Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
ভারতে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক

বিবিসি, রয়টার্স
29 January, 2025, 09:30 am
Last modified: 29 January, 2025, 12:04 pm

Related News

  • সেগুনবাগিচায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি
  • এবার ধোলাইপাড়ে বাসে আগুন, রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ 
  • ভারতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নারী-শিশুসহ অন্তত ৩৯ জন নিহত
  • মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতদের অধিকাংশের বয়সই ১৫ বছরের কম

ভারতে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

মৌনী অমাবস্যা উপলক্ষ্যে প্রয়াগরাজে কুম্ভ মেলায় প্রায় ১০ কোটি মানুষের সমাগম হবে বলে ধারণা করা হয়েছিল।
বিবিসি, রয়টার্স
29 January, 2025, 09:30 am
Last modified: 29 January, 2025, 12:04 pm
ছবি: রয়টার্স

ভারতের উত্তরাঞ্চলের প্রয়াগরাজে হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব কুম্ভ মেলায় হুড়োহুড়ি ও পদপিষ্টের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আহত হয়েছেন অনেকে।

তবে সরকারিভাবে এখনো হতাহতের নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা হয়নি। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্স রয়েছে। চলছে উদ্ধারকাজ।

নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হুড়োহুড়িতে ৭ জনের বেশি নিহত এবং প্রায় ১০ জন আহত হয়েছেন। 

তবে পদদলিত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা এক ডজনের বেশি হতে পারে বলে জানিয়েছেন এক স্বাস্থ্যকর্মী। বিবিসিকে তিনি বলেন, দুর্ঘটনাস্থলে বেশ কয়েকটি মরদেহ তিনি নিজে দেখেছেন। তবে  গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তিনিও নাম প্রকাশ করতে চাননি।

মেলায় আগত পূণ্যার্থী জনতা গঙ্গাস্নানের উদ্দেশে গঙ্গা নদীর তীরে জড়ো হয়েছিলেন। তবে একপর্যায়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়, যার ফলে ঘটে ভয়াবহ পদদলনের ঘটনা।

দুর্ঘটনার পর পাওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, মৃতদেহ স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হচ্ছে। অনেকেই মাটিতে বসে কান্নায় ভেঙে পড়েছেন, কেউ-বা দ্রুত নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ভক্তদের পোশাক, জুতা, ব্যাগ ও অন্যান্য সামগ্রী।

প্রশাসন জানায়, রাত ১টার দিকে প্রথম দফায় হুড়োহুড়ির ঘটনা ঘটে, তবে তা খুব গুরুতর ছিল না। তবে কীভাবে পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠল, তা এখনো স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আতঙ্কিত ভক্তরা বের হওয়ার চেষ্টা করতে গিয়ে আরেক দফা হুড়োহুড়ির মধ্যে পড়ে যান। মূল প্রস্থান পথ বন্ধ থাকায় তারা বিকল্প পথ খুঁজতে পন্টুন ব্রিজের দিকে ছুটে যান, কিন্তু সেখানেও পথ বন্ধ থাকায় তারা আটকে পড়েন।

মুম্বাই থেকে আসা এক ভক্ত রবিন বলেন, 'আমি দেখেছি, অনেক মানুষ হুড়োহুড়িতে পড়ে যাচ্ছিলেন, ভিড়ের চাপে তারা পায়ের নিচে চাপা পড়ছিলেন। শিশু ও নারীরা হারিয়ে গেছেন, তারা সাহায্যের জন্য চিৎকার করছিলেন।'

মৌনী অমাবস্যা উপলক্ষ্যে প্রয়াগরাজে কুম্ভমেলায় আজকে প্রায় ১০ কোটি মানুষের সমাগম হবে বলে ধারণা করা হয়েছিল। আয়োজকদের সিদ্ধান্তে পবিত্র স্নান অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করা হয়। তবুও, এখনও হাজার হাজার মানুষ নদীতে স্নানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গঙ্গা ও যমুনার তীরের বিভিন্ন স্থানে এখনো পবিত্র স্নান চলছে।

উত্তর প্রদেশ সরকারের তথ্য বিভাগ জানিয়েছে, বুধবার ভোর ৬টা (ভারতীয় সময়) পর্যন্ত ১ কোটি ৭০ লাখের বেশি তীর্থযাত্রী স্নান সম্পন্ন করেছেন।

প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভ মেলায় এ পর্যন্ত প্রায় ২০ কোটি মানুষ পবিত্র স্নানে অংশ নিয়েছেন। আগামী ২৬ ফেব্রুয়ারি উৎসবের সমাপ্তি ঘটবে।

কর্তৃপক্ষের ধারণা, ৪৫ দিনব্যাপী এই বৃহত্তম ধর্মীয় সমাবেশে মোট ৪০০ মিলিয়ন (৪০ কোটি) মানুষের অংশগ্রহণ হতে পারে।

 

Related Topics

টপ নিউজ

কুম্ভ মেলা / কুম্ভমেলা / পদপিষ্ট / হতাহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • সেগুনবাগিচায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি
  • এবার ধোলাইপাড়ে বাসে আগুন, রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ 
  • ভারতে থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নারী-শিশুসহ অন্তত ৩৯ জন নিহত
  • মাইলস্টোন দুর্ঘটনায় হতাহতদের অধিকাংশের বয়সই ১৫ বছরের কম

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net