Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
ইউএসএআইডি বন্ধের পর বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিকের জন্য কানাডার ২৭২ মিলিয়ন ডলারের সহায়তা

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
10 March, 2025, 11:40 am
Last modified: 10 March, 2025, 11:41 am

Related News

  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছাড়াল ১২৩ টাকা
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে শিল্পের কাঁচামালের দামে ঊর্ধ্বগতি, শঙ্কা উৎপাদন ব্যাহতের

ইউএসএআইডি বন্ধের পর বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিকের জন্য কানাডার ২৭২ মিলিয়ন ডলারের সহায়তা

টিবিএস রিপোর্ট
10 March, 2025, 11:40 am
Last modified: 10 March, 2025, 11:41 am
ছবি: রয়টার্স

বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য ২৭২.১ মিলিয়ন মার্কিন ডলারের নতুন বৈদেশিক সহায়তা প্রকল্পের ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন রোববার (৯ মার্চ) এই তথ্য জানিয়েছেন।

হুসেন এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও সুদৃঢ় করছে কানাডা। 

গ্লোবাল নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, অন্যান্য আন্তর্জাতিক অংশীদার ও দাতাদের সহায়তার পাশাপাশি এই অর্থ বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশে ১৪টি প্রকল্পে ব্যয় করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের যখন ইউএসএআইডি-এর মাধ্যমে অর্থায়ন বন্ধ করে দিয়েছে, সেই সময়ই কানাডার ফেডারেল লিবারেল সরকার এই উদ্যোগ নিল।

ক্ষমতা গ্রহণের পরপরই ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্ক ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা স্থগিত করেন। ফলে বিশ্বজুড়ে বিভিন্ন সহায়তা কর্মসূচিগুলো বন্ধ হয়ে যায় এবং সরকারি ও বেসরকারি ঠিকাদারদের হাজারো কর্মচারী ছাঁটাই হন।

ট্রাম্প ও তার রিপাবলিকান সহযোগীরা বিদেশি সহায়তা কর্মসূচিগুলোকে করদাতাদের অর্থের অপচয় হিসেবে দেখেন। তাদের দাবি, এসব প্রকল্প উদারপন্থি রাজনৈতিক এজেন্ডা হাসিলে ব্যবহার করা হয়। অন্যদিকে সমালোচকরা মনে করেন, বৈদেশিক সহায়তা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থানকে দৃঢ় করে এবং অন্যান্য দেশের হস্তক্ষেপ মোকাবিলায় সহায়তা করে।

কানাডা যেসব বহুবর্ষীয় প্রকল্পে অর্থায়ন করছে, তার বিস্তারিত তথ্য গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার প্রতিবেদনে পাওয়া যাবে।

গ্লোবাল নিউজের প্রতিবেদনে বলা হয়, কানাডা মূলত লিঙ্গ সমতা, নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর প্রকল্পগুলোতে সহায়তা দেবে।

এছাড়া কিছু প্রকল্প জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সম্প্রদায়গুলোর সক্ষমতা বাড়ানো, নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি ও দারিদ্র্য হ্রাসে সহায়তা করবে।

এর মধ্যে 'নার্সিং খাতে নারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি প্রকল্পের জন্য কানাডিয়ান প্রতিষ্ঠান কোওয়াটার ইন্টারন্যাশনালকে তিন বছরে ৬.৩ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

এই সহায়তা প্যাকেজটি আহমেদ হুসেন ও ব্রিটিশ কলাম্বিয়া থেকে নির্বাচিত লিবারেল পার্লামেন্ট সদস্য পার্ম বেইন্স আনুষ্ঠানিকভাবে ভ্যাঙ্কুভারের এক অনুষ্ঠানে ঘোষণা করেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশি সম্প্রদায়ের নেতারাও উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য বিষয় হলো, কয়েক সপ্তাহের মধ্যেই লিবারেল সরকার নতুন নেতৃত্বে বসন্তকালীন নির্বাচন ডাকতে পারে।

ফেডারেল সরকারের হিসাব অনুযায়ী, বর্তমানে কানাডায় ১ লাখের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করছে।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

বাংলাদেশ / ইন্দো-প্যাসিফিক / কানাডা / কানাডার সহায়তা / বৈদেশিক সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছাড়াল ১২৩ টাকা
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে শিল্পের কাঁচামালের দামে ঊর্ধ্বগতি, শঙ্কা উৎপাদন ব্যাহতের

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net