Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
ট্রাম্পের মতো কংগ্রেস ভবনের ভেতরে শপথ নিয়েছিলেন যে-সব মার্কিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

টাইম
19 January, 2025, 02:25 pm
Last modified: 19 January, 2025, 02:37 pm

Related News

  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প

ট্রাম্পের মতো কংগ্রেস ভবনের ভেতরে শপথ নিয়েছিলেন যে-সব মার্কিন প্রেসিডেন্ট

প্রায় ৪০ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান ইনডোরে অনুষ্ঠিত হবে। 
টাইম
19 January, 2025, 02:25 pm
Last modified: 19 January, 2025, 02:37 pm
ছবি: রয়টার্স

সোমবার (২০ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার শপথ গ্রহণ অনুষ্ঠান এবার বাইরে খোলা জায়গায় নয়, আয়োজন হবে ক্যাপিটল ভবনের ভেতরে। প্রায় ৪০ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান ইনডোরে অনুষ্ঠিত হবে। 

ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথবাক্য পাঠ করানো হবে ক্যাপিটল ভবনের রোটুন্ডায়। উদ্বোধনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে ক্যাপিটল ওয়ান এরিনায়। এর আগেও ঠাণ্ডা আবহাওয়ার কারণে কয়েকজন প্রেসিডেন্ট ইনডোরে শপথ অনুষ্ঠান করেছেন।

১৯৮৫ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি ফারেনহাইট। সেবারও শপথ অনুষ্ঠান ক্যাপিটল রোটুন্ডায় অনুষ্ঠিত হয়েছিল এবং উদ্বোধনী কুচকাওয়াজ বাতিল করা হয়।

১৯০৯ সালে প্রবল তুষারঝড়ে ১০ ইঞ্চি বরফ জমার পর প্রেসিডেন্ট উইলিয়াম টাফট সিনেট চেম্বারে শপথ গ্রহণ করেন। তবে তুষার সত্ত্বেও সেবার কুচকাওয়াজ বাইরে অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নিয়েছিলেন ২০ হাজার মার্চার। টাফট সেসময় রসিকতা করে বলেছিলেন, 'আমি জানতাম, আমি প্রেসিডেন্ট হলে দোজখেও ঠাণ্ডা পড়বে।'

কিছু প্রেসিডেন্ট অবশ্য প্রতিকুল আবহাওয়ার মধ্যেও বাইরের অনুষ্ঠান করেছেন। ১৯৬১ সালে প্রেসিডেন্ট জন এফ. কেনেডি ২২ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় শপথ গ্রহণ করেন। তার আগের দিন হঠাৎ ৮ ইঞ্চি তুষার পড়ে ডিসি এলাকা স্থবির করে দিয়েছিল। সেনাবাহিনীর প্রকৌশলীরা অতিরিক্ত সময় কাজ করে তুষার পরিষ্কার করেন অনুষ্ঠানের জন্য।

এদিকে, ট্রাম্প তার সমর্থকদের উষ্ণ পোশাক পরার আহ্বান জানিয়েছেন এবং টেলিভিশনে অনুষ্ঠানটি দেখার পরামর্শ দিয়েছেন। 

১৭ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ ট্রাম্প বলেন, 'দেশজুড়ে শৈত্যপ্রবাহ চলছে। আমি চাই না কেউ কোনোভাবে আহত হোক বা ক্ষতিগ্রস্ত হোক। তাই, আমি সিদ্ধান্ত নিয়েছি যে শপথ গ্রহণ বক্তৃতাসহ অন্যান্য কার্যক্রম ক্যাপিটল রোটুন্ডায় অনুষ্ঠিত হবে।'

ইনডোর আয়োজনে দর্শক সংখ্যা সীমিত থাকবে। ক্যাপিটল প্রাঙ্গণে ২ লাখ ২০ হাজার টিকিটধারী দর্শকের জন্য যে আয়োজন করা হয়েছিল, তার বড় একটি অংশ এবার আর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / অভিষেক অনুষ্ঠান / শপথ গ্রহণ / মার্কিন প্রেসিডেন্ট / তীব্র ঠাণ্ডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net