Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
চীনে পাইপলাইনে একদিনে রেকর্ড পরিমাণ প্রাকৃতিক গ্যাস রপ্তানি রাশিয়ার

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
22 December, 2024, 11:40 am
Last modified: 22 December, 2024, 01:16 pm

Related News

  • জামালপুরের জামালগঞ্জ কূপ-১-এ গ্যাস পাওয়া গেছে
  • ভারতে গ্যাস রপ্তানি নিয়ে ছড়ানো গুজবের ব্যাখ্যা দিল জ্বালানি মন্ত্রণালয়
  • ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা বাড়ল
  • বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাসের দাম বাড়ল, সামনে বাড়বে বিদ্যুতের দাম
  • রাশিয়ার এত গ্যাস গেল কোথায়?

চীনে পাইপলাইনে একদিনে রেকর্ড পরিমাণ প্রাকৃতিক গ্যাস রপ্তানি রাশিয়ার

তবে রপ্তানিকৃত গ্যাসের পরিমাণ কত, সেটি সুনির্দিষ্ট করেনি গ্যাজপ্রম। এর আগে সর্বোচ্চ গ্যাস রপ্তানি করা হয়েছিল গত ৭ ডিসেম্বরে। 
ব্লুমবার্গ
22 December, 2024, 11:40 am
Last modified: 22 December, 2024, 01:16 pm

গত ২০ ডিসেম্বর রাশিয়া থেকে চীনে একদিনে রেকর্ড পরিমাণ প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে রপ্তানি করা হয়েছে। এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম পিজেএসসির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। 

তবে রপ্তানিকৃত গ্যাসের পরিমাণ কত, সেটি সুনির্দিষ্ট করেনি গ্যাজপ্রম। এর আগে সর্বোচ্চ গ্যাস রপ্তানি করা হয়েছিল গত ৭ ডিসেম্বরে। 

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ইউরোপের সাথে রাশিয়া জ্বালানি ব্যবসা কিছুটা মন্থর হয়ে পড়েছে। তবে পাওয়ার অব সাইবেরিয়ান পাইপলাইন শুরুর পর গত পাঁচ বছরে চীনে গ্যাস সরবারাহের পরিমাণ ক্রমশ বেড়েছে। সেক্ষেত্রে চলতি বছর দেশটিতে পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস রপ্তানি প্রথমবারের মতো ইউরোপকেও ছাড়িয়ে গেছে।  

রাশিয়া গত জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে চীনে প্রায় ২৯ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস পাইপলাইনে রপ্তানি করেছে। যা ব্লুমবার্গের হিসেবে গত বছরের তুলনায় ৪০ গুণ বেশি। 

এদিকে ইউরোপিয়ান দেশগুলোতে জানুয়ারি থেকে নভেম্বর মাসে গ্যাজপ্রমের গ্যাস সরবারাহ করেছে ২৮ বিলিয়ন কিউবিক মিটার। যা গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি।  

ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহের যে চুক্তি ছিল সেটি পুতিন ও জেলেনস্কি কেউই আর সময়সীমা বৃদ্ধি করতে সম্মত হয়নি। অথচ রুটটি দিয়ে বছরে প্রায় ১৫ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস ইউরোপে রপ্তানি হয়। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী বছর রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবারাহের পরিমাণ আরও কমবে।

অনুবাদ: মো: রাফিজ খান

Related Topics

টপ নিউজ

গ্যাস রপ্তানি / প্রাকৃতিক গ্যাস / গ্যাজপ্রম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • জামালপুরের জামালগঞ্জ কূপ-১-এ গ্যাস পাওয়া গেছে
  • ভারতে গ্যাস রপ্তানি নিয়ে ছড়ানো গুজবের ব্যাখ্যা দিল জ্বালানি মন্ত্রণালয়
  • ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা বাড়ল
  • বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাসের দাম বাড়ল, সামনে বাড়বে বিদ্যুতের দাম
  • রাশিয়ার এত গ্যাস গেল কোথায়?

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net