Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
ভয়াবহ অগ্নিকাণ্ডে বন্ধ যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর, শতাধিক ফ্লাইট বিঘ্নিত

আন্তর্জাতিক

রয়টার্স
21 March, 2025, 01:50 pm
Last modified: 21 March, 2025, 02:06 pm

Related News

  • গাজীপুরে পোশাক কারখানার গোডাউনের আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
  • কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • টঙ্গীতে বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড: দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় কন্যা
  • ফ্রান্সে দাঙ্গার আগুনের মধ্যেও ওয়াইন পান ও ধূমপানে ব্যস্ত যুগল, ধোঁয়ায় ঢাকা সড়কে নারীর জগিং
  • বাগেরহাট পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, সেবা কার্যক্রম বন্ধ

ভয়াবহ অগ্নিকাণ্ডে বন্ধ যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর, শতাধিক ফ্লাইট বিঘ্নিত

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন নেভাতে প্রায় ৭০ জন দমকলকর্মী কাজ করছেন।
রয়টার্স
21 March, 2025, 01:50 pm
Last modified: 21 March, 2025, 02:06 pm
বিমানবন্দরের কাছের একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। ছবি: লন্ডন ফায়ার ব্রিগেড

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর জানিয়েছে যে, শুক্রবার (২১ মার্চ) একটি ভয়াবহ আগুনের কারণে বিমানবন্দরটি পুরোপুরি বন্ধ থাকবে। বিমানবন্দরের কাছের একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে ফ্লাইটের সময়সূচি বিঘ্নিত হয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন নেভাতে প্রায় ৭০ জন দমকলকর্মী কাজ করছেন। এতে ইউরোপের সবচেয়ে ব্যস্ত এবং বিশ্বের পঞ্চম ব্যস্ত বিমানবন্দর হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিভীষিকাময় কমলা আগুন এবং বিশাল ধোঁয়া আকাশে উঠে যেতে দেখা গেছে। কাছাকাছি ভবন থেকে প্রায় ১৫০ জন মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং হাজার হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুনের কারণ এখনও জানা যায়নি।

হিথ্রো বিমানবন্দর তাদের এক পোস্টে জানিয়েছে, "আমাদের যাত্রী ও সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হিথ্রো ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে" এবং যাত্রীদের বিমানবন্দরে আসতে নিষেধ করা হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, হিথ্রোতে আসা অন্তত ১২০টি ফ্লাইট অন্য বিমানবন্দরে ফেরত পাঠানো হয়েছে। আর ১ হাজার ৩৫১টি ফ্লাইট শুক্রবার হিথ্রো থেকে ওঠা এবং নামার কথা ছিল।

শিল্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বজুড়ে পর্যটন, ভ্রমণ এবং বাণিজ্য আরও ব্যাহত হবে, কারণ বিমানবন্দর থেকে বিমানের অবস্থান পরিবর্তন হওয়ায় ফ্লাইট বাতিল বা দেরি হতে পারে।

ব্রিটিশ এয়ারওয়েজের ৩৪১টি ফ্লাইট শুক্রবার হিথ্রোতে নামার কথা ছিল।

তারা জানিয়েছে, "এটি আমাদের কার্যক্রম এবং আমাদের গ্রাহকদের ওপর স্পষ্টতই একটি বড় প্রভাব ফেলবে এবং আমরা যত দ্রুত সম্ভব তাদের পরবর্তী ২৪ ঘণ্টা এবং তার পরবর্তী ভ্রমণ বিকল্প সম্পর্কে আপডেট দেওয়ার জন্য কাজ করছি।"

অগ্নিকাণ্ডটি বিশ্বের নানা জায়গার বিমানগুলোকে দিক পরিবর্তন করতে বাধ্য করেছে।

ফ্লাইটরাডার২৪-এর মুখপাত্র ইয়ন পেটচেনিক বলেছেন, "হিথ্রো বিশ্বের একটি প্রধান কেন্দ্রবিন্দু। এটি বিশ্বজুড়ে এয়ারলাইনসগুলোর কার্যক্রম বিঘ্নিত করবে।"

ভ্রমণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের কারণে হিথ্রোর বাইরেও সংকট দেখে দিবে।

হিথ্রো এবং লন্ডনের অন্যান্য প্রধান বিমানবন্দরগুলো গত কয়েক বছরে বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে। সর্বশেষ ২০২৩ সালে একটি স্বয়ংক্রিয় গেট ব্যর্থতা এবং একটি এয়ার ট্র্যাফিক সিস্টেম বিপর্যয়ের কারণে এমন বিপর্যয় ঘটেছিল।

হিথ্রো মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, বিদ্যুৎ কখন ফিরবে তা স্পষ্ট নয়, এবং আগামী দিনে বড় ধরনের বিভ্রাট ঘটতে পারে।

এদিকে, লন্ডনের কিছু বাড়ি ও ব্যবসা বিদ্যুৎহীন ছিল। ফায়ার ব্রিগেড জানিয়েছে, "দমকলকর্মীরা ২৯ জনকে আশেপাশের ভবন থেকে নিরাপদে সরিয়ে নিয়েছেন এবং সতর্কতার জন্য ২০০ মিটার দূরত্বে একটি কর্ডন তৈরি করা হয়েছে। সেখানে প্রায় ১৫০ জনকে নিরাপদ স্থানে সড়িয়ে নেওয়া হয়েছে।"

Related Topics

টপ নিউজ

হিথ্রো বিমানবন্ধর / আগুন / অগ্নিকাণ্ড / ফ্লাইট চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
    কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
  • গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
    টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস
  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
    ‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

Related News

  • গাজীপুরে পোশাক কারখানার গোডাউনের আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
  • কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • টঙ্গীতে বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড: দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় কন্যা
  • ফ্রান্সে দাঙ্গার আগুনের মধ্যেও ওয়াইন পান ও ধূমপানে ব্যস্ত যুগল, ধোঁয়ায় ঢাকা সড়কে নারীর জগিং
  • বাগেরহাট পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, সেবা কার্যক্রম বন্ধ

Most Read

1
কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের

2
গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

4
শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম

6
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net