দুর্ভাগ্যবশত, ভূমিকম্প আর সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ায় আলেকজান্দ্রিয়ার সেই অংশটি এখন চিরতরে জলের তলায়। সেই সমাধি খুঁজে বের করা এককথায় অসম্ভব।'

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ড: জেন ড্রেকটও বলছেন, এখন পর্যন্ত আলেকজান্দ্রিয়ায় কোনো শাসকের সমাধিই খুঁজে পাওয়া যায়নি। তার কথায়, 'যদি মার্টিনেজ সত্যিই ক্লিওপেট্রার সমাধি খুঁজে পান এবং তার অকাট্য প্রমাণ দিতে পারেন, তবে তা এক অবিশ্বাস্য আবিষ্কার হবে।'


অনুবাদ : নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

প্রত্নতাত্ত্বিক আবিষ্কার / মিশরীয় প্রত্নতত্ত্ব / ক্লিওপেট্রা / সমাধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • বেনামি দুর্গ: সাহেবগঞ্জের ধ্বংসাবশেষের এক অমীমাংসিত আখ্যান
  • জার্মানিতে মিলল ১ লাখ ২৫ হাজার বছরের পুরোনো ‘চর্বি কারখানা’
  • সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে সহিংসতা, ভারতের নাগপুরে কারফিউ
  • এক শতাব্দীর মধ্যে আবিষ্কৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশরীয় সমাধি এটি, কে ছিলেন এই দ্বিতীয় থুতমোস?
  • সিরিয়ার বিদ্রোহীরা বাশার আল-আসাদের বাবার সমাধি পুড়িয়ে দিয়েছে

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net