Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
প্রতিবেশী দেশগুলোর ওপর বিনিয়োগ সংক্রান্ত বিধিনিষেধ বহাল রাখবে ভারত

আন্তর্জাতিক

রয়টার্স
24 October, 2024, 10:20 am
Last modified: 24 October, 2024, 10:25 am

Related News

  • ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ২০৩০ সালের পর একক ইনভেস্টমেন্ট পোর্টাল হবে বাংলাবিজ: বিডা
  • চীনের সতর্ক কূটনীতি: ইরান যুদ্ধ ঘিরে নেপথ্যে যে ভূমিকা রাখছে বেইজিং
  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল

প্রতিবেশী দেশগুলোর ওপর বিনিয়োগ সংক্রান্ত বিধিনিষেধ বহাল রাখবে ভারত

ভারত ও চীন তাদের বিতর্কিত হিমালয় সীমান্তে টহলদারি নিয়ে এক চুক্তিতে পৌঁছানোর কয়েক দিন পর এ কথা জানিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
রয়টার্স
24 October, 2024, 10:20 am
Last modified: 24 October, 2024, 10:25 am
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। ছবি: রয়টার্স

ভারত প্রতিবেশী দেশগুলোর ওপর বিনিয়োগ সংক্রান্ত বিধিনিষেধ বহাল রাখবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ভারত ও চীন তাদের বিতর্কিত হিমালয় সীমান্তে টহলদারি নিয়ে এক চুক্তিতে পৌঁছানোর কয়েক দিন পর এ কথা বললেন তিনি।

দুই দেশের মধ্যকার এই চুক্তি চার বছর ধরে চলা সামরিক অচলাবস্থার অবসান ঘটিয়ে দুই এশীয় পরাশক্তির মধ্যে রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্কের উন্নতি ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। ২০২০ সালে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে দুই দেশের সম্পর্কের টানাপড়েন চলছিল। এর ফলে ভারত ও চীনের মধ্যকার পুঁজি, প্রযুক্তি ও মেধার বিনিময় হার কমে যায়।

মঙ্গলবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়ারটন বিজনেস স্কুলে বক্তব্য রাখার সময় ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেন, "আমাদের বিনিয়োগ দরকার বলেই চোখ বন্ধ করে যেকোনো সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) গ্রহণ করতে পারি না। এর উৎস সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে।" 

সীতারমণ বলেন, "আমরা ব্যবসা চাই, বিনিয়োগ চাই। তবে আমাদের কিছু সুরক্ষা ব্যবস্থাও প্রয়োজন কারণ ভারত এমন একটি অঞ্চলে অবস্থিত, যেটি অত্যন্ত সংবেদনশীল।"

তিনি আরও বলেন, বিনিয়োগকারীর পরিচয়ের চেয়ে কখনো কখনো বিনিয়োগের উৎস নিয়েই সরকারের উদ্বেগ বেশি থাকে। "তাই জাতীয় স্বার্থে এমন বিধিনিষেধ বজায় থাকবে।"

বিশ্বের দুই বৃহত্তম জনবহুল দেশের মধ্যে বিরোধ বিদ্যমান থাকার ফলে বৈদ্যুতিক গাড়ি, সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো দ্রুত বর্ধনশীল খাতে সহযোগিতার সুযোগ থাকা সত্ত্বেও সম্পর্কের উন্নতি থমকে আছে। ২০২০ সালে ভারত প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠানের বিনিয়োগ যাচাই-বাছাই ও নিরাপত্তা ক্লিয়ারেন্স বাড়ায়, যদিও কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

এই পদক্ষেপকে চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ঠেকানোর কৌশল হিসেবে দেখা হয়, যা বিলিয়ন ডলার বিনিয়োগকে থামিয়ে দেয়। যেমন: বিওয়াইডি এবং গ্রেট ওয়াল মোটরের মতো চীনা গাড়ি নির্মাতাদের বিনিয়োগ আটকে গেছে এবং চীনা অংশীদারদের সাথে থাকা ভারতীয় প্রতিষ্ঠানগুলো লোকশানের মুখোমুখি হয়েছে।

আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, নেপাল এবং পাকিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক চীনের তুলনায় অনেক কম। চীন গত বছর ভারতের সবচেয়ে বড় পণ্য সরবরাহকারী ছিল এবং দেশটির শিল্প পণ্যের প্রধান উৎস।

২০২০ সালের সংঘর্ষের পর থেকে ভারতের চীন থেকে পণ্যের আমদানি ৫৬ শতাংশ বেড়েছে, যার ফলে চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি প্রায় দ্বিগুণ হয়ে ৮৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

 

Related Topics

টপ নিউজ

ভারত / বিনিয়োগ / বিধিনিষেধ / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ২০৩০ সালের পর একক ইনভেস্টমেন্ট পোর্টাল হবে বাংলাবিজ: বিডা
  • চীনের সতর্ক কূটনীতি: ইরান যুদ্ধ ঘিরে নেপথ্যে যে ভূমিকা রাখছে বেইজিং
  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net