Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিল সৌদি আরব ও ইরান

আন্তর্জাতিক

ডন
26 April, 2025, 12:00 pm
Last modified: 26 April, 2025, 12:02 pm

Related News

  • আইল্যান্ড চেকপোস্ট, কূটনৈতিক চুক্তি এবং ‘ফি’: যেভাবে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ সুসংহত করছে ইরান
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প
  • ইরান যুদ্ধে ৪২ যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন কংগ্রেসের প্রতিবেদন
  • ইরানে নতুন করে হামলা চালাতে বিলম্ব করব, ‘সম্ভবত আগামী সপ্তাহের শুরু পর্যন্ত’: ট্রাম্প

ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিল সৌদি আরব ও ইরান

ভারত ও পাকিস্তান কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে কঠোর অবস্থান নিয়েছে। এতে সম্পর্ক দ্রুত অবনতি ঘটছে এবং ২০১৯ সালের বালাকোট সংকটের মতো নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
ডন
26 April, 2025, 12:00 pm
Last modified: 26 April, 2025, 12:02 pm
ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে সৌদি আরব ও ইরান। শুক্রবার (২৫ এপ্রিল) দুই দেশকে ধৈর্য ধরার আহ্বান জানায় তারা।

এই সপ্তাহের শুরুর দিকে ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে এক জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। ২০০০ সালের পর এটিকে অঞ্চলটির সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে।

ভারত হামলাকারীদের সঙ্গে সীমান্ত পারের সংযোগ থাকার ইঙ্গিত দিয়েছে। তবে পাকিস্তান এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে।

দুই দেশই কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে কঠোর অবস্থান নিয়েছে। এতে সম্পর্ক দ্রুত অবনতি ঘটছে এবং ২০১৯ সালের বালাকোট সংকটের মতো নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে সৌদি আরব ও ইরান, যাদের দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে, উত্তেজনা কমাতে সহায়তার প্রস্তাব দেয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেন।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইসহাক দার সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং উত্তেজনা বাড়াতে পারে—এমন পদক্ষেপ না নিতে আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো আগ্রাসনের জবাবে পাকিস্তান কঠোর প্রতিক্রিয়া দেবে বলে জানান দার। পাশাপাশি দুই মন্ত্রী ভবিষ্যতেও আলোচনায় থাকার বিষয়ে একমত হন।

এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পহেলগাঁওয়ে হামলা ও এর 'সীমান্ত পারের সংযোগ' নিয়ে আলোচনা করেছেন।

এদিকে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স-এ দেওয়া এক পোস্টে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেন। তিনি লেখেন, 'ভারত ও পাকিস্তান ইরানের বন্ধুসুলভ প্রতিবেশী। আমাদের সম্পর্ক শতাব্দীপ্রাচীন সংস্কৃতি ও সভ্যতার ভিত্তিতে গড়ে উঠেছে।'

তিনি জানান, বর্তমান সংকটময় সময়ে ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে তেহরানের ভালো সম্পর্ক কাজে লাগিয়ে সমঝোতা গড়তে ইরান প্রস্তুত।

পরে গভীর রাতে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 'উপ-প্রধানমন্ত্রী (ইসহাক দার) … আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরানের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।'

এর আগে, সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকত আলী খান বলেন, কোনো দেশ যদি মধ্যস্থতার প্রস্তাব দেয়, পাকিস্তান তা বিবেচনা করবে।

 

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান বিরোধ / কাশ্মীরে হামলা / সৌদি আরব / ইরান / মধ্যস্ততা / উত্তেজনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • আইল্যান্ড চেকপোস্ট, কূটনৈতিক চুক্তি এবং ‘ফি’: যেভাবে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ সুসংহত করছে ইরান
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প
  • ইরান যুদ্ধে ৪২ যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন কংগ্রেসের প্রতিবেদন
  • ইরানে নতুন করে হামলা চালাতে বিলম্ব করব, ‘সম্ভবত আগামী সপ্তাহের শুরু পর্যন্ত’: ট্রাম্প

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net