Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
লস এঞ্জেলেসে ৯,৪০০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে নতুন করে দাবানল

আন্তর্জাতিক

রয়টার্স
23 January, 2025, 01:05 pm
Last modified: 23 January, 2025, 01:05 pm

Related News

  • কমলাপুরে ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের বগিতে আগুন
  • আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • জামায়াত বারবার মুনাফেকি করেছে, এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী
  • ধানমন্ডির পর এবার মহাখালীতর বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • ধানমন্ডিতে এপেক্স শোরুমের আগুন নিয়ন্ত্রণে

লস এঞ্জেলেসে ৯,৪০০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে নতুন করে দাবানল

বুধবার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন এই দাবানল ইটন দাবানলের আয়তনের দুই-তৃতীয়াংশ পর্যন্ত পৌঁছে যায়। ইটন দাবানল লস অ্যাঞ্জেলেসের দুটি বিশাল দাবানলের মধ্যে একটি।
রয়টার্স
23 January, 2025, 01:05 pm
Last modified: 23 January, 2025, 01:05 pm
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরে নতুন করে একটি দাবানল শুরু হয়েছে। শক্তিশালী বাতাস এবং শুকনো ঝোপের কারণে বুধবার (২২ জানুয়ারি) দাবানলটি দ্রুত ৯ হাজার ৪০০ একর (৩৮ বর্গ কিলোমিটার) এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।

নতুন এই দাবানল লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর দিকের হিউজেস দাবানলের আগুন নেভানোর কাজে নিয়োজিত দমকল বাহিনীকে আরও চাপের মধ্যে ফেলেছে। এর আগে, লস অ্যাঞ্জেলেস এলাকার দুটি বড় দাবানলের বেশিরভাগ নিয়ন্ত্রণে এসেছিল।

বুধবার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন এই দাবানল ইটন দাবানলের আয়তনের দুই-তৃতীয়াংশ পর্যন্ত পৌঁছে যায়। ইটন দাবানল লস অ্যাঞ্জেলেসের দুটি বিশাল দাবানলের মধ্যে একটি।

ছবি: রয়টার্স

লস অ্যাঞ্জেলেস কাউন্টির কাসটাইক লেক এলাকার বাসিন্দাদের জানানো হয়েছে, তাদের জীবনের "তাৎক্ষণিক ঝুঁকি" রয়েছে। একই সাথে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অনেক অংশে শক্তিশালী শুষ্ক বাতাসের কারণে তীব্র অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। এর ফলে, এসব অঞ্চলে রেড-ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রায় ৩১ হাজার মানুষকে বাধ্যতামূলক সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আরও ২৩ হাজার মানুষকে সরে যেতে সতর্ক করা হয়েছে।

নিরাপদ স্থানে চলে যাচ্ছে মানুষ। ছবি: রয়টার্স

দ্য এঞ্জেলস ন্যাশনাল ফরেস্ট জানিয়েছে, সান গ্যাব্রিয়েল পর্বতমালায় অবস্থিত তাদের ৭ লাখ একরের (২,৮০০ বর্গ কিলোমিটার) পার্কটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

রেড-ফ্ল্যাগ সতর্কতার কারণে ক্যালিফোর্নিয়া ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন (ক্যাল ফায়ার) জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের আশঙ্কায় প্রায় ১ হাজার ১০০ জন দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। হিউজেস ফায়ারের জন্য ৪ হাজারের বেশি দমকল কর্মী কাজ করছেন বলেছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি ম্যারোন জানিয়েছেন।

আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ করছেন দমকল কর্মীরা। ছবি: রয়টার্স

দক্ষিণ ক্যালিফোর্নিয়া গত ৯ মাসে তেমন কোনো বৃষ্টি না হওয়ায় এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে শনিবার থেকে সোমবারের মধ্যে কিছু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা দমকল কর্মীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে পারে।

ওয়েস্টার্ন ইউনাইটেড স্টেটসের প্রধান উত্তর-দক্ষিণ মহাসড়ক ইন্টারস্টেট ৫ ধোঁয়ার কারণে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল বলে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানিয়েছে। তবে, দমকল কর্মীরা আগুন পর্যাপ্ত পরিমাণে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় মহাসড়ক পুনরায় খুলে দেওয়া হয়।

ছবি: রয়টার্স

ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারগুলো আগুন নিয়ন্ত্রণের জন্য একটি হ্রদ থেকে পানি তুলছিল আর বিমানগুলো পাহাড়ে আগুন প্রতিরোধক পদার্থ ছড়াচ্ছিল। আগুন পানির কিনারা পর্যন্ত পৌঁছেছে।

ক্যাল ফায়ার জানিয়েছে, নতুন আগুনের ধ্বংসযজ্ঞের মধ্যেই ৭ জানুয়ারি থেকে লস অ্যাঞ্জেলেসে তাণ্ডব চালানো দুটি দাবানলের মারাত্মক আগুন আরও বেশি নিয়ন্ত্রণে এসেছে।

ছবি: রয়টার্স

ইটন দাবানলে লস অ্যাঞ্জেলেসের পূর্বে ১৪ হাজার ২১ একর (৫৭ বর্গ কিমি) জমি পুড়ে গেছে। এটি এখন ৯১ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। বড় প্যালিসেডস দাবানলে লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে ২৩ হাজার ৪৪৮ একর (৯৫ বর্গ কিমি) জমি পুড়ি গেছে। এটি ৬৮ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।

Related Topics

টপ নিউজ

লস এঞ্জেলেসের দাবানল / দমকল কর্মী / আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • কমলাপুরে ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের বগিতে আগুন
  • আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • জামায়াত বারবার মুনাফেকি করেছে, এখন তারা সন্ত্রাসের রাজনীতি করছে: রিজভী
  • ধানমন্ডির পর এবার মহাখালীতর বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • ধানমন্ডিতে এপেক্স শোরুমের আগুন নিয়ন্ত্রণে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net