Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
ফোন তুলতে গিয়ে পাথরের চাঁইয়ে উলটো অবস্থায় আটকা তরুণী, ৭ ঘণ্টা পর উদ্ধার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 October, 2024, 11:45 am
Last modified: 23 October, 2024, 12:13 pm

Related News

  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?
  • হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, আটকে পড়া নাবিকদের উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ
  • ১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে থাকা পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধারে অভিযানে নামছে ভারত
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু

ফোন তুলতে গিয়ে পাথরের চাঁইয়ে উলটো অবস্থায় আটকা তরুণী, ৭ ঘণ্টা পর উদ্ধার

ওই তরুণী নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালি এলাকায় হাঁটার সময় তিন মিটার গভীর একটি পাথরের চাঁইয়ে পড়ে যান।
টিবিএস ডেস্ক
23 October, 2024, 11:45 am
Last modified: 23 October, 2024, 12:13 pm
ছবি: নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সার্ভিস

অস্ট্রেলিয়ায় এক তরুণী মোবাইল ফোন তুলতে গিয়ে দুই পাথরের ফাঁকে আটকা পড়ে সাত ঘণ্টা উলটো অবস্থায় কাটিয়েছেন। খবর বিবিসি'র। 

প্রতিবেদনে জানা যায়, ম্যাটিল্ডা ক্যাম্পবেল নামের ওই তরুণী নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালি এলাকায় হাঁটার সময় তিন মিটার গভীর একটি পাথরের চাঁইয়ে পড়ে যান।

এ ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। জরুরি সেবাকর্মীরা পাথর সরিয়ে তাকে উদ্ধারের জন্য সাত ঘণ্টার 'জটিল' অভিযানে নামেন। পাথরের চাঁই থেকে উদ্ধারের জন্য কয়েকটি বড় পাথরও সরাতে হয় তাদের।  

তবে ৫০০ কেজি (১১০০ পাউন্ড) ওজনের একটি পাথর সরানোর পরও তারা বুঝতে পারছিলেন না কীভাবে তরুণীকে বের করা যাবে, কারণ তিনি ইংরেজি অক্ষর 'এস' আকৃতির বাঁকে আটকে ছিলেন।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সার্ভিসের প্যারামেডিক পিটার ওয়াটস বলেন, "গত ১০ বছরে এমন উদ্ধার অভিযান আমি কখনও দেখিনি, তবে এটি চ্যালেঞ্জিং হলেও অত্যন্ত সন্তোষজনক ছিল।"

ছবি: নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সার্ভিস

উদ্ধারকারীরা পৌঁছানোর আগেই তিনি প্রায় এক ঘণ্টা উলটো অবস্থায় ছিলেন। তার বন্ধুরা তাকে মুক্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। অ্যাম্বুলেন্স সার্ভিসের শেয়ার করা ছবিতে দেখা যায়, তরুণী পাথরের ফাঁকে পা দিয়ে ঝুলে আছেন। 

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে পিটার ওয়াটস ওই তরুণীকে 'অসাধারণ' বলে উল্লেখ করেন। তিনি বলেন, "আমরা সবাই ভাবছিলাম, তিনি সেখানে কীভাবে গেলেন এবং আমরা কীভাবে উনাকে বের করব?"

অবিশ্বাস্যভাবে, সাত ঘণ্টা পর উদ্ধার হওয়া তরুণী সামান্য কিছু আঁচড় ও ফোলাভাব নিয়ে বেঁচে গেলেও, তার ফোনটি আর উদ্ধার করতে পারেননি।

একটি অনলাইন বার্তায় তরুণী লেখেন, "আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, আপনারা সত্যিই জীবন রক্ষাকারী। তবে ফোনটা পাইনি, দুঃখিত"। 

Related Topics

টপ নিউজ

পাথরের চাঁই / অস্ট্রেলিয়া / উদ্ধার অভিযান / পর্যটক আটকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এল রহস্যময় ৬ ধাতব গোলক; কী সেগুলো?
  • হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, আটকে পড়া নাবিকদের উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ
  • ১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে থাকা পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধারে অভিযানে নামছে ভারত
  • বার্ড ফ্লুতে অস্ট্রেলিয়ার দুর্গম দ্বীপে ১৩ হাজারের বেশি সিল শাবকের মৃত্যু

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net