Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
ট্রাম্পের ‘হাশ মানি’ মামলার রায় ঘোষণা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আন্তর্জাতিক

আরটি
23 November, 2024, 10:25 am
Last modified: 23 November, 2024, 10:31 am

Related News

  • হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ইরান যুদ্ধে তেলের দাম বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস, জনসমর্থন নেমেছে ৩৬ শতাংশে
  • মধ্যস্থতার আলোচনায় মার্কিন প্রতিনিধিদের প্রত্যাখ্যান, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ইরানের
  • প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ‘সর্বপ্রথম’ ইরান যুদ্ধের বিষয়ে সমর্থন দিয়েছিলেন: ট্রাম্প
  • শিগগিরই খুলবে হরমুজ প্রণালি, আমি আর আয়াতুল্লাহ মিলে নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

ট্রাম্পের ‘হাশ মানি’ মামলার রায় ঘোষণা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিযোগ অনুযায়ী, এই অর্থ ব্যবহার করে প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসকে চুপ করানো হয়েছিল, যাতে তিনি ট্রাম্পের সঙ্গে একটি সম্পর্ক থাকার বিষয়টি প্রকাশ না করেন।
আরটি
23 November, 2024, 10:25 am
Last modified: 23 November, 2024, 10:31 am
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউ ইয়র্কের একজন বিচারক নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'হাশ মানি' বা গোপন অর্থপ্রদান মামলার রায় ঘোষণা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে জড়িত ৩৪টি ব্যবসায়িক নথি জালিয়াতির অভিযোগে জুন মাসে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

ট্রাম্পের আইনজীবীরা এই মামলাটি খারিজের আবেদন করবেন বলে জানিয়েছেন। তবে প্রসিকিউটর অ্যালভিন ব্র্যাগের দাবি, ট্রাম্প তার আইনজীবীকে অর্থ প্রদানের মাধ্যমে আমেরিকান ভোটারদের প্রতারিত করেছেন।

শুক্রবার (২২ নভেম্বর) বিচারক হুয়ান মেরচান ঘোষণা দেন, ২৬ নভেম্বরের জন্য নির্ধারিত রায় ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য "স্থগিত করা" হলো।

বিচারক মেরচান ট্রাম্পের আইনজীবীদের ২ ডিসেম্বরের মধ্যে মামলা খারিজের আবেদন জমা দেওয়ার অনুমতি দিয়েছেন। প্রসিকিউটর ব্র্যাগের অফিস ৯ ডিসেম্বর পর্যন্ত পাল্টা-মোশন জমা দিতে পারবে। এরপর আর কোনো যুক্তি গ্রহণ করা হবে না বলে অনলাইনে প্রকাশিত আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্পের আইনজীবীরা প্রথমে ২০ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একটি রায়ের ওপর ভিত্তি করে প্রেসিডেন্টের আইনি সুরক্ষা নিয়ে একটি সিদ্ধান্ত চান। মেরচান জানিয়েছেন, উভয়পক্ষের আবেদন পর্যালোচনা করার পর তিনি এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

ব্র্যাগের মামলার মূল বিষয় ১ লাখ ৩০ হাজার ডলার, যেটি ট্রাম্প তার আইনজীবী মাইকেল কোহেনকে দিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী, এই অর্থ ব্যবহার করে প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসকে চুপ করানো হয়েছিল, যাতে তিনি ট্রাম্পের সঙ্গে একটি সম্পর্ক থাকার বিষয়টি প্রকাশ না করেন।

প্রসিকিউটরদের দাবি, এই অর্থপ্রদান ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলেছিল। নির্বাচনে ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

ট্রাম্পের বিরুদ্ধে ১১টি ইনভয়েস, ১২টি ভাউচার এবং ১১টি চেকের জন্য অভিযোগ আনা হয়েছে, যা তার আইনজীবী মাইকেল কোহেনের নামে তৈরি করা হয়েছিল। এই নিয়ে মার্কিন ইতিহাসে প্রথমবার একজন সাবেক প্রেসিডেন্টকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।

বিচারের রায় ঘোষণার পর ট্রাম্প জুনে বলেছিলেন, "এটি একটি ভুয়া, অপমানজনক বিচার। আসল রায় হবে ৫ নভেম্বর, জনগণের কাছে। আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব এবং জিতব।"

শেষ পর্যন্ত ট্রাম্প ৩১২ ইলেকটোরাল কলেজ ভোট, সাতটি "সুইং রাজ্য" এবং জনপ্রিয় ভোট জিতে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসকে পরাজিত করেন।

প্রসিকিউটররা মামলাটি খারিজ করতে অস্বীকার করেছেন, তবে তারা বিচারক মেরচানকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়া পর্যন্ত [২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত] মামলার কোনো পরবর্তী পদক্ষেপ না নিতে অনুরোধ করেছেন।

ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছেন, তিনি প্রেসিডেন্ট থাকাকালীন মামলা চলতে থাকলে সেটি শাসনকাজে "অসাংবিধানিক প্রতিবন্ধকতা" সৃষ্টি করবে। তারা মামলাটি খারিজ করার জন্য আবেদন করেছেন।

 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / রায় স্থগিত / মার্কিন প্রসিকিউটর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ইরান যুদ্ধে তেলের দাম বৃদ্ধি: ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস, জনসমর্থন নেমেছে ৩৬ শতাংশে
  • মধ্যস্থতার আলোচনায় মার্কিন প্রতিনিধিদের প্রত্যাখ্যান, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ইরানের
  • প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ‘সর্বপ্রথম’ ইরান যুদ্ধের বিষয়ে সমর্থন দিয়েছিলেন: ট্রাম্প
  • শিগগিরই খুলবে হরমুজ প্রণালি, আমি আর আয়াতুল্লাহ মিলে নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net