Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
জেলেনস্কির জন্য যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না, বললেন ট্রাম্প

আন্তর্জাতিক

ডয়েচে ভেলে
24 April, 2025, 10:55 am
Last modified: 24 April, 2025, 10:58 am

Related News

  • ইরানের সামরিক বাহিনীকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • ট্রাম্প ও ইরান: যুদ্ধের মোড় পরিবর্তনে দ্বিমুখী চালে সুবিধা নিতে চাইছে চীন
  • ট্রাম্পের ‘সাশ্রয়ী’ ১ মিলিয়ন ডলারের গোল্ড কার্ডে ভরাডুবি, আবেদন মাত্র ৩৩৮টি
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প

জেলেনস্কির জন্য যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না, বললেন ট্রাম্প

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, 'ট্রাম্প হতাশ হয়ে পড়েছেন। তার ধৈর্য কমে আসছে। তিনি চান, ইউক্রেনে মৃত্যু বন্ধ হোক। কিন্তু দুই পক্ষকেই এই বিষয়ে উদ্যোগী হতে হবে। দুর্ভাগ্যজনকভাবে প্রেসিডেন্ট জেলেনস্কি উল্টো পথে হাঁটছেন।'
ডয়েচে ভেলে
24 April, 2025, 10:55 am
Last modified: 24 April, 2025, 10:58 am
ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের এক বৈঠকে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তেজনাপূর্ণ আলোচনা হয়। ছবি: রয়টার্স/ফাইল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, তিনি বিশ্বাস করেন যে রাশিয়া যুদ্ধ বন্ধ করার জন্য চুক্তিতে রাজি। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাতে বাধা দিচ্ছেন বলে ট্রাম্পের অভিযোগ।

তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, জেলেনস্কির জন্যই যুদ্ধ বন্ধ করাটা কঠিন হয়ে পড়েছে।

এর আগে জেলেনস্কি জানিয়ে দেন, তিনি কিছুতেই ক্রিমিয়াকে রাশিয়ার এলাকা বলে স্বীকার করবেন না।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে ক্রিমিয়াকে রাশিয়ার এলাকা বলে স্বীকৃতি দেওয়ার কথা আছে।

ট্রাম্প বলেছেন, 'আমি মনে করি, আমরা রাশিয়ার সঙ্গে চুক্তি নিয়ে ঐক্যমতে পৌঁছেছি, কিন্তু জেলেনস্কির সঙ্গে তা হয়নি। আমি মনে করেছিলাম, জেলেনস্কির সঙ্গে ঐক্যমতে পৌঁছানো সহজ হবে। কিন্তু এটা অনেক কঠিন হচ্ছে।'

ট্রাম্প বলেছেন, 'আমি মনে করি, এরপরেও চুক্তি হবে। কারণ, আমি এই চুক্তি চাই, আর এজন্য অনেক অর্থ ব্যয় করেছি। তাছাড়া মানবিকতার জন্য এটা দরকার।'

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ক্রিমিয়ার বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, 'আমি যুদ্ধ বন্ধ করতে চাই। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কোনো পক্ষকেই আমি বিশেষ সুবিধা পাইয়ে দিতে চাই না।'

এর আগে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, 'ট্রাম্প হতাশ হয়ে পড়েছেন। তার ধৈর্য কমে আসছে। তিনি চান, ইউক্রেনে মৃত্যু বন্ধ হোক। কিন্তু দুই পক্ষকেই এই বিষয়ে উদ্যোগী হতে হবে। দুর্ভাগ্যজনকভাবে প্রেসিডেন্ট জেলেনস্কি উল্টো পথে হাঁটছেন।'

জেলেনস্কির বক্তব্য

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, 'আমি মনে করি, যুক্তরাষ্ট্র ইউক্রেনের অখণ্ডতা রক্ষার বিষয়ে দায়বদ্ধ থাকবে।'

লন্ডনে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের কর্মকর্তাদের বৈঠকের পর জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ''ইউক্রেন সবসময় তার সংবিধান অনুসারে চলবে। আমি নিশ্চিত, আমাদের সহযোগীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র এই বিষয়টি মনে রেখেই কঠিন সিদ্ধান্ত নেবে।'

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন পরিকল্পনার মধ্যে এটা আছে যে, ক্রিমিয়া-সহ রাশিয়া যে এলাকা দখল করেছে, তা তাদের অধিকারে থাকবে।

কিয়েভ ও খারকিভে রাশিয়ার হামলা

কিয়েভ ও খারকিভে রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।

তারা বলেছেন, কিয়েভে নানান দিক থেকে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। বাড়ি, গ্যারাজ, গাড়ি-সহ বেসামরিক অবকাঠামোর ওপর আক্রমণ করা হয়েছে।

কিয়েভের মেয়র বলেছেন, অন্ততপক্ষে দুইজন মারা গেছেন এবং ছয় শিশু-সহ ৫৪ জন আহত হয়েছেন।

দাবি করা হয়েছে, ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম কিছু হামলা প্রতিহত করতে পেরেছে। কিন্তু রাশিয়া আবার হামলা করতে পারে বলে তারা মনে করছেন। স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। 

খারকিভের মেয়র জানিয়েছেন, গতরাতে সেখানে সাতটি রকেট আছড়ে পড়ে। তবে তিনি ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেননি।

একদিন আগেই রাশিয়া ইউক্রেনের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে আক্রমণ করেছিল।
 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / ডোনাল্ড ট্রাম্প / ভলোদিমির জেলেনস্কি / ক্রিমিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Related News

  • ইরানের সামরিক বাহিনীকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিয়েছি: ট্রাম্প
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • ট্রাম্প ও ইরান: যুদ্ধের মোড় পরিবর্তনে দ্বিমুখী চালে সুবিধা নিতে চাইছে চীন
  • ট্রাম্পের ‘সাশ্রয়ী’ ১ মিলিয়ন ডলারের গোল্ড কার্ডে ভরাডুবি, আবেদন মাত্র ৩৩৮টি
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

3
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

4
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

5
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net