Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
যেভাবে বিবর্তনের ফলে বিলুপ্ত হওয়া থেকে ফিরে এল উড়তে অক্ষম এক পাখি

আন্তর্জাতিক

স্মিথসোনিয়ান
21 January, 2025, 03:35 pm
Last modified: 21 January, 2025, 03:35 pm

Related News

  • ২ বছরের কম বয়সী শিশুদের বিকাশে ক্ষতিকর হতে পারে 'স্ক্রিন টাইম': গবেষণা 
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি

যেভাবে বিবর্তনের ফলে বিলুপ্ত হওয়া থেকে ফিরে এল উড়তে অক্ষম এক পাখি

‘জুলজিক্যাল জার্নাল অব দ্য লিনিয়ান সোসাইটি’-তে প্রকাশিত এই গবেষণায় বলা হয়, এই পুনরুত্থান সম্ভব হয়েছে এক বিরল প্রক্রিয়ার মাধ্যমে, যার নাম "ইটারেটিভ ইভল্যুশন"।
স্মিথসোনিয়ান
21 January, 2025, 03:35 pm
Last modified: 21 January, 2025, 03:35 pm
আলদাবরা রেল পাখি। ছবি: চার্লস জি শার্প

প্রায় ১ লাখ ৩৬ হাজার বছর আগে ভারত মহাসাগরের আলদাবরা অ্যাটল (প্রবাল দ্বীপপুঞ্জ) এক ভয়াবহ বন্যার কবলে পড়ে। এই বন্যায় সব স্থল প্রাণী বিলুপ্ত হয়ে যায়। এর মধ্যে ছিল উড়তে অক্ষম একটি পাখি, যার নাম আলদাবরা রেল।

তবে হাজার হাজার বছর পর, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কমলে আবার প্রাণ ফিরে আসে এই অ্যাটলে। এক নতুন গবেষণায় দেখা যায়, বিলুপ্ত সেই আলদাবরা রেল আবার ফিরে এসেছে।

'জুলজিক্যাল জার্নাল অব দ্য লিনিয়ান সোসাইটি'-তে প্রকাশিত এই গবেষণায় যুক্তরাজ্যের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের জুলিয়ান হিউম এবং ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের ডেভিড মার্টিল ব্যাখ্যা করে বলেছেন, এই পুনরুত্থান সম্ভব হয়েছে এক বিরল প্রক্রিয়ার মাধ্যমে, যার নাম "ইটারেটিভ ইভল্যুশন"।

এই প্রক্রিয়ায় একই পূর্বপুরুষের কাছ থেকে ভিন্ন সময়ে একই ধরনের বৈশিষ্ট্য বা গঠন পুনরায় বিকশিত হয়। সিবিএস নিউজের সোফি লুইসের মতে, ইটারেটিভ ইভল্যুশন মানে হলো, "কোনো প্রজাতির আগের রূপ বিলুপ্ত হয়ে গেলেও, সেটি বারবার ফিরে আসতে পারে।"

আলদাবরা রেল মূলত শ্বেতকণ্ঠী রেলের (Dryolimnas cuvieri) একটি উপপ্রজাতি। ভারত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দ্বীপপুঞ্জে এই পাখির দেখা পাওয়া যায়। পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের মতে, এই পাখিগুলোকে বলা হয় "অবিচল বসতি স্থাপনকারী"। পাখিগুলো বড় ভূখণ্ডে সংখ্যায় বেড়ে ওঠে এবং এক পর্যায়ে খাদ্যের অভাব ও অতিরিক্ত ভিড়ের কারণে দলবদ্ধভাবে নতুন জায়গায় পাড়ি জমায়।

ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের জোশ ডেভিসকে জুলিয়ান হিউম জানান, "কিছু একটা তাদের উদ্বুদ্ধ করে, আর তারা চারদিকে উড়ে চলে যায়। এটি পঞ্চাশ বা একশ বছরে একবার ঘটতে পারে। মানুষ এখনও বুঝতে পারেনি, কীভাবে এটি ঘটে। তবে ভাগ্য ভালো হলে কিছু পাখি কোনো দ্বীপে গিয়ে নামে।"

কোনো এক অতীতে রেল পাখি আলদাবরায় এসে পৌঁছায়। অ্যাটলে কোনো শিকারি প্রাণী না থাকায় তাদের উড়ার ক্ষমতার প্রয়োজন হয়নি। ফলে ধীরে ধীরে পাখিগুলো উড়তে পারার ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু ভয়াবহ বন্যার পর, একই প্রক্রিয়া আবার ঘটে। রেল পাখিরা পুনরায় আলদাবরায় আসে এবং শিকারির অভাবে আবার উড়ার ক্ষমতা হারায়।

'গিজমোডো'র রায়ান এফ. ম্যান্ডেলবাউমকে গবেষক জুলিয়ান হিউম বলেন, "২০ হাজার বছরের মধ্যেই রেল পাখিরা আবার উড়ার ক্ষমতা হারাতে শুরু করে। যদি পরিবেশ ঠিক থাকে, তাহলে বিবর্তন অবিশ্বাস্য দ্রুতগতিতে ঘটতে পারে।"

এই বিবর্তনের রহস্য উদঘাটনে গবেষকরা বন্যার আগে ও পরে পাওয়া ফসিল বিশ্লেষণ করেন। বিশেষভাবে, অন্তত ১ লাখ ৩৬ হাজার বছর আগের দুটি হিউমেরাস (ডানা) এবং ১ লাখ বছর পুরোনো আরেকটি পায়ের হাড় তুলনা করা হয়। এছাড়া, তারা আধুনিক রেল পাখির নমুনাও পরীক্ষা করেন। এর মধ্যে কিছু পাখি উড়তে সক্ষম ছিল এবং কিছু পাখি আলদাবরার উড়তে অক্ষম পাখি ছিল।

গবেষকরা দেখতে পান, বন্যার আগের রেল পাখির হাড়ের সঙ্গে আজকের আলদাবরার উড়তে অক্ষম রেল পাখির হাড়ের অত্যন্ত মিল রয়েছে। বন্যার পরপর পাওয়া রেল পাখির একটি পায়ের হাড় থেকে জানা যায়, পাখিটি তখন উড়ার ক্ষমতা হারানোর প্রক্রিয়ায় ছিল। অর্থাৎ, একই প্রজাতি আলদাবরায় দ্বিতীয়বার বিবর্তিত হচ্ছিল।

গবেষক জুলিয়ান হিউম বলেন, "ওই একটিমাত্র হাড় থেকে বোঝা যায়, এটি আগের উড়ন্ত রেলের তুলনায় বেশি শক্তপোক্ত হচ্ছিল, অর্থাৎ পাখিটি ভারী হয়ে উঠছিল এবং উড়ার ক্ষমতা হারাচ্ছিল।"

গবেষণার লেখকদের মতে, এই ফলাফল স্পষ্টভাবে প্রমাণ করে ড্রাইওলিমনাস প্রজাতি বন্যার পর আবার আলদাবরায় ফিরে আসে এবং দ্বিতীয়বার উড়ার ক্ষমতা হারায়। পাখির জীবাশ্ম রেকর্ডে এমন পুনরায় বিবর্তনের উদাহরণ অত্যন্ত বিরল এবং রেল পাখির ক্ষেত্রে এটি আগে কখনো শোনা যায়নি।

আজকের দিনে বিভিন্ন দ্বীপে থাকা উড়তে অক্ষম রেল পাখিরা বিড়াল ও ইঁদুরের মতো শিকারি প্রাণীর কারণে হুমকির মুখে। তবে আলদাবরা রেল ভারত মহাসাগরে টিকে থাকা একমাত্র উড়তে অক্ষম রেল পাখি। এই গবেষণায় স্পষ্ট হয়েছে, সঠিক পরিবেশ থাকলে রেল পাখিরা দ্রুত উড়ার ক্ষমতা হারাতে পারে।

Related Topics

টপ নিউজ

বিবর্তন / বিলুপ্ত / গবেষণা / আলদাবরা রেল পাখি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • ২ বছরের কম বয়সী শিশুদের বিকাশে ক্ষতিকর হতে পারে 'স্ক্রিন টাইম': গবেষণা 
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net