Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
ভেঙে গেল জার্মানীর জোট সরকার, শীঘ্রই হতে পারে নির্বাচন

আন্তর্জাতিক

আরটি
07 November, 2024, 09:55 am
Last modified: 07 November, 2024, 10:04 am

Related News

  • ইরান যুদ্ধ ‘ন্যাটোর বিষয় নয়’: হরমুজ নিয়ে ট্রাম্পের চাপের জবাবে জার্মানির চ্যান্সেলর
  • যুক্তরাজ্যের টেলিগ্রাফ কিনতে যাচ্ছে জার্মান মিডিয়া গ্রুপ এক্সেল স্প্রিঙ্গার
  • ভারতের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি: ৮ বিলিয়ন ডলারে জার্মানির সঙ্গে মিলে বানাবে সাবমেরিন
  • কেন ‘ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী’ গড়তে চাইছে জার্মানি?
  • যুক্তরাষ্ট্রের ভল্ট থেকে ১,২৩৬ টন স্বর্ণ প্রত্যাহারের আহ্বান জার্মান অর্থনীতিবিদদের

ভেঙে গেল জার্মানীর জোট সরকার, শীঘ্রই হতে পারে নির্বাচন

ডানপন্থী বিরোধী দল অলটারনেটিভ ফর জার্মানি (আফডি) এই জোট ভেঙে যাওয়াকে জার্মানির জন্য 'স্বাধীনতার নতুন পথ' হিসেবে আখ্যা দিয়েছে। 
আরটি
07 November, 2024, 09:55 am
Last modified: 07 November, 2024, 10:04 am
ছবি: এপি

ভেঙে গেছে 'ট্রাফিক লাইট' খ্যাত জার্মানির তিন দলীয় জোট সরকার। চ্যান্সেলর ওলাফ শলৎস অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে বরখাস্ত করায় ফ্রি ডেমোক্রেটিক পার্টি (এফডিপি) সরকার থেকে তাদের সকল মন্ত্রী প্রত্যাহারের ঘোষণা দিয়েছে, যা কার্যত এই জোটের সমাপ্তি ঘটায়।

বুধবার (৬ নভেম্বর) রাতের সঙ্কট বৈঠকের পর শলৎস লিন্ডনারকে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন।

মূলত আগামী বছরের বাজেটের বিশাল ঘাটতি পূরণের বিষয়ে কোনো সমঝোতা না হওয়ায় দ্রুত নির্বাচন আহ্বান জানিয়েছিলেন অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনার। এর প্রেক্ষিতেই তাকে বরখাস্ত করা হয়। 

এ ঘটনার জবাবে এফডিপি'র পার্লামেন্টারি গ্রুপের নেতা ক্রিশ্চিয়ান ডুর শলৎসের সরকার থেকে সকল মন্ত্রী প্রত্যাহারের ঘোষণা দেন। 

তিন দলের এই 'ট্রাফিক লাইট' জোটের মধ্যে রয়েছে- ফ্রি ডেমোক্রেটিক পার্টি (এফডিপি), সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) ও গ্রিন পার্টি। 

চ্যান্সেলর ওলাফ শলৎস অভিযোগ করেন, অর্থমন্ত্রী লিন্ডনার প্রায়ই গুরুত্বপূর্ণ আইনগুলোর পথে বাধা সৃষ্টি করেছেন, বিশেষ করে ব্যয় সংক্রান্ত নিয়ম শিথিল করতে অনীহা দেখিয়েছেন। এই কারণে ইউক্রেনকে আরও সহায়তা প্রদানের জন্য যে অর্থ প্রয়োজন, সেটিও নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে, লিন্ডনার পালটা অভিযোগ এনে বলেন, চ্যান্সেলর প্রকৃত অর্থনৈতিক সমস্যাগুলোকে উপেক্ষা করছেন। লিন্ডনারের ভাষ্যে, "ওলাফ শলৎস আমাদের দেশের জন্য একটি নতুন অর্থনৈতিক জাগরণের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে বুঝতে ব্যর্থ হয়েছেন।"

গ্রিন পার্টি এ পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করলেও, বিদ্যমান আংশিক সরকারে থাকার আগ্রহ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ইইউ এবং বিশেষত জার্মানির পদক্ষেপ গ্রহণের ক্ষমতা প্রদর্শন জরুরি।

"আমাদের মনে হচ্ছে এটি আজ রাতে ঠিকঠাক নয়, প্রায় দুঃখজনক, এমন একটি দিনে যখন ইউরোপে ঐক্য ও কার্যক্ষমতার প্রদর্শনের প্রয়োজনীয়তা রয়েছে," বলেছেন উপ-চ্যান্সেলর ও অর্থনীতি মন্ত্রী রবার্ট হাবেক। বুধবার রাতের এক যৌথ বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রী আনালেনা বেয়ারবকও এতে একমত প্রকাশ করেন।

এদিকে, ডানপন্থী বিরোধী দল অলটারনেটিভ ফর জার্মানি (আফডি) এই জোট ভেঙে যাওয়াকে জার্মানির জন্য 'স্বাধীনতার নতুন পথ' হিসেবে আখ্যা দিয়েছে। 

আফডি'র সংসদীয় নেতা এলিস ওয়েইডেল ও টিনো ক্রুপ্পাল্লা এক বিবৃতিতে বলেন, "মাসের পর মাসের অচলাবস্থা এবং স্বার্থকেন্দ্রিক রাজনীতির পর, জার্মানি এই সঙ্কট থেকে বেরিয়ে আসার জন্য এখন জরুরি একটি নতুন রাজনৈতিক সূচনা প্রয়োজন"। 

শলৎস ঘোষণা করেছেন যে, আগামী ১৫ জানুয়ারি সংসদে আস্থা ভোট অনুষ্ঠিত হবে। জার্মান সংবিধান অনুযায়ী, যদি শলৎস যথেষ্ট সমর্থন না পান, তবে তিনি রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে নতুন নির্বাচনের আহ্বান জানাতে পারেন, যা আগামী মার্চ ২০২৫-এ অনুষ্ঠিত হতে পারে।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

জার্মানি / জার্মান চ্যান্সেলর / জোট সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • ইরান যুদ্ধ ‘ন্যাটোর বিষয় নয়’: হরমুজ নিয়ে ট্রাম্পের চাপের জবাবে জার্মানির চ্যান্সেলর
  • যুক্তরাজ্যের টেলিগ্রাফ কিনতে যাচ্ছে জার্মান মিডিয়া গ্রুপ এক্সেল স্প্রিঙ্গার
  • ভারতের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি: ৮ বিলিয়ন ডলারে জার্মানির সঙ্গে মিলে বানাবে সাবমেরিন
  • কেন ‘ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী’ গড়তে চাইছে জার্মানি?
  • যুক্তরাষ্ট্রের ভল্ট থেকে ১,২৩৬ টন স্বর্ণ প্রত্যাহারের আহ্বান জার্মান অর্থনীতিবিদদের

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net