Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
অপ্রস্তুত ন্যাশনাল গার্ড: প্রকাশ পেল সৈন্যদের মেঝেতে শুয়ে থাকার দৃশ্য!

আন্তর্জাতিক

সান ফ্রান্সিসকো ক্রনিকল
10 June, 2025, 05:35 pm
Last modified: 10 June, 2025, 05:48 pm

Related News

  • ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল

অপ্রস্তুত ন্যাশনাল গার্ড: প্রকাশ পেল সৈন্যদের মেঝেতে শুয়ে থাকার দৃশ্য!

এই ছবি দেখে গভর্নর নিউজম ট্রাম্পের সমালোচনা করে এক্স-এ লেখেন, ‘আপনি জ্বালানি, খাবার, পানি বা ঘুমানোর জায়গা ছাড়াই সৈন্য পাঠিয়েছেন। আর এই যে দেখুন—তারা কীভাবে মেঝেতে গাদাগাদি করে ঘুমাচ্ছে।’
সান ফ্রান্সিসকো ক্রনিকল
10 June, 2025, 05:35 pm
Last modified: 10 June, 2025, 05:48 pm
ছবি: দ্য ক্রনিকল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ করে ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড সদস্যদের লস অ্যাঞ্জেলেসে মোতায়েনের নির্দেশে সেনারা পড়েছেন অব্যবস্থাপনার মুখে। ঘুমানোর উপযুক্ত ব্যবস্থা না থাকায় অনেককে বেসমেন্ট বা লোডিং ডকের মতো জায়গায় মেঝেতেই রাত্রিযাপন করতে হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের নির্দেশে সাপ্তাহিক ছুটির দিনে অভিবাসনবিরোধী বিক্ষোভ দমনের উদ্দেশ্যে ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড সদস্যদের ফেডারেলভুক্ত করা হয়। এই মোতায়েন রাজ্যের গভর্নর গ্যাভিন নিউজমের সম্মতি ছাড়াই করা হয়েছিল।

সংশ্লিষ্ট এক সূত্র মতে, 'সেনাদের প্রস্তুতি ছিল অপর্যাপ্ত।' পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন, এই অব্যবস্থার জন্য রাজ্য সরকার বা ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড দায়ী নয়।

সূত্রটি জানায়, মোতায়েনকৃত সেনাদের জন্য খাবার, পানি, জ্বালানি, সরঞ্জাম ও থাকার জায়গা- কোন কিছুই ফেডারেল তহবিল থেকে বরাদ্দ করা হয়নি। 'প্রেসিডেন্ট এবং (প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ) যখন কোনো রকম পরিকল্পনা ছাড়াই তাৎক্ষণিকভাবে রাজ্য সম্পদ ব্যবহারের নির্দেশ দেন, তখনই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এটি পুরোপুরি ফেডারেল সরকারের ব্যর্থতা। সেনাদের ফেডারেলভুক্ত করলে, তাদের দায়িত্বও নিতে হবে।'

ছবি: দ্য ক্রনিকল

সোমবার উর্ধ্বতন এক সামরিক কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার পর্যন্ত সেনাদের মেঝে বা খোলা আকাশের নিচে রাত্রিযাপন করতে হতে পারে। তবে ততদিনে পরিস্থিতি মূল্যায়ন করে স্থায়ী থাকার ব্যবস্থা করা হতে পারে। একই দিন বিকেলে আরও সেনা লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর কথা। এতে করে সদস্য বেড়ে দাঁড়াবে ২১০০-র বেশি।

তবে নতুন সেনাদের রাতের আবাস কোথায় হবে, তা নিশ্চিত নয় বলে জানিয়েছে সূত্রটি। কারণ, হাতে আছে মাত্র কয়েকশ তাবু। 'এখনো পর্যন্ত কোথায় কে ঘুমাবে, তার কোনো পরিকল্পনাই নেই,' বলেন তিনি। পাশাপাশি টয়লেট ও ময়লার ডাস্টবিন সংকটও গুরুতর হয়ে উঠছে।

সপ্তাহজুড়ে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে, কোথাও কোথাও গাড়ি পোড়ানো ও পাথর নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প সেনা মোতায়েনের নির্দেশ দেন। তার মতে, অভিবাসন কর্তৃপক্ষের কাজে বাধা দেওয়া বা সহিংস বিক্ষোভ সরকারের বিরুদ্ধে 'বিদ্রোহ'-এর শামিল। এই নির্দেশ অনুযায়ী সেনাদের ৬০ দিনের জন্য মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যের গভর্নর অথবা প্রেসিডেন্ট নির্দিষ্ট পরিস্থিতিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারেন। তবে সাধারণত প্রেসিডেন্টরা গভর্নরের অনুরোধে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু ক্যালিফোর্নিয়া সরকার ট্রাম্পের একতরফা সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে এবং তা প্রত্যাহারের চেষ্টা করেছে।

দ্য ক্রনিকল-এর হাতে আসা দুটি ছবিতে দেখা যায়, ফেডারেল সরকারের অধীন তিনটি ভবনের কোনো একটিতে সেনারা ঘুমাচ্ছেন। একটি ছবিতে দেখা যায়, নিরাপত্তা চেকপয়েন্টের পাশে তারা মেঝেতে ঘুমিয়ে আছেন, চারপাশে ছড়িয়ে আছে ব্যাকপ্যাক, রাইফেল ও এনার্জি ড্রিংক 'রেড বুল'। আরেক ছবিতে বেশ কয়েক ডজন সেনা কংক্রিটের মেঝেতে ঘুমাচ্ছেন, পাশে রাখা তাদের ব্যাগ ও সরঞ্জাম।

এই ছবি দেখে গভর্নর নিউজম ট্রাম্পের সমালোচনায় মুখর হন। এক্স-এ (সাবেক টুইটার) তিনি লেখেন, 'আপনি জ্বালানি, খাবার, পানি বা ঘুমানোর জায়গা ছাড়াই সৈন্য পাঠিয়েছেন। আর এই যে দেখুন—তারা কীভাবে মেঝেতে গাদাগাদি করে ঘুমাচ্ছে।'

ক্যালিফোর্নিয়া আইনসভায়ও এই ছবি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক সদস্য।
 

Related Topics

টপ নিউজ

ন্যাশনাল গার্ড / লস অ্যাঞ্জেলেস / ডোনাল্ড ট্রাম্প / অভিবাসন বিরোধী অভিযান / মার্কিন যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net