Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
আগুন নিয়ে খেলছেন পুতিন: ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স, দ্য গার্ডিয়ান
28 May, 2025, 10:00 am
Last modified: 28 May, 2025, 10:52 am

Related News

  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?

আগুন নিয়ে খেলছেন পুতিন: ট্রাম্প

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনএন জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন। তবে তারা জানিয়েছে, ট্রাম্প শেষ মুহূর্তে মত বদলাতেও পারেন।
রয়টার্স, দ্য গার্ডিয়ান
28 May, 2025, 10:00 am
Last modified: 28 May, 2025, 10:52 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 'আগুন নিয়ে খেলছেন'।

সম্প্রতি ইউক্রেনে চালানো কিছু বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'উন্মাদ' বলেছেন ট্রাম্প।

 ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর সাম্প্রতিক হামলাটি অন্যতম সবচেয়ে বড় হামলা বলে বিবেচনা করা হচ্ছে। পুতিনকে 'উন্মাদ' বলায় পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'এই মন্তব্যগুলো সংশ্লিষ্ট সকলের আবেগের চাপে ভোগার সঙ্গে সম্পর্কিত।' তার এমন দাবির পরই ট্রাম্প এ মন্তব্য করেছেন।

ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, "ভ্লাদিমির পুতিন এটা বুঝতে পারছেন না যে, আমি না থাকলে রাশিয়ার সঙ্গে খুব খারাপ ঘটনা ঘটে যেত। আমি বলছি—খুবই খারাপ। তিনি আগুন নিয়ে খেলছেন!"

রোববার রাতভর রাশিয়ার ছোড়া ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনে অন্তত ১২ জন নিহত হয় এবং আহত হয় বহু মানুষ। ২০২২ সালে পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এক রাতে এত বড় হামলা এই প্রথম।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনএন জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন। তবে তারা জানিয়েছে, ট্রাম্প শেষ মুহূর্তে মত বদলাতেও পারেন।

রবিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি 'নিশ্চিতভাবেই' মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্প সব ধরনের বিকল্প উন্মুক্ত রেখেছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে এএফপিকে বলেন, "এই যুদ্ধে জো বাইডেনের দোষে হয়েছে, আর প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে তিনি সমঝোতার মাধ্যমে শান্তিচুক্তি দেখতে চান। প্রেসিডেন্ট ট্রাম্প বুদ্ধিমানভাবে সব ধরনের বিকল্প খোলা রেখেছেন।"

রাশিয়ার আগ্রাসনের পর বাইডেন ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। কিন্তু ট্রাম্প এখন পর্যন্ত রাশিয়ার ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা থেকে বিরত থেকেছেন, যা তার মতে 'বিপর্যয়কর' হতে পারে।

তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের পুতিনবিরোধী কড়া মন্তব্য তার আগের মনোভাব থেকে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একসময় তিনি পুতিনের প্রশংসা করতেন এবং প্রকাশ্যে সমালোচনা এড়িয়ে চলতেন।

তবে কিয়েভের সঙ্গে শান্তি আলোচনায় অচলাবস্থার কারণে ট্রাম্প ক্রমেই মস্কোর প্রতি বিরক্তি প্রকাশ করতে শুরু করেছেন।

সেই বিরক্তি চরমে পৌঁছে যায় গত সপ্তাহান্তে, যখন রাশিয়া ইউক্রেনে রেকর্ডসংখ্যক ড্রোন হামলা চালায়, যাতে অন্তত ১৩ জন নিহত হন।

রোববার রাতে ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, "আমি সবসময় রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখতাম, কিন্তু তার মধ্যে এখন কিছু একটা হয়েছে। সে একদম পাগল হয়ে গেছে!"

আট দিন আগে ট্রাম্প ও পুতিনের মধ্যে এক ফোনালাপে ট্রাম্প দাবি করেছিলেন, পুতিন তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতির আলোচনায় বসতে রাজি হয়েছেন। কিন্তু সেই ফোনালাপের পরও রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে।

এদিকে, মঙ্গলবার মস্কো কিয়েভকে শান্তি প্রচেষ্টা ব্যাহত করার অভিযোগ তুলেছে এবং বলেছে, ইউক্রেনের বেসামরিক জনগণের ওপর ড্রোন হামলার প্রতিক্রিয়ায় তারা ইউক্রেনে বিমান হামলা চালিয়েছে।

এ পরিস্থিতিতে মার্কিন আইনপ্রণেতারা ট্রাম্পের ওপর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চাপ বাড়াচ্ছেন। বর্ষীয়ান রিপাবলিকান সিনেটর চাক গ্রাসলি বলেন, এখনই শক্ত পদক্ষেপ নেওয়ার সময়, যাতে পুতিন বুঝতে পারেন যে 'খেলা শেষ'।

রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল একযোগে 'সেকেন্ডারি নিষেধাজ্ঞা' আরোপের আহ্বান জানান, যা রাশিয়ার তেল, গ্যাস ও কাঁচামাল কিনে এমন দেশগুলোকেও লক্ষ্যবস্তু করবে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ভ্লাদিমির পুতিন / ইউক্রেন রাশিয়া যুদ্ধ / নিষেধাজ্ঞা / উন্মাদ / আগুন নিয়ে খেলছেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net