Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
সাত বছর বয়সেই আইটি কোম্পানিতে চাকরির প্রস্তাব পেল এ 'কোডিং' বিস্ময়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 November, 2024, 12:15 pm
Last modified: 19 November, 2024, 12:23 pm

Related News

  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩
  • ৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫

সাত বছর বয়সেই আইটি কোম্পানিতে চাকরির প্রস্তাব পেল এ 'কোডিং' বিস্ময়

তার ইউটিউব চ্যানেলে ৩,৫০০-এরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে, যারা পাইথন ও ইউনিটি প্রোগ্রামিং ভাষা এবং নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে জানতে আগ্রহী।
টিবিএস ডেস্ক
19 November, 2024, 12:15 pm
Last modified: 19 November, 2024, 12:23 pm
প্রতীকী ছবি: ফ্রিপিক

সাত বছর বয়সেই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কোডিং প্রতিভা 'সের্গেই' একটি সফটওয়্যার কোম্পানির ম্যানেজমেন্ট টিমে যোগ দেয়ার আমন্ত্রণ পেয়েছেন। খবর বিবিসি'র। 

সের্গেই, মাত্র পাঁচ বছর বয়স থেকেই কোডিং টিউটোরিয়াল ভিডিও আপলোড করে ব্যাপক খ্যাতি অর্জন করেছে। তার প্রতিভায় মুগ্ধ হয়ে প্রো৩২ নামের একটি ইনফরমেশন সিকিউরিটি কোম্পানি তাকে কর্পোরেট ট্রেনিংয়ের প্রধান হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে।

তবে রাশিয়ার আইন অনুসারে, সের্গেই ১৪ বছর বয়স হওয়া পর্যন্ত কোনো বেতনভোগী কাজ করতে পারবেন না। এই বিষয়ে প্রো৩২-এর সিইও ইগর ম্যান্ডিক বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে জানিয়েছেন, তিনি সের্গেইয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আপাতত কিছু সহযোগিতার উপায় বের করার পরিকল্পনা করছেন।

'কোডিং মজার্ট' 

সের্গেই তার ভিডিওগুলোতে খুবই প্রাণবন্তভাবে কোডিং চ্যালেঞ্জগুলো ব্যাখ্যা করে, যেখানে সে রাশিয়ান ও মাঝে মাঝে একটু আধটু ইংরেজি ভাষায় ধাপে ধাপে কোডিং শেখায়। 

তার ইউটিউব চ্যানেলে ৩,৫০০-এরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে, যারা পাইথন ও ইউনিটি প্রোগ্রামিং ভাষা এবং নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে জানতে আগ্রহী।

ম্যান্ডিক বলেছেন, সের্গেই শুধু অসাধারণ ডেভেলপার দক্ষতার অধিকারী নন, তার শিক্ষাদানে বিশেষ প্রতিভা রয়েছে। 'আমার কাছে, সে এক ধরনের মজার্ট,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'আমি নিশ্চিত, ১৪ বছর বয়সে সে শিক্ষাদান এবং ডেভেলপমেন্টের একজন গুরু হয়ে উঠবে, এবং আমরা সেই সময়ের জন্য সত্যিই আগ্রহী।'

ম্যান্ডিক আরও জানিয়েছেন, সের্গেইয়ের কোডিং দক্ষতার পাশাপাশি, মস্কো ভিত্তিক প্রো৩২-এর বিক্রয়কর্মী, হিসাবরক্ষকসহ অন্যান্য কর্মীরাও সের্গেইয়ের কাছ থেকে শিখতে পারেন।

বেতন নিয়ে এখনো কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি, কারণ তা নির্ধারিত হবে ভবিষ্যতে। ম্যান্ডিক জানিয়েছেন, 'আমাদের আরও সাত বছর অপেক্ষা করতে হবে। তারপর আমরা অবশ্যই তার বেতন নিয়ে আলোচনা শুরু করব।'

Related Topics

টপ নিউজ

কোডিং / কোডার / রাশিয়ান / আইটি / শিশু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩
  • ৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net