Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
গাজায় আটক জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ‘চরম মূল্য’ দিতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক

আল জাজিরা
03 December, 2024, 10:25 am
Last modified: 03 December, 2024, 10:28 am

Related News

  • দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে
  • ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব ‘গুরুত্বপূর্ণ’ হলেও ‘যথেষ্ট নয়’: ট্রাম্প
  • ‘উন্মাদের প্রলাপ’: ট্রাম্পের অশালীন হুমকির তীব্র সমালোচনা মার্কিন রাজনীতিকদের
  • যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না: ইরান 
  • ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

গাজায় আটক জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ‘চরম মূল্য’ দিতে হবে: ট্রাম্প

জিম্মিদের মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনের ব্যর্থতাকে তীব্র ভাষায় সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘কথা অনেক বলা হয়েছে, কিন্তু কাজ কিছুই হয়নি’।
আল জাজিরা
03 December, 2024, 10:25 am
Last modified: 03 December, 2024, 10:28 am
ফাইল ছবি: রয়টার্স

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে গাজায় আটক জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে 'চরম মূল্য' দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

সোমবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল' এমন মন্তব্য করেন তিনি। 

ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প বলেন, '২০ জানুয়ারি আমি পুনরায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে যদি গাজায় জিম্মিদের মুক্তি না দেয়া হয়, তাহলে মধ্যপ্রাচ্যে চরম পরিণতি ঘটবে এবং মানবতার বিরুদ্ধে এই অপরাধে জড়িতদের কঠোর শাস্তি পেতে হবে'। 

তিনি আরও বলেন, 'যুক্তরাষ্ট্রের ইতিহাসে কেউ এত বড় আঘাত পায়নি, যেটা দায়ীদের জন্য অপেক্ষা করছে। এখনই জিম্মিদের মুক্তি দিন!'

এটি ছিল ৫ নভেম্বরের মার্কিন নির্বাচনে জয়ী হওয়ার পর যুদ্ধ বন্ধে তার সবচেয়ে আগ্রাসী বক্তব্য। একই সময়ে তার প্রশাসন যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানা গেছে।

জিম্মিদের মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনের ব্যর্থতাকে তীব্র ভাষায় সমালোচনা করে ট্রাম্প বলেন, 'কথা অনেক বলা হয়েছে, কিন্তু কাজ কিছুই হয়নি'।

তবে ঠিক কী ধরনের পদক্ষেপ নেবেন তিনি, সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেননি ট্রাম্প। 

পোস্টে কেবল হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির কথা উল্লেখ করলেও, গাজার বেসামরিক জনগণের দুঃখ-দুর্দশা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। 

ট্রাম্পের এই মন্তব্যের জন্য দ্রুত প্রতিক্রিয়া জানান ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তিনি এক্স-এ লিখেছেন, 'ধন্যবাদ এবং আশীর্বাদ আপনার প্রতি, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা সবাই প্রার্থনা করছি, আমাদের ভাই-বোনেরা নিরাপদে ঘরে ফিরে আসুক!'

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও হামাসের নেতাদের মধ্যে যুদ্ধ বন্ধে আলোচনা ভেস্তে যাওয়ার জন্য উভয় পক্ষকেই দায়ী করা হচ্ছে।

হামাস বারবার যুদ্ধ বন্ধের শর্তে গাজায় আটক জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েলি সরকার জানিয়েছে, হামাস পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ইসরায়েল-গাজা / হামাস-ইসরায়েল / জিম্মি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে
  • ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব ‘গুরুত্বপূর্ণ’ হলেও ‘যথেষ্ট নয়’: ট্রাম্প
  • ‘উন্মাদের প্রলাপ’: ট্রাম্পের অশালীন হুমকির তীব্র সমালোচনা মার্কিন রাজনীতিকদের
  • যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না: ইরান 
  • ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net