Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
শ্রীলঙ্কাকে এলএনজি সরবরাহ করবে ভারত, নির্মাণ করবে পাইপলাইন

আন্তর্জাতিক

আরটি
17 December, 2024, 10:35 am
Last modified: 17 December, 2024, 10:45 am

Related News

  • গরমে বিদ্যুতের চাহিদা মেটাতে মে মাসে ১১ এলএনজি কার্গো আমদানি করবে পেট্রোবাংলা
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • এপ্রিলের জন্য ৯ এলএনজি কার্গো নিশ্চিত করল সরকার

শ্রীলঙ্কাকে এলএনজি সরবরাহ করবে ভারত, নির্মাণ করবে পাইপলাইন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোনেট এলএনজি চলতি বছরের আগস্টে শ্রীলঙ্কার সাথে পাঁচ বছরের জন্য এলএনজি সরবরাহ চুক্তি করেছে।
আরটি
17 December, 2024, 10:35 am
Last modified: 17 December, 2024, 10:45 am
ছবি: এক্স/দিসানায়েকে

ভারত প্রতিবেশী দ্বীপদেশ শ্রীলঙ্কার সাথে এলএনজি সরবরাহের চুক্তি করেছে। পাশাপাশি, দুই দেশের মধ্যে বিদ্যুৎ গ্রিড সংযোগ স্থাপন ও পেট্রোলিয়াম পাইপলাইন নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১৬ ডিসেম্বর) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। দিসানায়েকে সম্প্রতি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে ভারতে এসেছেন।

এলএনজি সরবরাহ বিষয়ে মোদি জানান, ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোনেট এলএনজি চলতি বছরের আগস্টে শ্রীলঙ্কার সাথে পাঁচ বছরের জন্য এলএনজি সরবরাহ চুক্তি করেছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর কেরালার কোচিতে অবস্থিত পেট্রোনেটের টার্মিনালের মাধ্যমে শ্রীলঙ্কাকে গ্যাস সরবরাহ করা হবে।

এছাড়া, শ্রীলঙ্কায় এলএনজি সংরক্ষণ, পুনঃগ্যাসীকরণ এবং একটি যৌথ চক্রের বিদ্যুৎকেন্দ্রে সরবরাহের অবকাঠামো নির্মাণেও সহযোগিতা করবে পেট্রোনেট। এর পাশাপাশি দুই দেশের মধ্যে একটি মাল্টি-প্রোডাক্ট পাইপলাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা শ্রীলঙ্কাকে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহে সহায়তা করবে।

শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট দিসানায়েকে ভারতের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, ঋণ পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যেও ভারত তাদের প্রকল্পগুলোতে সহায়তা অব্যাহত রেখেছে। ভারতের ঋণ সহায়তা শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মোদি জানান, ভারত ইতোমধ্যে শ্রীলঙ্কাকে ৫ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দিয়েছে।

শ্রীলঙ্কার ঋণ পুনর্গঠনের ব্যাপারে মোদি আরও বলেন, চলতি বছরের শুরুতে ভারত, ফ্রান্স, জাপান ও চীন শ্রীলঙ্কার ঋণ পুনর্গঠনে এগিয়ে আসে। এটি শ্রীলঙ্কার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, কারণ ২০২২ সালে শ্রীলঙ্কা তার বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়। বর্তমানে দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তত্ত্বাবধানে একটি বেইলআউট কর্মসূচির মধ্যে রয়েছে।

এছাড়াও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে দুই নেতা একমত পোষণ করেন। মোদি বলেন, দুই দেশের নিরাপত্তা স্বার্থ পরস্পর সংযুক্ত। দিসানায়েকে আশ্বস্ত করেন, শ্রীলঙ্কার ভূখণ্ড ভারতবিরোধী কোনো কাজে ব্যবহার হতে দেওয়া হবে না।

পাশাপাশি মৎস্যজীবীদের জীবন-জীবিকা ও কচচাথিভু দ্বীপকে ঘিরে দীর্ঘদিনের বিরোধ নিয়ে আলোচনা হয়। মোদি জানান, এই ইস্যুতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হতে হবে।

Related Topics

টপ নিউজ

এলএনজি / পাইপলাইন নির্মাণ / ভারত / শ্রীলংকা / অনুরা কুমারা দিসানায়েক / নরেন্দ্র মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • গরমে বিদ্যুতের চাহিদা মেটাতে মে মাসে ১১ এলএনজি কার্গো আমদানি করবে পেট্রোবাংলা
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • এপ্রিলের জন্য ৯ এলএনজি কার্গো নিশ্চিত করল সরকার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net