Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
রাশিয়ায় ব্রিটিশ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইউক্রেনের, হামলার আশঙ্কায় কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ

আন্তর্জাতিক

রয়টার্স
21 November, 2024, 12:45 pm
Last modified: 21 November, 2024, 12:49 pm

Related News

  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

রাশিয়ায় ব্রিটিশ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইউক্রেনের, হামলার আশঙ্কায় কিয়েভে মার্কিন দূতাবাস বন্ধ

ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্তের একটি অঞ্চল কুরস্কে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখান থেকে অন্তত ১৪টি বিস্ফোরণ এবং ক্ষেপণাস্ত্র ওড়ার শব্দ শোনা গেছে। এদিকে হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে কিয়েভে মার্কিন দূতাবাস।
রয়টার্স
21 November, 2024, 12:45 pm
Last modified: 21 November, 2024, 12:49 pm
রুশ ড্রোনের খোঁজে ইউক্রেনীয় সার্চলাইটগুলো কিয়েভের আকাশে তল্লাশি চালাচ্ছে। ছবি: রয়টার্স।

ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ব্যবহার করে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন। এটি রুশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য অনুমোদিত নতুন পশ্চিমা অস্ত্র।

এর একদিন আগে, ইউক্রেন যুক্তরাষ্ট্রের একটি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে কাজ করা গণমাধ্যমকর্মীরা টেলিগ্রামে এই হামলার কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ হামলার বিষয়েটি জানিয়েছেন। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

প্রতিবেদকদের পোস্ট করা এক ভিডিওতে তারা জানিয়েছে, কুরস্ক অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কুরস্ক ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্তের একটি অঞ্চল। সেখান থেকে অন্তত ১৪টি বিস্ফোরণ এবং ক্ষেপণাস্ত্র ওড়ার শব্দ শোনা গেছে। ভিডিওতে কালো ধোঁয়ার কুণ্ডলীও দেখা গেছে।

রাশিয়া সমর্থিত টেলিগ্রাম চ্যানেল 'টু মেজরস' দাবি করছে, ১২টি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তারা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে।

ব্রিটেন ইউক্রেনকে নিজস্ব সীমার মধ্যে আগে স্টর্ম শ্যাডো ব্যবহারের অনুমতি দিয়েছিল। মস্কো বলেছে, রাশিয়ার অভ্যন্তরে এই ধরনের হামলা যুদ্ধের উত্তেজনা বাড়াবে।

কিয়েভ বলেছে, তারা রুশ সেনাঘাঁটি আঘাতের মতো সক্ষমতা অর্জন করতে চায়।

এ সপ্তাহে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ১০০০তম দিন পূর্ণ হয়েছে।

যুদ্ধের উত্তেজনা বাড়ায়, হামলার আশঙ্কায় গতকাল বুধবার যুক্তরাষ্ট্র কিয়েভে তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেয়। 

এদিকে একইদিনে পেন্টাগন ইউক্রেনকে ২৭৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে। এ সহায়তার মধ্যে এইচআইএমএআরএস রকেট সিস্টেমও অন্তর্ভুক্ত। তাছাড়া বাইডেন প্রশাসন বিদায় নেওয়ার আগে ইউক্রেনের ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ মওকুফের উদ্যোগ নিয়েছে।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / রাশিয়া / ব্রিটিশ ক্রুজ ক্ষেপণাস্ত্র / যুক্তরাষ্ট্র / দূতাবাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net