Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
কানাডা 'এই হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াবে': ট্রাম্পের শুল্কারোপের জবাবে প্রধানমন্ত্রী প্রার্থী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 February, 2025, 10:15 am
Last modified: 01 February, 2025, 10:23 am

Related News

  • পোপের সমালোচনার পর এবার যিশুর বেশে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি অবরোধ: বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা নতুন সংকটে
  • ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ
  • আমরা ‘শান্তি স্থাপনকারী’, রাজনীতিবিদ নই: ট্রাম্পের মন্তব্যের জবাবে পোপ 
  • ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি’: ট্রাম্প

কানাডা 'এই হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াবে': ট্রাম্পের শুল্কারোপের জবাবে প্রধানমন্ত্রী প্রার্থী

শনিবার কানাডার আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি মেক্সিকোর ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ।
টিবিএস ডেস্ক
01 February, 2025, 10:15 am
Last modified: 01 February, 2025, 10:23 am
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি জানিয়েছেন, দেশটি চলতি বছরের সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা মার্ক কার্নি বলেছেন, তার দেশ "এই হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াবে"। খবর বিবিসি'র।

বিবিসি নিউজনাইটকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ৫৯ বছর বয়সী কার্নি বলেন, কানাডা এর জবাব দিতে "ডলারের সমান ডলার ভিত্তিতে শুল্ক আরোপ করবে।"

শনিবার কানাডার আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি মেক্সিকোর ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ।

জানুয়ারিতে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা হওয়ার দৌড়ে নামার ঘোষণা দেন কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি।

তিনি বর্তমানে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হওয়ার দৌড়ে থাকা পাঁচজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে একজন। এখন পর্যন্ত লিবারেল এমপিদের মধ্যে তিনি সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন। আগামী ৯ মার্চ নেতৃত্ব নির্বাচনের প্রতিযোগিতা শেষ হবে।

বিজয়ী ব্যক্তি বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হবেন। ট্রুডো নয় বছর ক্ষমতায় থাকার পর জানুয়ারিতে প্রধানমন্ত্রী ও দলীয় নেতা হিসেবে পদত্যাগের ঘোষণা দেন।

কানাডাকে একটি নতুন সরকার নির্বাচিত করতে ২০ অক্টোবরের মধ্যে ফেডারেল নির্বাচন আয়োজন করতে হবে। তবে জরিপ অনুযায়ী, বর্তমানে লিবারেল পার্টি তাদের কনজারভেটিভ প্রতিদ্বন্দ্বীদের থেকে পিছিয়ে রয়েছে।

শুল্ক ঘোষণার প্রতিক্রিয়ায় কার্নি নিউজনাইটকে বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভবত ভাবছেন, কানাডা হাল ছেড়ে দেবে।"

তিনি বলেন, "কিন্তু আমরা এই হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আমরা পিছু হটবো না। আমরা একত্রিত এবং আমরা প্রতিশোধ নেব।"

সাবেক ব্যাংক অব ইংল্যান্ড গভর্নর বলেন, শুল্কগুলো "যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী সম্মানকে ক্ষতিগ্রস্ত করবে। এগুলো উন্নতি থামিয়ে দেবে। মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেবে। সুদের হার বাড়িয়ে দেবে।"

তিনি যোগ করেন, "দশকেরও কম সময়ে দ্বিতীয়বারের মতো" যুক্তরাষ্ট্র "প্রকৃতপক্ষে তার সবচেয়ে ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদারের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি ছিঁড়ে ফেলেছে"।

২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের শেষের দিকে ইউএস-মেক্সিকো-কানাডা চুক্তি (ইউএসএমসিএ) কার্যকর হয়। এটি মূলত ১৯৯০ এর দশক থেকে তিনটি দেশের মধ্যে কার্যকর থাকা নাফটা চুক্তির হালনাগাদ।

অর্থনীতিবিদরা বলছেন, নতুনভাবে আরোপিত শুল্ক কানাডার অর্থনীতির ওপর তাৎক্ষণিকভাবে একটি বিধ্বংসী প্রভাব ফেলতে পারে এবং একই সাথে আমেরিকানদের জন্যও মূল্য বৃদ্ধি ঘটাতে পারে।

শুল্ক ট্রাম্পের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি এগুলোকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, চাকরি রক্ষা এবং কর রাজস্ব বৃদ্ধি করার একটি উপায় হিসেবে দেখেন।

কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী ট্রুডো বলেছেন, নতুন শুল্কের প্রতিক্রিয়া হিসেবে কানাডার জবাব "জোরালো" এবং "তাৎক্ষণিক" হবে।

শুক্রবার ট্রাম্প জানিয়েছেন, কানাডার তেলের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এটি আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

তিনি আরও বলেছেন, তিনি ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপ করার পরিকল্পনা করছেন, কারণ ব্লকটি যুক্তরাষ্ট্রের সাথে ভালো আচরণ করেনি।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / শুল্ক / কানাডা / মার্ক কার্নি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • পোপের সমালোচনার পর এবার যিশুর বেশে নিজের ছবি শেয়ার করলেন ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি অবরোধ: বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা নতুন সংকটে
  • ট্রাম্পের দাবি ইরান অবরোধে অন্য দেশগুলোও যোগ দেবে; তবে এখনও সাড়া দেয়নি কেউ
  • আমরা ‘শান্তি স্থাপনকারী’, রাজনীতিবিদ নই: ট্রাম্পের মন্তব্যের জবাবে পোপ 
  • ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি’: ট্রাম্প

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net