Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
টিকাবিরোধী রবার্ট কেনেডিকে স্বাস্থ্যমন্ত্রী বেছে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক

বিবিসি
15 November, 2024, 12:00 pm
Last modified: 15 November, 2024, 11:58 am

Related News

  • ভ্যান্সের দাবি নাকচ, ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএ-কে অনুমতি দিবে না ইরান
  • এআই প্রযুক্তির প্রসার ও ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রে চীনের ‘সবুজ জ্বালানি’ পণ্য রপ্তানিতে বড় উল্লম্ফন
  • ইরান আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ভ্যান্স, মাঝপথে বিঘ্ন ঘটাচ্ছেন ট্রাম্প
  • জব্দ থাকা ১২ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: ইরান
  • ওবামা আমলের চুক্তির মতো পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পরিদর্শনে রাজি ইরান: ভ্যান্স

টিকাবিরোধী রবার্ট কেনেডিকে স্বাস্থ্যমন্ত্রী বেছে নিলেন ট্রাম্প

এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, 'আমি বিশ্বাস করি, অটিজম হয় টিকার কারণে।' 
বিবিসি
15 November, 2024, 12:00 pm
Last modified: 15 November, 2024, 11:58 am
রবার্ট এফ কেনেডি জুনিয়র। ছবি: রয়টার্স

টিকাবিরোধী ও চিকিৎসাশাস্ত্রে ষড়যন্ত্রের তাত্ত্বিক হিসেবে পরিচিত সাবেক স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার এ ঘোষণা দেন ট্রাম্প। এর মধ্য দিয়ে ট্রাম্পের নেতৃত্বে গঠিত হতে যাওয়া মন্ত্রিপরিষদে এমন আরেক নতুন মুখ যুক্ত হলো, যাকে নিয়ে বিতর্ক তৈরি হতে পারে।

আরএফকে জুনিয়র নামে পরিচিত কেনেডি অতীতে এমন কিছু স্বাস্থ্য তথ্য ছড়িয়েছেন, যেগুলোকে বিজ্ঞানীরা ভুল বলে উল্লেখ করেন। 

সিনেট কেনেডির মনোনয়ন অনুমোদন করলে তিনি খাদ্য নিরাপত্তা, চিকিৎসা গবেষণা ও জনকল্যাণমূলক কর্মসূচিরগুলোর ওপর নজরদারি করা একটি বিশাল সংস্থার নেতৃত্ব দেবেন।

ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি উত্তর ডাকোটার গভর্নর ডগ বার্গামকে স্বরাষ্ট্রমন্ত্রী করতে চান। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বার্গামের মনোনয়ন ঘোষণা করবেন বলে জানান ট্রাম্প। 

এছাড়া বৃহস্পতিবার ট্রাম্প তার পর্ন তারকার মামলার আইনজীবী টড ব্লাঞ্চকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, কেনেডিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিতে পেরে তিনি 'রোমাঞ্চিত'। অবশ্য আগে থেকেই গুঞ্জন ছিল, ট্রাম্প তার সাবেক প্রতিদ্বন্দ্বীকে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিষয়ক পদ দেবেন।

বৃহস্পতিবারের বিবৃতিতে ট্রাম্প বলেন, 'দীর্ঘদিন ধরে আমেরিকানরা শিল্প খাদ্য কমপ্লেক্স ও ওষুধ কোম্পানির হাতে প্রতারণা, ভুল তথ্য এবং বিভ্রান্তির শিকার হয়েছে, বিশেষ করে জনস্বাস্থ্যের ক্ষেত্রে। মি. কেনেডি এই সংস্থাগুলোকে [হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস] গোল্ড স্ট্যান্ডার্ড সায়েন্টিফিক রিসার্চ এবং স্বচ্ছতার মডেলে ফিরিয়ে আনবেন।'

রবার্ট কেনেডি ডেমোক্র্যাটিক রাজনীতির সবচেয়ে বিখ্যাত পরিবারগুলোর একটির সদস্য। তিনি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডির ছেলে এবং প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা। 

৭০ বছর বয়সি এই পরিবেশ আইনজীবী এ বছর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে পরে তিনি নিজের প্রচারণা বন্ধ করে ট্রাম্পকে সমর্থন জানান।

রবার্ট কেনেডি শিশুদের টিকার সমালোচনা করারর জন্য পরিচিত। গত বছর এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, 'আমি বিশ্বাস করি, অটিজম হয় টিকার কারণে।' 

তবে স্বাস্থ্যমন্ত্রীর অধীনে পরিচালিত যুক্তরাষ্ট্রের জাতীয় জনস্বাস্থ্য সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তথ্য (সিডিসি) অনুযায়ী, অনেক গবেষণায় পরীক্ষা করে দেখা গেছে, টিকা ও এএসডি-র [অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার] মধ্যে কোনো সম্পর্ক নেই। এখন পর্যন্ত সমস্ত গবেষণায় দেখা গেছে, টিকার সঙ্গে এএসডির কোনো সম্পর্ক নেই।

তরুণ বয়সে ১৪ বছর হেরোইনের নেশায় আসক্ত ছিলেন কেনেডি। তিনি যুক্তরাষ্ট্রের মাদকাসক্তি সমস্যার সমাধানে সহায়তা করার ইচ্ছাও প্রকাশ করেছেন। 

গত বছর ডেইলি মেইলকে তিনি বলেছিলেন, 'আমরা এখন মাদকাসক্তি ও মদ্যপানের মহামারি দেখছি। তবে তার সঙ্গে নিঃসঙ্গতা, হতাশা, বিচ্ছিন্নতাও দেখছি।'

এদিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেন্ডির এই ত্বরিত মনোনয়নের নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাটরা। সিনেটর প্যাটি মারে এই সিদ্ধান্তকে 'বিপর্যয়কর' বলে আখ্যা দিয়েছেন। 

নির্বাচনে জেতার পর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক ডেমোক্র্যাট তুলসি গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালকের হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। 

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ডোনাল্ড ট্রাম্প / রবার্ট কেনেডি / ট্রাম্প প্রশাসন / যুক্তরাষ্ট্র / মার্কিন স্বাস্থ্যমন্ত্রী / যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ভ্যান্সের দাবি নাকচ, ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএ-কে অনুমতি দিবে না ইরান
  • এআই প্রযুক্তির প্রসার ও ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রে চীনের ‘সবুজ জ্বালানি’ পণ্য রপ্তানিতে বড় উল্লম্ফন
  • ইরান আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ভ্যান্স, মাঝপথে বিঘ্ন ঘটাচ্ছেন ট্রাম্প
  • জব্দ থাকা ১২ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: ইরান
  • ওবামা আমলের চুক্তির মতো পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পরিদর্শনে রাজি ইরান: ভ্যান্স

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net